মোছাঃ পারভীন আক্তার, স্টাফ রিপোর্টার ০৪ এপ্রিল ২০২৬ ১২:০৯ এ.এম
মাদারগঞ্জে ঝাড়কাটা নদীতে প্রশাসনের হানা, ভেকু অকেজো ও জব্দ করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
জামালপুরের মাদারগঞ্জে ঝাড়কাটা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে একটি শক্তিশালী অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার ৩ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ বিকেলে উপজেলার ২ নং কড়ইচড়া ইউনিয়নের নলছিয়া এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে একটি ভেকু মেশিন অকেজো করাসহ গুরুত্বপূর্ণ সরঞ্জাম জব্দ করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী মেলান্দহ উপজেলার নলছিয়া এলাকার সিরাজুল আকন্দের ছেলে নুরনবী দীর্ঘদিন ধরে নিজেকে ‘আনসার কমান্ডার’ পরিচয় দিয়ে আসছিলেন। এই প্রভাব খাটিয়ে তিনি ঝাড়কাটা নদীর সরকারি জমি থেকে অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে মাটি উত্তোলন করে বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল দিও দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।
অভিযান চলাকালে আনসার কমান্ডার পরিচয় দানকারী অভিযুক্ত নুরনবী প্রশাসনের উপস্থিতি টের পেয়ে কৌশলে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যান। এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল দিও’র নির্দেশে ভ্রাম্যমাণ আদালত অবৈধভাবে মাটি উত্তোলনে ব্যবহৃত ভেকু মেশিনটি অকেজো করে দেয় এবং ভেকুর ব্যাটারিটি জব্দ করে নিয়ে আসা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, নুরনবী নিজেকে আনসার কমান্ডার পরিচয় দিয়ে এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আসছিলেন। শুধু নদী থেকে মাটি লুটই নয়, বরং নিজ এলাকা ও আশেপাশের গ্রামে প্রভাব খাটিয়ে অবৈধ সালিশি বৈঠক পরিচালনা করতেন তিনি। টাকার বিনিময়ে নিরীহ মানুষকে হয়রানি করা এবং ভয়ভীতি প্রদর্শন করা ছিল তার নিয়মিত কাজ। নদী থেকে মাটি কাটার ফলে পরিবেশ ও নদীর পাড় হুমকির মুখে পড়ায় এলাকাবাসী তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
অভিযান শেষে মাদারগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাসেল দিও গণমাধ্যমকে বলেন, "নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন পরিবেশের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। আমরা খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করেছি এবং অপরাধে ব্যবহৃত ভেকু মেশিনটি অকেজো করে দিয়েছি। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় এই ধরণের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।"
এই ঘটনার পর থেকে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং সচেতন মহল প্রশাসনের এই কঠোর অবস্থানকে স্বাগত জানিয়েছে।
হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধ: চাচাদের লাঠির আঘাতে প্রাণ গেল ভাতিজার
মাদারগঞ্জে ঝাড়কাটা নদীতে প্রশাসনের হানা, ভেকু অকেজো ও জব্দ করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
বগুড়ায় যুবলীগ নেতা বাকী বিল্লাহ গ্রেফতার, ফসলি জমির মাটি কাটার অভিযোগে অ্যাকশন
মাদারীপুরে চাঁদা না পেয়ে ইলেকট্রনিক্স দোকানে বোমা হামলা ও লুটপাট: ৪০ লাখ টাকার মালামাল খোয়া
জামালপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও চুরি: স্ত্রীসহ গ্রেফতার কুখ্যাত ‘ভুয়া সাংবাদিক’ জয়
খুলনায় বাজেট বিষয়ক মতবিনিময় সভা: এনবিআর চেয়ারম্যানের উপস্থিতিতে কর্মকর্তাদের মিলনমেলা
ঝালকাঠিতে অবৈধ পলিথিন বিরোধী বিশাল অভিযান: ২ মিনিট্রাক পলিথিনসহ কারখানা জব্দ
সাফল্যের স্বীকৃতি ও পেশাদারিত্বের অঙ্গীকার: জামালপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
এমপি হতে না পারলেও বরগুনা জেলা পরিষদের ‘প্রশাসক’ হলেন নজরুল ইসলাম মোল্লা
জ্বালানি সাশ্রয়ে বড় সিদ্ধান্ত: রাত ৮টার পর বন্ধ থাকবে সব দোকান ও শপিংমল
মাদারগঞ্জে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুকে ধর্ষণ: সেই আ.লীগ নেতা মাসুদ গ্রেফতার
চরমোনাই মাহফিল ঘাটে ‘কীর্তনখোলা-১০’ লঞ্চে অগ্নিকাণ্ড: অল্পের জন্য রক্ষা পেলেন হাজারো যাত্রী
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হাসান মোঃ শওকত আলী: দায়িত্ব গ্রহণ ও জিরো টলারেন্স ঘোষণা
ঝালকাঠি জেলা পুলিশ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান: আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ দিকনির্দেশনা
বগুড়ায় ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর: নিথর দেহে বাড়ি ফিরল দ্বিতীয় শ্রেণির রিমি
জামালপুরের কেন্দুয়ায় অগ্নিবীণা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাতনামা বৃদ্ধার মৃত্যু: রেলপথে শোকের ছায়া
জামালপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন: মহাসড়ক সাজছে সবুজ সাজে
নাটোরে বোতলে তেল দিতে অস্বীকৃতি: পাম্প কর্মচারীর ওপর দুর্বৃত্তের বর্বরোচিত হামলা
মাদারীপুরে ৫৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ: শিবচরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কৃষকদের মুখে হাসি
মাদারীপুরের সমাদ্দারে সড়ক দুর্ঘটনা: ১ জনের মৃত্যু, মহাসড়কে দীর্ঘ যানজট
পিরোজপুরের মঠবাড়ীয়ায় ২ হাজার লিটার জ্বালানি তেল জব্দ; ভ্রাম্যমাণ আদালতে মজুতদার দণ্ডিত
সচিবালয়ে চমক: পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা সরাসরি শুনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
শিবপুরে ২০০ লিটার অবৈধ ডিজেল জব্দ: ১০০ টাকা লিটার দরে জনগণের মাঝে বিক্রি
মানবপাচার ও অবৈধ অভিবাসন রোধে একযোগে কাজ করবে সিআইডি ও ইতালি দূতাবাস
আইন-শৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্বের আহ্বান: ঢাকা রেঞ্জে ডিজিটাল পর্যবেক্ষণ ও সমন্বিত অভিযানের নতুন দিকনির্দেশনা
রৌমারীর যাদুরচরে গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ: রহস্য ঘিরে এলাকায় চাঞ্চল্য
ঘোড়াঘাটে অবৈধভাবে মজুত করা ১৬৭১ লিটার ডিজেল জব্দ: প্রশাসনের ঝটিকা অভিযান
শেরপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচন: সভাপতি সিরাজুল ও সম্পাদক নুরে আলমসহ সবাই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী
রাজিবপুরের চরাঞ্চলে চিনা ফসলের বাম্পার ফলন: অল্প পুঁজিতে অধিক লাভের হাসি কৃষকের মুখে
জামালপুরের মাদারগঞ্জে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইমামের মৃত্যু