শনিবার ০৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

জামালপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও চুরি: স্ত্রীসহ গ্রেফতার কুখ্যাত ‘ভুয়া সাংবাদিক’ জয়

মোছাঃ পারভীন আক্তার, স্টাফ রিপোর্টার ০৩ এপ্রিল ২০২৬ ০৮:৫৯ পি.এম

জামালপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও চুরি: স্ত্রীসহ গ্রেফতার কুখ্যাত ‘ভুয়া সাংবাদিক’ জয় জামালপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও চুরি: স্ত্রীসহ গ্রেফতার কুখ্যাত ‘ভুয়া সাংবাদিক’ জয়

জামালপুরে সাংবাদিকতার নাম ভাঙিয়ে চাঁদাবাজি, চুরি, মাদক সেবন এবং সাধারণ মানুষকে ব্ল্যাকমেইল করার অভিযোগে রনি মিয়া ওরফে জয় ও তার স্ত্রী অনিতাকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) পৃথক দুটি অভিযানে শহরের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টায় এসআই সেলিমের নেতৃত্বে একটি দল সিংহজানী রোডের একটি বাসা থেকে অনিতাকে গ্রেফতার করে। অন্যদিকে, এসআই খাইরুজ্জামানের নেতৃত্বে অপর একটি দল শহরের ফৌজদারি মোড় এলাকা থেকে জয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাটারা ইউনিয়নের নান্নু মিয়ার ছেলে রনি মিয়া ওরফে জয় ও তার স্ত্রী অনিতা দীর্ঘদিন ধরে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। গত বছরের সেপ্টেম্বর মাসে জামালপুর মডেল প্রেস ক্লাবের সদস্য ও সাংবাদিক মাসুদুর রহমান একটি মামলায় গ্রেফতার হয়ে কারাবরণ করার সুযোগে জয় ও তার স্ত্রী তার ভাড়া বাসায় প্রবেশ করে। তারা সেখান থেকে একটি ল্যাপটপ, দুটি দামি স্মার্টফোন এবং নগদ ৪৪,৭২০ টাকা চুরি করে নিয়ে যায়।

 

পরবর্তীতে সাংবাদিক সমাজ ও স্থানীয়দের হস্তক্ষেপে ল্যাপটপ ও একটি মোবাইল উদ্ধার করা হলেও নগদ টাকা ও অপর একটি ভিভো মোবাইল ফেরত দেয়নি জয়। উল্টো গত ২ জানুয়ারি টাকা ফেরত চাইলে জয় ও তার স্ত্রী সাংবাদিক মাসুদুর রহমানকে প্রাণনাশের হুমকি প্রদান করে। এই ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলে তদন্ত শেষে আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

 

 গ্রেফতারকৃত জয়ের বিরুদ্ধে সাংবাদিকতার পরিচয় দিয়ে ট্রাক আটকে চাঁদাবাজি, ভুয়া ফেসবুক আইডি খুলে গণ্যমান্য ব্যক্তিদের নামে অপপ্রচার চালিয়ে ব্ল্যাকমেইল এবং ইয়াবা ব্যবসার অভিযোগ রয়েছে। সে নিজেকে কখনও ‘তালাশ টিম’ আবার কখনও নামিদামি জাতীয় পত্রিকার প্রতিনিধি পরিচয় দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করে আসছিল। তার অত্যাচারে স্থানীয় ব্যবসায়ীরাও অতিষ্ঠ ছিল বলে জানা গেছে।

 

 ভুক্তভোগী সাংবাদিক মাসুদুর রহমান জানান, "জয় ও তার স্ত্রী আমার অনুপস্থিতিতে বাসায় চুরি করেছিল। টাকা ও মোবাইল ফেরত চাইলে তারা আমাকে মেরে ফেলার হুমকি দেয়। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমি মামলা করেছি এবং আজ পুলিশ তাদের গ্রেফতার করেছে।"

 

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, আসামিদের বিরুদ্ধে চুরির মামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগে গ্রেফতারি পরোয়ানা ছিল। গ্রেফতারের পর তাদের বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধ: চাচাদের লাঠির আঘাতে প্রাণ গেল ভাতিজার

news image

মাদারগঞ্জে ঝাড়কাটা নদীতে প্রশাসনের হানা, ভেকু অকেজো ও জব্দ করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

news image

বগুড়ায় যুবলীগ নেতা বাকী বিল্লাহ গ্রেফতার, ফসলি জমির মাটি কাটার অভিযোগে অ্যাকশন

news image

মাদারীপুরে চাঁদা না পেয়ে ইলেকট্রনিক্স দোকানে বোমা হামলা ও লুটপাট: ৪০ লাখ টাকার মালামাল খোয়া

news image

জামালপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও চুরি: স্ত্রীসহ গ্রেফতার কুখ্যাত ‘ভুয়া সাংবাদিক’ জয়

news image

খুলনায় বাজেট বিষয়ক মতবিনিময় সভা: এনবিআর চেয়ারম্যানের উপস্থিতিতে কর্মকর্তাদের মিলনমেলা

news image

ঝালকাঠিতে অবৈধ পলিথিন বিরোধী বিশাল অভিযান: ২ মিনিট্রাক পলিথিনসহ কারখানা জব্দ

news image

সাফল্যের স্বীকৃতি ও পেশাদারিত্বের অঙ্গীকার: জামালপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

news image

এমপি হতে না পারলেও বরগুনা জেলা পরিষদের ‘প্রশাসক’ হলেন নজরুল ইসলাম মোল্লা

news image

জ্বালানি সাশ্রয়ে বড় সিদ্ধান্ত: রাত ৮টার পর বন্ধ থাকবে সব দোকান ও শপিংমল

news image

মাদারগঞ্জে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুকে ধর্ষণ: সেই আ.লীগ নেতা মাসুদ গ্রেফতার

news image

চরমোনাই মাহফিল ঘাটে ‘কীর্তনখোলা-১০’ লঞ্চে অগ্নিকাণ্ড: অল্পের জন্য রক্ষা পেলেন হাজারো যাত্রী

news image

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হাসান মোঃ শওকত আলী: দায়িত্ব গ্রহণ ও জিরো টলারেন্স ঘোষণা

news image

ঝালকাঠি জেলা পুলিশ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান: আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ দিকনির্দেশনা

news image

বগুড়ায় ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর: নিথর দেহে বাড়ি ফিরল দ্বিতীয় শ্রেণির রিমি

news image

জামালপুরের কেন্দুয়ায় অগ্নিবীণা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাতনামা বৃদ্ধার মৃত্যু: রেলপথে শোকের ছায়া

news image

জামালপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন: মহাসড়ক সাজছে সবুজ সাজে

news image

নাটোরে বোতলে তেল দিতে অস্বীকৃতি: পাম্প কর্মচারীর ওপর দুর্বৃত্তের বর্বরোচিত হামলা

news image

মাদারীপুরে ৫৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ: শিবচরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কৃষকদের মুখে হাসি

news image

মাদারীপুরের সমাদ্দারে সড়ক দুর্ঘটনা: ১ জনের মৃত্যু, মহাসড়কে দীর্ঘ যানজট

news image

পিরোজপুরের মঠবাড়ীয়ায় ২ হাজার লিটার জ্বালানি তেল জব্দ; ভ্রাম্যমাণ আদালতে মজুতদার দণ্ডিত

news image

সচিবালয়ে চমক: পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা সরাসরি শুনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

news image

শিবপুরে ২০০ লিটার অবৈধ ডিজেল জব্দ: ১০০ টাকা লিটার দরে জনগণের মাঝে বিক্রি

news image

মানবপাচার ও অবৈধ অভিবাসন রোধে একযোগে কাজ করবে সিআইডি ও ইতালি দূতাবাস

news image

আইন-শৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্বের আহ্বান: ঢাকা রেঞ্জে ডিজিটাল পর্যবেক্ষণ ও সমন্বিত অভিযানের নতুন দিকনির্দেশনা

news image

রৌমারীর যাদুরচরে গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ: রহস্য ঘিরে এলাকায় চাঞ্চল্য

news image

ঘোড়াঘাটে অবৈধভাবে মজুত করা ১৬৭১ লিটার ডিজেল জব্দ: প্রশাসনের ঝটিকা অভিযান

news image

শেরপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচন: সভাপতি সিরাজুল ও সম্পাদক নুরে আলমসহ সবাই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী

news image

রাজিবপুরের চরাঞ্চলে চিনা ফসলের বাম্পার ফলন: অল্প পুঁজিতে অধিক লাভের হাসি কৃষকের মুখে

news image

জামালপুরের মাদারগঞ্জে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইমামের মৃত্যু