শনিবার ০৯ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আইন

শেরপুরে বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড 

বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি ১৭ নভেম্বার ২০২৫ ০৮:৫৭ পি.এম

শেরপুরে বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের যাবজ্জীবন   কারাদণ্ড  শেরপুরে বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের যাবজ্জীবন  কারাদণ্ড 

১৭ নভেম্বর  সোমবার শেরপুরে সহোদর বড়ভাইকে হত্যার দায়ে ছোটভাই মো. ইয়াকুব আলীকে (৫৫) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। ১৭ নভেম্বর সোমবার দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায়ে একইসাথে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্ত ইয়াকুব আলী নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ সন্যাসীভিটা গ্রামের মৃত নছিমুদ্দিন মুন্সীর ছেলে। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান।

 

 

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৫ মার্চ বিকেল ৪টার দিকে নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ সন্যাসীভিটা গ্রামের নিজেদের বাড়ির আঙিনার একটি জাম গাছের ডাল কাটাকে কেন্দ্র করে ইয়াকুব আলী ও তার সহোদর বড়ভাই হাতেম আলীর (৪৫) মধ্যে কথা কাটাকাটি হয়।

 

এক পর্যায়ে ইয়াকুব আলী তার বড়ভাই হাতেম আলীকে ধারালো দা দিয়ে ঘাড়ের পিছনে কোপ দিলে সে গুরুতর আহত হয়। পরবর্তীতে ৩১ মার্চ হাতেম আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ওই ঘটনায় মৃত হাতেম আলীর স্ত্রী মোছা. মাজেদা বেগম বাদী হয়ে নালিতাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

 

মামলার তদন্ত শেষে বিচারিক পর্যায়ে মামলার বাদী, প্রত্যক্ষদর্শী সাক্ষী, তদন্তকারী কর্মকর্তা, ময়নাতদন্তকারী চিকিৎসকসহ মোট ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। রায় ঘোষণার পর সাজা পরোয়ানামূলে আসামিকে শেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়।
 


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

চাঁদপুরে স্ত্রীকে সন্দেহ করায় প্রাণ গেল স্বামীর! নেপথ্যে পরকীয়া প্রেম।

news image

মিরপুর ১০-এ ছাত্র হত্যা মামলা: মাসুদ উদ্দিন চৌধুরীর রিমান্ড মঞ্জুর করলেন আদালত

news image

মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু: স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামী গুরুতর আহত

news image

দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ: হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হাসানের পদত্যাগ

news image

বিএমপিতে সদ্য যোগদানকৃত কনস্টেবলদের ওরিয়েন্টেশন কোর্স_২০২৫ এর সমাপনী অনুষ্ঠিত!

news image

এই সর্ব প্রথমবারের মতো নারী পুলিশ সুপার পেলেন বরিশালবাসী

news image

ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

news image

এসপি হান্নানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত

news image

বরগুনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির নভেম্বর/২০২৫ মাসের সভা জেলা প্রশাসকের কার্যালয় অনুষ্ঠিত

news image

কুড়িগ্রামের চিলমারীতে সন্ত্রাস বিরোধী আইনে  আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার 

news image

শেরপুরে বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড 

news image

জামালপুরে সদ্য পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার

news image

জামালপুরে গুরুত্বপূর্ণ তিন আইনের  সর্বশেষ সংশোধনী বিষয়ে বিচার বিভাগের সেমিনার

news image

"গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের দায়িত্ব ও কর্তব্য" শীর্ষক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন

news image

মাদারীপুর জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এর  মতবিনিময় সভা

news image

বকশীগঞ্জে আইন - শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা 

news image

আদালতে হাজিরের পর ১৫ সেনা কর্মকর্তাকে সাব-জেলে নিয়ে যাওয়া হয়েছে

news image

সেনাবাহিনীর হেফাজতে আছেন ১৫ জন কর্মকর্তা

news image

মন্দিরে পাহারারত অবস্থায় ঘুমের কারনে গুলি চুরির অপরাধে ওসিসহ  ৮ পুলিশ বরখাস্ত