বুধবার ০৮ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযান: ৩ লাখ ৭৫ হাজার টাকার অবৈধ জাল ও ট্রলিং বোট জব্দ।

পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযান: ৩ লাখ ৭৫ হাজার টাকার অবৈধ জাল ও ট্রলিং বোট জব্দ। পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযান: ৩ লাখ ৭৫ হাজার টাকার অবৈধ জাল ও ট্রলিং বোট জব্দ।

বরগুনার পাথরঘাটায় সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ডের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল, সামুদ্রিক মাছ এবং একটি আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন পাথরঘাটা এই সফল অভিযান পরিচালনা করে।

 

 কোস্ট গার্ড সূত্র জানায়, দক্ষিণ জোনের আওতাধীন পাথরঘাটা স্টেশনের একটি আভিযানিক দল গোপন সংবাদ পায় যে, বাদুড়তলা খাল সংলগ্ন এলাকায় অবৈধ মৎস্য আহরণ চলছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে মৎস্য শিকারে নিষিদ্ধ প্রায় ৩ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের তিনটি অবৈধ বেহুন্দী জাল জব্দ করা হয়। একই সাথে ১ হাজার ২০০ কেজি সামুদ্রিক মাছসহ একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট আটক করে কোস্ট গার্ড সদস্যরা।

 

 জব্দকৃত ট্রলিং বোট এবং অবৈধ জালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। এদিকে, জব্দকৃত সামুদ্রিক মাছগুলো সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নির্দেশনা অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা এবং সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে মাছগুলো প্রকাশ্যে নিলামে তোলা হয়। নিলাম থেকে প্রাপ্ত ২ লাখ ২৫ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে প্রশাসন।

 

 কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম অভিযানের বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, বাংলাদেশের সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষা এবং অবৈধ মৎস্য শিকার বন্ধে কোস্ট গার্ড জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। তিনি বলেন, "দেশের নীল অর্থনীতি এবং মৎস্য সম্পদ রক্ষায় আমাদের এই ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।"

 

পাথরঘাটার উপকূলীয় এলাকায় এ ধরনের কঠোর অভিযানে স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও সচেতন মহল একে সাধুবাদ জানিয়েছেন। জাটকা ও মা মাছ রক্ষায় প্রশাসনের এমন তৎপরতা মৎস্য উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ডিএমপি ও পুলিশ সদর দপ্তরে একাধিক কর্মকর্তার বদলি

news image

কৃষি ব্যাংক ছেংগারচর শাখার নতুন ভবন উদ্বোধন: কৃষকদের জন্য বড় সুখবর

news image

ইসলামপুরে নিখোঁজ যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

news image

রৌমারীতে রহস্যজনক মৃত্যু: পুকুর পাড় থেকে শেরপুরের ব্যক্তির লাশ উদ্ধার

news image

পাথরঘাটায় জলবায়ু সহনশীল কৃষি ও যুবদের অংশগ্রহণ নিশ্চিতকরণে সংলাপ অনুষ্ঠিত

news image

মাদারীপুরে লিফটে আটকা পড়া শিশুসহ ৮ জনকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

news image

দালাল ধরতে সাব-রেজিস্ট্রার অফিসে গেটে তালা দিয়ে এমপির ঝটিকা অভিযান

news image

বরিশালের এডিসিসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা; তিস্তা বাঁধের অর্থ আত্মসাতের অভিযোগ।

news image

পটুয়াখালী জেলা পুলিশ লাইন্সে ডিআইজির বিশেষ কল্যাণ সভা ও মতবিনিময় অনুষ্ঠিত।

news image

দেওয়ানগঞ্জ মডেল থানায় ওসির রদবদল: বিদায়ী ওসিকে সংবর্ধনা ও নবাগত ওসির যোগদান।

news image

বগুড়া ফুলবাড়ী এলাকায় যুবককে কুপিয়ে হত্যা; চাইনিজ কুড়াল উদ্ধার।

news image

রাজিবপুরে ১৪৪ বোতল নিষিদ্ধ সিরাপসহ ২ মাদক কারবারি আটক।

news image

মতলবে কালবৈশাখীর তাণ্ডব: ৫০০ শতক জমির আলু নষ্ট, ঋণের চাপে দিশেহারা কৃষক সোলায়মান।

news image

জামালপুরে বিজিবির মাদকবিরোধী অভিযান: বকশীগঞ্জ সীমান্তে ইয়াবা উদ্ধার

news image

পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযান: ৩ লাখ ৭৫ হাজার টাকার অবৈধ জাল ও ট্রলিং বোট জব্দ।

news image

বগুড়ার শিবগঞ্জে নিজ বাড়িতে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যা

news image

মাগুরা পুলিশ সুপারের মহম্মদপুর থানা পরিদর্শন: জনবান্ধব পুলিশিং নিশ্চিতে বিশেষ নির্দেশনা

news image

রংপুরে নাশকতার পরিকল্পনাকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

news image

দিনাজপুরে ৫ ঘোড়া জবাই: মাংস বিক্রির প্রস্তুতিকালে ৩ জনের কারাদণ্ড

news image

ঠাকুরগাঁও সীমান্তে আটকের ১১ মাস পর বিএসএফের মরদেহ ফেরত: কান্নায় ভারি রাণীশংকৈলের আকাশ

news image

হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধ: চাচাদের লাঠির আঘাতে প্রাণ গেল ভাতিজার

news image

মাদারগঞ্জে ঝাড়কাটা নদীতে প্রশাসনের হানা, ভেকু অকেজো ও জব্দ করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

news image

বগুড়ায় যুবলীগ নেতা বাকী বিল্লাহ গ্রেফতার, ফসলি জমির মাটি কাটার অভিযোগে অ্যাকশন

news image

মাদারীপুরে চাঁদা না পেয়ে ইলেকট্রনিক্স দোকানে বোমা হামলা ও লুটপাট: ৪০ লাখ টাকার মালামাল খোয়া

news image

জামালপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও চুরি: স্ত্রীসহ গ্রেফতার কুখ্যাত ‘ভুয়া সাংবাদিক’ জয়

news image

খুলনায় বাজেট বিষয়ক মতবিনিময় সভা: এনবিআর চেয়ারম্যানের উপস্থিতিতে কর্মকর্তাদের মিলনমেলা

news image

ঝালকাঠিতে অবৈধ পলিথিন বিরোধী বিশাল অভিযান: ২ মিনিট্রাক পলিথিনসহ কারখানা জব্দ

news image

সাফল্যের স্বীকৃতি ও পেশাদারিত্বের অঙ্গীকার: জামালপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

news image

এমপি হতে না পারলেও বরগুনা জেলা পরিষদের ‘প্রশাসক’ হলেন নজরুল ইসলাম মোল্লা

news image

জ্বালানি সাশ্রয়ে বড় সিদ্ধান্ত: রাত ৮টার পর বন্ধ থাকবে সব দোকান ও শপিংমল