বোরহান উদ্দিন, জামালপুর জেলা প্রতিনিধি ১২ নভেম্বার ২০২৫ ১০:০২ পি.এম
জামালপুরে গুরুত্বপূর্ণ তিন আইনের সর্বশেষ সংশোধনী বিষয়ে বিচার বিভাগের সেমিনার
১২ নভেম্বর বুধবার আইন সচেতনতা বৃদ্ধিতে জামালপুরে ফৌজদারি কার্যবিধি-১৯৯৮, নারী ও শিশু নির্যাতন দমন-২০০০, আইনগত সহায়তা প্রদান আইন-২০০০ এর সর্বশেষ সংশোধনী বিষয়ে জেলা বিচার বিভাগের সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সভাকক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম।
জামালপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে অতিরিক্ত জেলা ও দায়রা জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, চীফ লিগ্যাল এইড অফিসার (ভারপ্রাপ্ত), সিনিয়র সিভিল জজ, সহকারী সিভিল জজ, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান, পুলিশ সুপার রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ আজিজুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ মুহাঃ মাফুজুর রহমান, র্যাব-১৪ সিপিসি-১ এর কমান্ডারের প্রতিনিধি ও জেলার সকল থানার অফিসার ইনচার্জবৃন্দসহ বিচার ও পুলিশ বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সেমিনারের প্রধান অতিথি জেলা ও দায়রা জজ মো. রেজাউল করিম বলেন, ফৌজদারী কার্যবিধি, নারীর ও শিশু নির্যাতন দমন এবং আইন সহায়তা প্রদান আইনগুলোর প্রধান লক্ষ্য হলো ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং অপরাধ দমন করা। এই আইনগুলোতে আনা সংশোধনগুলো আইনের কার্যকারিতা বৃদ্ধি করতে সাহায্য করে।
এ সংশোধনীগুলো আইনের প্রয়োগকে আরও সহজ ও কার্যকর করে তোলে এবং ভুক্ত ভোগীদের ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করে।
সেমিনারে সভাপতির বক্তব্যে জামালপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জসিম উদ্দিন বলেন, ন্যায়বিচার সময়ের সঙ্গে পরিবর্তিত সামাজিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত বাস্তবতার উপর নির্ভর করে। সমাজ যেমন বদলায়, অপরাধের ধরনও তেমনি বদলায়। একইসাথে অপরাধ মোকাবেলার চ্যালেঞ্জ বদলে যায়। বলা যায়, বিচার প্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে সংশোধনী আইন খুবই গুরুত্ব বহন করে।
চাঁদপুরে স্ত্রীকে সন্দেহ করায় প্রাণ গেল স্বামীর! নেপথ্যে পরকীয়া প্রেম।
মিরপুর ১০-এ ছাত্র হত্যা মামলা: মাসুদ উদ্দিন চৌধুরীর রিমান্ড মঞ্জুর করলেন আদালত
মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু: স্ত্রীকে বাঁচাতে গিয়ে স্বামী গুরুতর আহত
দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ: হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হাসানের পদত্যাগ
বিএমপিতে সদ্য যোগদানকৃত কনস্টেবলদের ওরিয়েন্টেশন কোর্স_২০২৫ এর সমাপনী অনুষ্ঠিত!
এই সর্ব প্রথমবারের মতো নারী পুলিশ সুপার পেলেন বরিশালবাসী
ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
এসপি হান্নানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণিত
বরগুনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির নভেম্বর/২০২৫ মাসের সভা জেলা প্রশাসকের কার্যালয় অনুষ্ঠিত
কুড়িগ্রামের চিলমারীতে সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার
শেরপুরে বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড
জামালপুরে সদ্য পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাকে র্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার
জামালপুরে গুরুত্বপূর্ণ তিন আইনের সর্বশেষ সংশোধনী বিষয়ে বিচার বিভাগের সেমিনার
"গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের দায়িত্ব ও কর্তব্য" শীর্ষক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন
মাদারীপুর জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এর মতবিনিময় সভা
বকশীগঞ্জে আইন - শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা
আদালতে হাজিরের পর ১৫ সেনা কর্মকর্তাকে সাব-জেলে নিয়ে যাওয়া হয়েছে
সেনাবাহিনীর হেফাজতে আছেন ১৫ জন কর্মকর্তা
মন্দিরে পাহারারত অবস্থায় ঘুমের কারনে গুলি চুরির অপরাধে ওসিসহ ৮ পুলিশ বরখাস্ত