মোহাম্মদ আহসান হাবিব; স্টাফ রিপোর্টার ০১ এপ্রিল ২০২৬ ০৭:২৯ পি.এম
মাদারীপুরে ৫৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ: শিবচরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কৃষকদের মুখে হাসি
মাদারীপুরের শিবচরে অবৈধভাবে মজুত করা বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার শেখপুর বাসস্ট্যান্ড এলাকায় পরিচালিত এই অভিযানে মোট ৫ হাজার ৬০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই জ্বালানি পরবর্তীতে খোলা বাজারে ন্যায্যমূল্যে স্থানীয় কৃষকদের মাঝে বিক্রি করে দেওয়া হয়েছে।
শিবচর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি ও অবৈধ মুনাফা লাভের উদ্দেশ্যে কিছু অসাধু ব্যবসায়ী তেল মজুত করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি চালানো হয়। শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা এই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।
অভিযান চলাকালীন শেখপুর বাসস্ট্যান্ড এলাকায় স্থানীয় ব্যবসায়ী রোকনের মালিকানাধীন 'মেসার্স রোকন স্টোর' তল্লাশি করা হয়। দোকানের তালা ভেঙে এবং ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়ে ১৮ ব্যারেল ডিজেল উদ্ধার করা হয়। পরবর্তীতে নিকটস্থ তনাই মোল্লার গদিতে অভিযান চালিয়ে আরও ১০ ব্যারেল ডিজেল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। সব মিলিয়ে মোট ২৮টি ব্যারেলে ৫ হাজার ৬০০ লিটার ডিজেল পাওয়া যায়।
জব্দকৃত এই ৫ হাজার ৬০০ লিটার ডিজেল তাৎক্ষণিকভাবে কোনো ডিলারের কাছে হস্তান্তর না করে এলাকার প্রান্তিক কৃষকদের সুবিধার্থে ন্যায্যমূল্যে বিক্রির নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সেচ মৌসুমে তেলের চাহিদা থাকায় ন্যায্যমূল্যে সরাসরি তেল কিনতে পেরে সাধারণ কৃষকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা গণমাধ্যমকে জানান, "জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে আমাদের এই অভিযান। অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুত করে রাখা আইনত দণ্ডনীয় অপরাধ। জনগণের জানমালের নিরাপত্তা ও কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
শিবচরের সাধারণ মানুষ প্রশাসনের এই সাহসী ও জনবান্ধব পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। জনস্বার্থে এমন তদারকি বাজার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
নাটোরে বোতলে তেল দিতে অস্বীকৃতি: পাম্প কর্মচারীর ওপর দুর্বৃত্তের বর্বরোচিত হামলা
মাদারীপুরে ৫৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ: শিবচরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কৃষকদের মুখে হাসি
মাদারীপুরের সমাদ্দারে সড়ক দুর্ঘটনা: ১ জনের মৃত্যু, মহাসড়কে দীর্ঘ যানজট
পিরোজপুরের মঠবাড়ীয়ায় ২ হাজার লিটার জ্বালানি তেল জব্দ; ভ্রাম্যমাণ আদালতে মজুতদার দণ্ডিত
সচিবালয়ে চমক: পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা সরাসরি শুনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
শিবপুরে ২০০ লিটার অবৈধ ডিজেল জব্দ: ১০০ টাকা লিটার দরে জনগণের মাঝে বিক্রি
মানবপাচার ও অবৈধ অভিবাসন রোধে একযোগে কাজ করবে সিআইডি ও ইতালি দূতাবাস
আইন-শৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্বের আহ্বান: ঢাকা রেঞ্জে ডিজিটাল পর্যবেক্ষণ ও সমন্বিত অভিযানের নতুন দিকনির্দেশনা
রৌমারীর যাদুরচরে গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ: রহস্য ঘিরে এলাকায় চাঞ্চল্য
ঘোড়াঘাটে অবৈধভাবে মজুত করা ১৬৭১ লিটার ডিজেল জব্দ: প্রশাসনের ঝটিকা অভিযান
শেরপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচন: সভাপতি সিরাজুল ও সম্পাদক নুরে আলমসহ সবাই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী
রাজিবপুরের চরাঞ্চলে চিনা ফসলের বাম্পার ফলন: অল্প পুঁজিতে অধিক লাভের হাসি কৃষকের মুখে
জামালপুরের মাদারগঞ্জে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইমামের মৃত্যু
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কল্যাণ সভা: পুলিশ সদস্যদের ডিসিপ্লিন ও কল্যাণে বিশেষ নির্দেশনা।
মাদারীপুরে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: শতাধিক ককটেল বিস্ফোরণ, বসতঘর ভাঙচুর ও আহত ৫
লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু: রেললাইনে শুয়ে প্রাণ দিলেন আইয়ুব আলী।
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালসে শ্রমিকদের জয়: প্রত্যাহার হলো ৪ শ্রমিকের ছাঁটাই আদেশ।
শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ: ট্রাকচালকের পা বিচ্ছিন্ন, আহত ১৫।
বকশীগঞ্জে বেশি দামে তেল বিক্রি: এনএসআই-এর তথ্যে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা।
জামালপুরে মাদকের বিরুদ্ধে বিশাল মানববন্ধন: সন্ত্রাসী ইমন ও মাদকচক্রকে গ্রেপ্তারের দাবি।
জামালপুরে মাদকের বিরুদ্ধে বিশাল মানববন্ধন: সন্ত্রাসী ইমন ও মাদকচক্রকে গ্রেপ্তারের দাবি।
বকশীগঞ্জে অতিরিক্ত দামে তেল বিক্রি: ১১০ লিটার জ্বালানি জব্দসহ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
দিনাজপুরে বিজিবি-পুলিশের যৌথ অভিযান: কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি ও বেলে পাথরের শিলা উদ্ধার, গ্রেফতার ২
বগুড়ার সারিয়াকান্দিতে প্রকাশ্য দিবালোকে যুবককে ছুরিকাঘাতে হত্যা: জোড়গাছা বাজারে চাঞ্চল্য
বরিশালে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসে সর্বাত্মক কর্মবিরতি: অবৈধ ছাঁটাই ও বেতন বৈষম্যের প্রতিবাদে রাজপথে শ্রমিকরা
পাথরঘাটায় নিরাপদ পানির দাবিতে বিশখালী নদীর তীরে মানববন্ধন: দীর্ঘস্থায়ী সংকট সমাধানে এমপি’র হস্তক্ষেপ কামনা
সারদায় ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের পাসিং আউট প্যারেড: জনবান্ধব ও সংস্কারমুখী বাহিনী গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
পাথরঘাটায় জনদুর্ভোগ লাঘবে অনন্য দৃষ্টান্ত: নিজ উদ্যোগে সড়ক মেরামত করলেন সমাজসেবক বদিউজ্জামাল সাহেদ
দেওয়ানগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ৮৩ বোতল ভারতীয় মদ উদ্ধার
বিবেকের পরাজয় রুখতে বিডি ক্লিন আমতলীর উদ্যোগে লঞ্চ ঘাট পরিচ্ছন্নকরণ অভিযান