সোমবার ১৩ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

চরমোনাই মাহফিল ঘাটে ‘কীর্তনখোলা-১০’ লঞ্চে অগ্নিকাণ্ড: অল্পের জন্য রক্ষা পেলেন হাজারো যাত্রী

মোঃ রাশেদ মৃধা, স্টাফ রিপোর্টার ০১ এপ্রিল ২০২৬ ০৬:৩১ পি.এম

চরমোনাই মাহফিল ঘাটে ‘কীর্তনখোলা-১০’ লঞ্চে অগ্নিকাণ্ড: অল্পের জন্য রক্ষা পেলেন হাজারো যাত্রী চরমোনাই মাহফিল ঘাটে ‘কীর্তনখোলা-১০’ লঞ্চে অগ্নিকাণ্ড: অল্পের জন্য রক্ষা পেলেন হাজারো যাত্রী

বরিশালের সদর উপজেলার চরমোনাই মাহফিল ঘাটে নোঙর করে রাখা ঢাকা থেকে আসা রিজার্ভ লঞ্চ ‘এমভি কীর্তনখোলা-১০’-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১ এপ্রিল, ২০২৬) রাত আনুমানিক ৮টা থেকে ৮টা ৩০ মিনিটের দিকে লঞ্চটির একটি কেবিনে এই আগুনের সূত্রপাত হয়। তবে লঞ্চ কর্তৃপক্ষের তাৎক্ষণিক তৎপরতায় বড় ধরনের কোনো বিপর্যয় ঘটেনি।

 

 মাহফিল কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে যাত্রী নিয়ে আসা কীর্তনখোলা-১০ লঞ্চটি চরমোনাই ঘাটে অবস্থান করছিল। বুধবার রাতে লঞ্চের ৩২৫ নম্বর কেবিন থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের উৎপত্তি।

 

 চরমোনাই মাহফিলের মিডিয়া সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডের সময় সৌভাগ্যবশত ওই কেবিনে কোনো যাত্রী অবস্থান করছিলেন না। আগুন লাগার বিষয়টি টের পাওয়া মাত্রই লঞ্চের নিজস্ব অগ্নিনির্বাপক ব্যবস্থা ব্যবহার করে দ্রুত তা নিয়ন্ত্রণে আনা হয়। এতে কেবিনের ভেতরের কিছু আসবাবপত্র ও মালামাল পুড়ে গেলেও আগুন লঞ্চের অন্যান্য অংশে বা বাইরে ছড়িয়ে পড়তে পারেনি। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

 

 উল্লেখ্য যে, বর্তমানে চরমোনাই মাহফিল উপলক্ষে ঘাটে কীর্তনখোলা-১০ ছাড়াও আরও বেশ কয়েকটি বিলাসবহুল লঞ্চ নোঙর করা রয়েছে। এসব লঞ্চে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অবস্থান করছেন। জনবহুল এই এলাকায় আগুনের খবর ছড়িয়ে পড়লে সাময়িক আতঙ্ক সৃষ্টি হয়। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

 

এই ঘটনার পর চরমোনাই মাহফিলের নিরাপত্তা বিভাগের পক্ষ থেকে ঘাটে অবস্থানরত সকল লঞ্চ কর্তৃপক্ষকে সতর্কবার্তা দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের যান্ত্রিক ত্রুটি বা শর্ট সার্কিট থেকে যেন বড় কোনো দুর্ঘটনা না ঘটে, সেজন্য লঞ্চের বিদ্যুৎ সংযোগ ও অগ্নিনির্বাপক সরঞ্জাম নিয়মিত পরীক্ষা করার কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।

বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানিয়েছে, লঞ্চগুলোতে অতিরিক্ত যাত্রী ও যান্ত্রিক ত্রুটির বিষয়ে সবসময় সতর্ক থাকা প্রয়োজন, বিশেষ করে এ ধরনের বড় জমায়েতের সময়।

 


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বিদ্যুৎস্পৃষ্টে মাদারগঞ্জে রাজমিস্ত্রীর মর্মান্তিক মৃত্যু, ২২ দিনের সন্তানকে নিয়ে দিশেহারা স্ত্রী

news image

দেওয়ানগঞ্জ নিখোঁজ শিশুর সন্ধান ; তাকে ফিরিয়ে দেওয়ার দাবিতে মানববন্ধন 

news image

বকশীগঞ্জে দশানী নদীর তীব্র ভাঙন: বিলীন ৫ বসতবাড়ি, স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন

news image

নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত!

news image

পাথরঘাটায় ডিজিটাল নিরাপত্তা ও লিঙ্গভিত্তিক সহিংসতা রোধে কর্মশালা অনুষ্ঠিত

news image

বিশেষ পুলিশ সুপার জনাব মোহাম্মদ বদরুল আলম মোল্লা এর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান!

news image

বরিশাল রেঞ্জের বিদায়ী ডিআইজি মোস্তাফিজুর রহমানকে সহকর্মীদের আবেগঘন বিদায় সংবর্ধনা

news image

বকশীগঞ্জে মশার কয়েল থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড: জীবন্ত দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু, নিঃস্ব কৃষক

news image

ই-রিক্সার বিধিমালা তৈরি ও টোকেন বাণিজ্য-হয়রানি বন্ধের দাবিতে বরিশালে সংগ্রাম পরিষদের সংবাদ সম্মেলন

news image

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর নেতৃবৃন্দ

news image

বিএমপি'র কোতোয়ালি মডেল থানা আ/ক/স্মি/ক পরিদর্শন করেন!

news image

রংপুরে ২৮তম নারী টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সেশন পরিচালনা করলেন রেঞ্জ ডিআইজি

news image

বরিশাল জেলা সমাজসেবা কার্যালয় চত্বরে বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

news image

রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে ২৮তম নারী টিআরসি ব্যাচ-২০২৬ এর উদ্বোধন ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

news image

অবসরের টাকা না পেয়েই না ফেরার দেশে চলে গেলেন শিক্ষক আব্দুল মান্নান

news image

জামালপুরে মাহিন্দ্রা ও সিএনজির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

news image

শেরপুরে নিখোঁজের একদিন পর ইজিবাইক চালকের মরদেহ রাস্তার পাশের ধান ক্ষেত থেকে উদ্ধার

news image

বরিশালে 'ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হেলথ' বিষয়ক দুদিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

news image

বরিশালের নতুন জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার, খাইরুল আলম সুমনকে বদলি

news image

জামালপুরে ফসলের মাঠ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্তে পিবিআই

news image

সানন্দবাড়ী ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন রোধে জিওব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন 

news image

দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদীভাঙন রোধে দ্বিতীয় ধাপের জিও ব্যাগ ডাম্পিং কাজের উদ্বোধন

news image

সরিষাবাড়ীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

news image

পুলিশ সুপার মহোদয় কর্তৃক জামালপুর জেলা পুলিশের কিট পরিদর্শন

news image

লোডশেডিং ও তীব্র গরমে অতিষ্ঠ জনতা, জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

news image

ট্যুরিস্ট পুলিশ প্রধান মাইনুল হাসানের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

news image

মতলব উত্তর মিজানুর রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা বানোয়াট অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

news image

বরিশালে থ্রি-হুইলারের ভাড়া অপরিবর্তিত, লাইসেন্স না থাকলে কঠোর ব্যবস্থার সিদ্ধান্ত বিসিসির

news image

দেওয়ানগঞ্জে বজ্রপাতে একই পরিবারের দুই ভাই আহত।

news image

দেওয়ানগঞ্জে সকল গণমাধ্যমকর্মীদের আলোচনা সভা অনুষ্ঠিত