দেওয়ান মুরাদুজ্জামান ,মতলব , চাঁদপুর প্রতিনিধি ১২ এপ্রিল ২০২৬ ০৫:১৬ পি.এম
পরকীয়ার প্রতিবাদ করায় মতলবে স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় পরকীয়া প্রেমের জেরে স্বামী মোঃ রিপন (২৮) নামে এক যুবককে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। এই নৃশংস ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত স্ত্রী ও তার পরিবারের সদস্যরা ঘটনার পর থেকেই আত্মগোপনে রয়েছেন।
নিহত মোঃ রিপন মতলব উত্তর উপজেলার লবাইরকান্দি গ্রামের এনামত উল্লাহর ছেলে। তিনি এক সন্তানের জনক ছিলেন এবং তার তিন বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (১১ এপ্রিল) বিকেলে রিপন মতলব দক্ষিণ উপজেলার নাগদা গ্রামে তার শ্বশুরবাড়িতে যান। সেখানে স্ত্রী খাদিজার পরকীয়া সংক্রান্ত বিষয় নিয়ে উভয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও দাম্পত্য কলহের সৃষ্টি হয়।
নিহতের স্বজনদের দাবি, কলহের একপর্যায়ে স্ত্রী খাদিজা ও তার পরিবারের সদস্যরা পরিকল্পিতভাবে রিপনের ওপর হামলা চালায়। পরে তাকে শ্বাসরোধ করে বা অন্য কোনো উপায়ে হত্যা করে মুখে বিষ ঢেলে দিয়ে বিষয়টি 'আত্মহত্যা' হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়।
নিহতের ভাই জাহাঙ্গীর আলম অত্যন্ত আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। পরকীয়ার প্রতিবাদ করায় তাকে মরতে হলো। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই এবং অভিযুক্ত খাদিজাসহ জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।”
ঘটনার পর থেকে অভিযুক্ত খাদিজা এবং তার বাবা হান্নান ঢালীসহ পরিবারের অন্যান্য সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মতলব দক্ষিণ থানায় এবং আদালতে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় এলাকাবাসী এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। পলাতক আসামিদের ধরতে পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করছে।
গর্ভের সন্তানের লিঙ্গ প্রকাশ করা যাবে না: হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
চাঁদপুরে স্ত্রীকে সন্দেহ করায় প্রাণ গেল স্বামীর! নেপথ্যে পরকীয়া প্রেম।
মিরপুর ১০-এ ছাত্র হত্যা মামলা: মাসুদ উদ্দিন চৌধুরীর রিমান্ড মঞ্জুর করলেন আদালত
মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু: স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামী গুরুতর আহত
দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ: হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হাসানের পদত্যাগ
বিএমপিতে সদ্য যোগদানকৃত কনস্টেবলদের ওরিয়েন্টেশন কোর্স_২০২৫ এর সমাপনী অনুষ্ঠিত!
এই সর্ব প্রথমবারের মতো নারী পুলিশ সুপার পেলেন বরিশালবাসী
ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
এসপি হান্নানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত
বরগুনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির নভেম্বর/২০২৫ মাসের সভা জেলা প্রশাসকের কার্যালয় অনুষ্ঠিত
কুড়িগ্রামের চিলমারীতে সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার
শেরপুরে বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড
জামালপুরে সদ্য পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে র্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার
জামালপুরে গুরুত্বপূর্ণ তিন আইনের সর্বশেষ সংশোধনী বিষয়ে বিচার বিভাগের সেমিনার
"গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের দায়িত্ব ও কর্তব্য" শীর্ষক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন
মাদারীপুর জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এর মতবিনিময় সভা
বকশীগঞ্জে আইন - শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা
আদালতে হাজিরের পর ১৫ সেনা কর্মকর্তাকে সাব-জেলে নিয়ে যাওয়া হয়েছে
সেনাবাহিনীর হেফাজতে আছেন ১৫ জন কর্মকর্তা
মন্দিরে পাহারারত অবস্থায় ঘুমের কারনে গুলি চুরির অপরাধে ওসিসহ ৮ পুলিশ বরখাস্ত