বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ০৩ এপ্রিল ২০২৬ ১০:০০ পি.এম
মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু: স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামী গুরুতর আহত
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ফসলি জমিতে সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিনা বেগম (৩৮) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্ত্রীকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তার স্বামী আবুল কাশেম (৪৫) গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) বিকেল ৩টার দিকে মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিনা বেগম ওই এলাকার আবুল কাশেমের স্ত্রী এবং আহত আবুল কাশেম স্থানীয় আব্দুল গণির ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ির পাশে নিজেদের ফসলি জমিতে সেচ দেওয়ার জন্য যান রিনা বেগম। বৈদ্যুতিক পাম্পের সুইচ অন করার সময় অসাবধানতাবশত তিনি ছেঁড়া তারে জড়িয়ে পড়েন। স্ত্রীকে ছটফট করতে দেখে স্বামী আবুল কাশেম তাকে উদ্ধার করতে দৌড়ে যান। এসময় স্ত্রীকে স্পর্শ করতেই তিনিও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।
পরে প্রতিবেশীরা চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রিনা বেগমকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, আবুল কাশেমের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাদিয়া জানান, "হাসপাতালে আনার আগেই রিনা বেগমের মৃত্যু হয়েছে। আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে পাঠানো হয়েছে।"
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, ঘটনাটি শোনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু: স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামী গুরুতর আহত
দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ: হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হাসানের পদত্যাগ
বিএমপিতে সদ্য যোগদানকৃত কনস্টেবলদের ওরিয়েন্টেশন কোর্স_২০২৫ এর সমাপনী অনুষ্ঠিত!
এই সর্ব প্রথমবারের মতো নারী পুলিশ সুপার পেলেন বরিশালবাসী
ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
এসপি হান্নানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত
বরগুনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির নভেম্বর/২০২৫ মাসের সভা জেলা প্রশাসকের কার্যালয় অনুষ্ঠিত
কুড়িগ্রামের চিলমারীতে সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার
শেরপুরে বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড
জামালপুরে সদ্য পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে র্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার
জামালপুরে গুরুত্বপূর্ণ তিন আইনের সর্বশেষ সংশোধনী বিষয়ে বিচার বিভাগের সেমিনার
"গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের দায়িত্ব ও কর্তব্য" শীর্ষক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন
মাদারীপুর জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এর মতবিনিময় সভা
বকশীগঞ্জে আইন - শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা
আদালতে হাজিরের পর ১৫ সেনা কর্মকর্তাকে সাব-জেলে নিয়ে যাওয়া হয়েছে
সেনাবাহিনীর হেফাজতে আছেন ১৫ জন কর্মকর্তা
মন্দিরে পাহারারত অবস্থায় ঘুমের কারনে গুলি চুরির অপরাধে ওসিসহ ৮ পুলিশ বরখাস্ত