মোঃ ফরহাদুজ্জামান, স্টাফ রিপোর্টার ০১ এপ্রিল ২০২৬ ০৭:৪৫ পি.এম
নাটোরে বোতলে তেল দিতে অস্বীকৃতি: পাম্প কর্মচারীর ওপর দুর্বৃত্তের বর্বরোচিত হামলা
নাটোরে সরকারি নিষেধাজ্ঞা মেনে প্লাস্টিকের বোতলে পেট্রোল দিতে রাজি না হওয়ায় মো. শানু রায় নামে এক ফিলিং স্টেশন কর্মচারীর ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত আনুমানিক ৮টা ৯ মিনিটে নাটোর সদর উপজেলার হাফরাস্তা এলাকায় অবস্থিত ‘নাটোর পেট্রোলিয়াম এজেন্সি’ ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে।
আহত শানু রায় নাটোর শহরের উত্তর চৌকিড়পাড় এলাকার পার্থ রায়ের ছেলে। বর্তমানে তিনি নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পাম্প কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে এক যুবক প্লাস্টিকের বোতলে জ্বালানি তেল কেনার জন্য পাম্পে আসে। তবে অগ্নিঝুঁকি ও প্রশাসনের কঠোর নিষেধাজ্ঞা থাকায় পাম্প কর্মচারী শানু রায় তাকে বোতলে তেল দিতে অস্বীকৃতি জানান এবং পাম্পের নিয়ম বুঝিয়ে বলেন। এতে ওই যুবক ক্ষিপ্ত হয়ে পাম্প থেকে চলে যায়।
পরবর্তীতে রাত ৮টার দিকে ওই যুবক পুনরায় পাম্পে ফিরে আসে। এবার সে পরিকল্পিতভাবে কাপড়ের ভেতরে একটি শক্ত কাঠের বাটাম লুকিয়ে নিয়ে আসে। শানু রায় যখন তার পেশাগত দায়িত্ব পালন করছিলেন, তখন ওই যুবক কোনো কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে কাঠের বাটাম দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে শানুকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারী।
পেট্রোল পাম্পের মালিক মীর হাবিবুল ইসলাম বখতিয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, "প্রশাসনের নির্দেশ পালন করতে গিয়ে আমাদের কর্মচারীকে আজ হাসপাতালের বিছানায় যেতে হলো। সিসিটিভি ফুটেজে পুরো ঘটনাটি ধরা পড়েছে। আমরা হামলাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।"
ঘটনার খবর পেয়ে নাটোর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, "ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা ইতিমধ্যেই পাম্পের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি এবং হামলাকারী যুবককে শনাক্ত করার চেষ্টা চলছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এই ঘটনার পর স্থানীয় পাম্প কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবি জানিয়েছেন।
নাটোরে বোতলে তেল দিতে অস্বীকৃতি: পাম্প কর্মচারীর ওপর দুর্বৃত্তের বর্বরোচিত হামলা
মাদারীপুরে ৫৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ: শিবচরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কৃষকদের মুখে হাসি
মাদারীপুরের সমাদ্দারে সড়ক দুর্ঘটনা: ১ জনের মৃত্যু, মহাসড়কে দীর্ঘ যানজট
পিরোজপুরের মঠবাড়ীয়ায় ২ হাজার লিটার জ্বালানি তেল জব্দ; ভ্রাম্যমাণ আদালতে মজুতদার দণ্ডিত
সচিবালয়ে চমক: পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা সরাসরি শুনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
শিবপুরে ২০০ লিটার অবৈধ ডিজেল জব্দ: ১০০ টাকা লিটার দরে জনগণের মাঝে বিক্রি
মানবপাচার ও অবৈধ অভিবাসন রোধে একযোগে কাজ করবে সিআইডি ও ইতালি দূতাবাস
আইন-শৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্বের আহ্বান: ঢাকা রেঞ্জে ডিজিটাল পর্যবেক্ষণ ও সমন্বিত অভিযানের নতুন দিকনির্দেশনা
রৌমারীর যাদুরচরে গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ: রহস্য ঘিরে এলাকায় চাঞ্চল্য
ঘোড়াঘাটে অবৈধভাবে মজুত করা ১৬৭১ লিটার ডিজেল জব্দ: প্রশাসনের ঝটিকা অভিযান
শেরপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচন: সভাপতি সিরাজুল ও সম্পাদক নুরে আলমসহ সবাই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী
রাজিবপুরের চরাঞ্চলে চিনা ফসলের বাম্পার ফলন: অল্প পুঁজিতে অধিক লাভের হাসি কৃষকের মুখে
জামালপুরের মাদারগঞ্জে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইমামের মৃত্যু
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কল্যাণ সভা: পুলিশ সদস্যদের ডিসিপ্লিন ও কল্যাণে বিশেষ নির্দেশনা।
মাদারীপুরে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: শতাধিক ককটেল বিস্ফোরণ, বসতঘর ভাঙচুর ও আহত ৫
লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু: রেললাইনে শুয়ে প্রাণ দিলেন আইয়ুব আলী।
ইন্দোবাংলা ফার্মাসিউটিক্যালসে শ্রমিকদের জয়: প্রত্যাহার হলো ৪ শ্রমিকের ছাঁটাই আদেশ।
শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ: ট্রাকচালকের পা বিচ্ছিন্ন, আহত ১৫।
বকশীগঞ্জে বেশি দামে তেল বিক্রি: এনএসআই-এর তথ্যে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা।
জামালপুরে মাদকের বিরুদ্ধে বিশাল মানববন্ধন: সন্ত্রাসী ইমন ও মাদকচক্রকে গ্রেপ্তারের দাবি।
জামালপুরে মাদকের বিরুদ্ধে বিশাল মানববন্ধন: সন্ত্রাসী ইমন ও মাদকচক্রকে গ্রেপ্তারের দাবি।
বকশীগঞ্জে অতিরিক্ত দামে তেল বিক্রি: ১১০ লিটার জ্বালানি জব্দসহ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা
দিনাজপুরে বিজিবি-পুলিশের যৌথ অভিযান: কোটি টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি ও বেলে পাথরের শিলা উদ্ধার, গ্রেফতার ২
বগুড়ার সারিয়াকান্দিতে প্রকাশ্য দিবালোকে যুবককে ছুরিকাঘাতে হত্যা: জোড়গাছা বাজারে চাঞ্চল্য
বরিশালে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসে সর্বাত্মক কর্মবিরতি: অবৈধ ছাঁটাই ও বেতন বৈষম্যের প্রতিবাদে রাজপথে শ্রমিকরা
পাথরঘাটায় নিরাপদ পানির দাবিতে বিশখালী নদীর তীরে মানববন্ধন: দীর্ঘস্থায়ী সংকট সমাধানে এমপি’র হস্তক্ষেপ কামনা
সারদায় ৪৩তম বিসিএস পুলিশ ব্যাচের পাসিং আউট প্যারেড: জনবান্ধব ও সংস্কারমুখী বাহিনী গড়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
পাথরঘাটায় জনদুর্ভোগ লাঘবে অনন্য দৃষ্টান্ত: নিজ উদ্যোগে সড়ক মেরামত করলেন সমাজসেবক বদিউজ্জামাল সাহেদ
দেওয়ানগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান: ৮৩ বোতল ভারতীয় মদ উদ্ধার
বিবেকের পরাজয় রুখতে বিডি ক্লিন আমতলীর উদ্যোগে লঞ্চ ঘাট পরিচ্ছন্নকরণ অভিযান