মোহাম্মদ আহসান হাবিব; স্টাফ রিপোর্টার ১২ এপ্রিল ২০২৬ ০১:২০ পি.এম
: আইনি জালে আলোচিত অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দি
রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দেলোয়ার হোসেন হত্যার ঘটনায় সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর আরও চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ‘ওয়ান-ইলেভেনের’ আলোচিত এই ব্যক্তি বর্তমানে একাধিক মামলার প্রেক্ষিতে পুলিশি হেফাজতে রয়েছেন।
শনিবার (১১ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেন এই রিমান্ডের আদেশ দেন। চার দিনের প্রাথমিক রিমান্ড শেষে এদিন তাকে পুনরায় আদালতে হাজির করে ডিবি পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তা ও ডিবির উপ-পরিদর্শক কফিল উদ্দিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ডের অনুমতি দেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ নম্বর সেকশনের ফলপট্টি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে ভয়াবহ হামলার ঘটনা ঘটে। সে সময় আন্দোলনকারীদের ওপর লক্ষ্যহীন ও নির্বিচারে গুলি চালানো হয়। মিছিলে অংশ নেওয়া দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে গুরুতর জখম হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং পরে শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
এই হত্যাকাণ্ডের প্রায় এক বছর পর ২০২৫ সালের ৬ জুলাই নিহতের স্ত্রী মোছা. লিজা বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যেখানে মাসুদ উদ্দিন চৌধুরীসহ বেশ কয়েকজনকে অভিযুক্ত করা হয়।
গত ২৩ মার্চ রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার নিজ বাসভবন থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে পর্যায়ক্রমে তাকে বিভিন্ন মামলায় রিমান্ডে নেওয়া হয়েছে: ২৪ মার্চ পল্টন থানার মামলায় ৫ দিনের রিমান্ড, ২৯ মার্চ দ্বিতীয় দফায় ৬ দিনের রিমান্ড , ৪ এপ্রিল তৃতীয় দফায় ৩ দিনের রিমান্ড ৭ এপ্রিল পল্টন থানার রিমান্ড শেষে তাকে দেলোয়ার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে প্রথম দফায় ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়।
আজকের আদেশের ফলে দেলোয়ার হত্যা মামলায় তার মোট রিমান্ডের মেয়াদ দাঁড়াল ৮ দিন। আলোচিত এই সাবেক সেনা কর্মকর্তার বিরুদ্ধে চলমান তদন্তে নতুন কোনো তথ্য বেরিয়ে আসে কি না, সেদিকেই এখন নজর সচেতন মহলের।
চাঁদপুরে স্ত্রীকে সন্দেহ করায় প্রাণ গেল স্বামীর! নেপথ্যে পরকীয়া প্রেম।
মিরপুর ১০-এ ছাত্র হত্যা মামলা: মাসুদ উদ্দিন চৌধুরীর রিমান্ড মঞ্জুর করলেন আদালত
মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু: স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামী গুরুতর আহত
দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ: হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হাসানের পদত্যাগ
বিএমপিতে সদ্য যোগদানকৃত কনস্টেবলদের ওরিয়েন্টেশন কোর্স_২০২৫ এর সমাপনী অনুষ্ঠিত!
এই সর্ব প্রথমবারের মতো নারী পুলিশ সুপার পেলেন বরিশালবাসী
ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
এসপি হান্নানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত
বরগুনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির নভেম্বর/২০২৫ মাসের সভা জেলা প্রশাসকের কার্যালয় অনুষ্ঠিত
কুড়িগ্রামের চিলমারীতে সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার
শেরপুরে বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড
জামালপুরে সদ্য পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে র্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার
জামালপুরে গুরুত্বপূর্ণ তিন আইনের সর্বশেষ সংশোধনী বিষয়ে বিচার বিভাগের সেমিনার
"গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের দায়িত্ব ও কর্তব্য" শীর্ষক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন
মাদারীপুর জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এর মতবিনিময় সভা
বকশীগঞ্জে আইন - শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা
আদালতে হাজিরের পর ১৫ সেনা কর্মকর্তাকে সাব-জেলে নিয়ে যাওয়া হয়েছে
সেনাবাহিনীর হেফাজতে আছেন ১৫ জন কর্মকর্তা
মন্দিরে পাহারারত অবস্থায় ঘুমের কারনে গুলি চুরির অপরাধে ওসিসহ ৮ পুলিশ বরখাস্ত