বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ০৪ এপ্রিল ২০২৬ ১২:৪০ এ.এম
হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধ: চাচাদের লাঠির আঘাতে প্রাণ গেল ভাতিজার
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জমি ও বসতবাড়ির মালিকানা নিয়ে পারিবারিক কলহের জেরে আপন চাচাদের লাঠির আঘাতে আখতারুজ্জামান (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোজ শুক্রবার ৩ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব ফকিরপাড়া এলাকায় বসতবাড়ি ও আবাদি জমির দখল নিয়ে রফিকুল ইসলামের ছেলে আখতারুজ্জামানের সঙ্গে তার তিন আপন চাচা—শাহিনুর, মতিন ও নুরুজ্জামানের দীর্ঘদিনের বিরোধ ছিল। এই বিরোধের জেরে গত বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে চাচারা সংঘবদ্ধ হয়ে ভাতিজা আখতারুজ্জামানের ওপর অতর্কিত হামলা চালান। একপর্যায়ে চাচাদের এলোপাতাড়ি লাঠির আঘাতে আখতারুজ্জামান গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার দ্রুত অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন থাকাবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়। প্রিয় সন্তানের এমন অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হত্যাকাণ্ডের খবর পেয়ে হাতীবান্ধা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে আব্দুল মতিন নামে নিহতের এক চাচাকে আটক করেছে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "প্রাথমিক তদন্তে জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ডের প্রমাণ পাওয়া গেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে। আটক আব্দুল মতিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনায় জড়িত অন্য দুই আসামিকে গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।"
হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধ: চাচাদের লাঠির আঘাতে প্রাণ গেল ভাতিজার
মাদারগঞ্জে ঝাড়কাটা নদীতে প্রশাসনের হানা, ভেকু অকেজো ও জব্দ করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
বগুড়ায় যুবলীগ নেতা বাকী বিল্লাহ গ্রেফতার, ফসলি জমির মাটি কাটার অভিযোগে অ্যাকশন
মাদারীপুরে চাঁদা না পেয়ে ইলেকট্রনিক্স দোকানে বোমা হামলা ও লুটপাট: ৪০ লাখ টাকার মালামাল খোয়া
জামালপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও চুরি: স্ত্রীসহ গ্রেফতার কুখ্যাত ‘ভুয়া সাংবাদিক’ জয়
খুলনায় বাজেট বিষয়ক মতবিনিময় সভা: এনবিআর চেয়ারম্যানের উপস্থিতিতে কর্মকর্তাদের মিলনমেলা
ঝালকাঠিতে অবৈধ পলিথিন বিরোধী বিশাল অভিযান: ২ মিনিট্রাক পলিথিনসহ কারখানা জব্দ
সাফল্যের স্বীকৃতি ও পেশাদারিত্বের অঙ্গীকার: জামালপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
এমপি হতে না পারলেও বরগুনা জেলা পরিষদের ‘প্রশাসক’ হলেন নজরুল ইসলাম মোল্লা
জ্বালানি সাশ্রয়ে বড় সিদ্ধান্ত: রাত ৮টার পর বন্ধ থাকবে সব দোকান ও শপিংমল
মাদারগঞ্জে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুকে ধর্ষণ: সেই আ.লীগ নেতা মাসুদ গ্রেফতার
চরমোনাই মাহফিল ঘাটে ‘কীর্তনখোলা-১০’ লঞ্চে অগ্নিকাণ্ড: অল্পের জন্য রক্ষা পেলেন হাজারো যাত্রী
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হাসান মোঃ শওকত আলী: দায়িত্ব গ্রহণ ও জিরো টলারেন্স ঘোষণা
ঝালকাঠি জেলা পুলিশ পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান: আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ দিকনির্দেশনা
বগুড়ায় ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রীর: নিথর দেহে বাড়ি ফিরল দ্বিতীয় শ্রেণির রিমি
জামালপুরের কেন্দুয়ায় অগ্নিবীণা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাতনামা বৃদ্ধার মৃত্যু: রেলপথে শোকের ছায়া
জামালপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন: মহাসড়ক সাজছে সবুজ সাজে
নাটোরে বোতলে তেল দিতে অস্বীকৃতি: পাম্প কর্মচারীর ওপর দুর্বৃত্তের বর্বরোচিত হামলা
মাদারীপুরে ৫৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ: শিবচরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কৃষকদের মুখে হাসি
মাদারীপুরের সমাদ্দারে সড়ক দুর্ঘটনা: ১ জনের মৃত্যু, মহাসড়কে দীর্ঘ যানজট
পিরোজপুরের মঠবাড়ীয়ায় ২ হাজার লিটার জ্বালানি তেল জব্দ; ভ্রাম্যমাণ আদালতে মজুতদার দণ্ডিত
সচিবালয়ে চমক: পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা সরাসরি শুনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
শিবপুরে ২০০ লিটার অবৈধ ডিজেল জব্দ: ১০০ টাকা লিটার দরে জনগণের মাঝে বিক্রি
মানবপাচার ও অবৈধ অভিবাসন রোধে একযোগে কাজ করবে সিআইডি ও ইতালি দূতাবাস
আইন-শৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্বের আহ্বান: ঢাকা রেঞ্জে ডিজিটাল পর্যবেক্ষণ ও সমন্বিত অভিযানের নতুন দিকনির্দেশনা
রৌমারীর যাদুরচরে গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ: রহস্য ঘিরে এলাকায় চাঞ্চল্য
ঘোড়াঘাটে অবৈধভাবে মজুত করা ১৬৭১ লিটার ডিজেল জব্দ: প্রশাসনের ঝটিকা অভিযান
শেরপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচন: সভাপতি সিরাজুল ও সম্পাদক নুরে আলমসহ সবাই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী
রাজিবপুরের চরাঞ্চলে চিনা ফসলের বাম্পার ফলন: অল্প পুঁজিতে অধিক লাভের হাসি কৃষকের মুখে
জামালপুরের মাদারগঞ্জে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইমামের মৃত্যু