বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ০৪ এপ্রিল ২০২৬ ০৮:৪৬ পি.এম
দিনাজপুরে ৫ ঘোড়া জবাই: মাংস বিক্রির প্রস্তুতিকালে ৩ জনের কারাদণ্ড
দিনাজপুরের নবাবগঞ্জে গোপন আস্তানায় পাঁচটি ঘোড়া জবাই করে গরুর মাংস হিসেবে বিক্রির চেষ্টার সময় তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩ এপ্রিল) সকালে উপজেলার বিনোদনগর ইউনিয়নের গাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে। অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
স্থানীয় ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার গাজীপুর গ্রামে মিঠু মিয়া নামে এক ব্যক্তির গরুর খামার (শেড) ভাড়া নিয়ে নেত্রকোনা ও রংপুর এলাকার তিন ব্যক্তি গোপনে পাঁচটি ঘোড়া জবাই করেন। জবাইকৃত ঘোড়ার মাংস বাজারে গরুর মাংস হিসেবে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের।
তবে মাংসের ভাগ-বাটোয়ারা এবং অভ্যন্তরীণ বনিবনা না হওয়ায় অভিযুক্তদের মধ্যেই একজন পুলিশকে খবর দেয়। পরে নবাবগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তমাখা মাংস ও সরঞ্জামাদিসহ তিনজনকে হাতেনাতে আটক করে।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন: ১. আব্দুল্লাহ (৫৫), নেত্রকোনা জেলার ত্রিশ হাজার এলাকা। ২. রুবেল হোসেন (৫০), রংপুর সদর এলাকা। ৩. রবিউল ইসলাম (৪৮), নীলফামারীর কিশোরগঞ্জ এলাকা।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় অভিযুক্তরা তাদের অপরাধ স্বীকার করলে ভোক্তা অধিকার ও সংশ্লিষ্ট আইনে তাদের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়।
ইউএনও জিল্লুর রহমান জানান, "গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি একটি গরুর খামারে অস্বাস্থ্যকর পরিবেশে ঘোড়া জবাই করা হচ্ছে। অভিযান চালিয়ে ঘটনার সত্যতা পাওয়ায় এবং জনস্বাস্থ্যের প্রতি হুমকির কথা বিবেচনা করে তাদের তাৎক্ষণিক সাজা প্রদান করা হয়েছে।"
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বাজারে মাংস কেনার ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার দাবি জানিয়েছেন এবং এ ধরণের অসাধু চক্রের বিরুদ্ধে কঠোর নজরদারি বজায় রাখতে প্রশাসনের প্রতি অনুরোধ করেছেন।
ডিএমপি ও পুলিশ সদর দপ্তরে একাধিক কর্মকর্তার বদলি
কৃষি ব্যাংক ছেংগারচর শাখার নতুন ভবন উদ্বোধন: কৃষকদের জন্য বড় সুখবর
ইসলামপুরে নিখোঁজ যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার
রৌমারীতে রহস্যজনক মৃত্যু: পুকুর পাড় থেকে শেরপুরের ব্যক্তির লাশ উদ্ধার
পাথরঘাটায় জলবায়ু সহনশীল কৃষি ও যুবদের অংশগ্রহণ নিশ্চিতকরণে সংলাপ অনুষ্ঠিত
মাদারীপুরে লিফটে আটকা পড়া শিশুসহ ৮ জনকে উদ্ধার করল ফায়ার সার্ভিস
দালাল ধরতে সাব-রেজিস্ট্রার অফিসে গেটে তালা দিয়ে এমপির ঝটিকা অভিযান
বরিশালের এডিসিসহ ৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা; তিস্তা বাঁধের অর্থ আত্মসাতের অভিযোগ।
পটুয়াখালী জেলা পুলিশ লাইন্সে ডিআইজির বিশেষ কল্যাণ সভা ও মতবিনিময় অনুষ্ঠিত।
দেওয়ানগঞ্জ মডেল থানায় ওসির রদবদল: বিদায়ী ওসিকে সংবর্ধনা ও নবাগত ওসির যোগদান।
বগুড়া ফুলবাড়ী এলাকায় যুবককে কুপিয়ে হত্যা; চাইনিজ কুড়াল উদ্ধার।
রাজিবপুরে ১৪৪ বোতল নিষিদ্ধ সিরাপসহ ২ মাদক কারবারি আটক।
মতলবে কালবৈশাখীর তাণ্ডব: ৫০০ শতক জমির আলু নষ্ট, ঋণের চাপে দিশেহারা কৃষক সোলায়মান।
জামালপুরে বিজিবির মাদকবিরোধী অভিযান: বকশীগঞ্জ সীমান্তে ইয়াবা উদ্ধার
পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযান: ৩ লাখ ৭৫ হাজার টাকার অবৈধ জাল ও ট্রলিং বোট জব্দ।
বগুড়ার শিবগঞ্জে নিজ বাড়িতে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তাকে ছুরিকাঘাতে হত্যা
মাগুরা পুলিশ সুপারের মহম্মদপুর থানা পরিদর্শন: জনবান্ধব পুলিশিং নিশ্চিতে বিশেষ নির্দেশনা
রংপুরে নাশকতার পরিকল্পনাকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
দিনাজপুরে ৫ ঘোড়া জবাই: মাংস বিক্রির প্রস্তুতিকালে ৩ জনের কারাদণ্ড
ঠাকুরগাঁও সীমান্তে আটকের ১১ মাস পর বিএসএফের মরদেহ ফেরত: কান্নায় ভারি রাণীশংকৈলের আকাশ
হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধ: চাচাদের লাঠির আঘাতে প্রাণ গেল ভাতিজার
মাদারগঞ্জে ঝাড়কাটা নদীতে প্রশাসনের হানা, ভেকু অকেজো ও জব্দ করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট
বগুড়ায় যুবলীগ নেতা বাকী বিল্লাহ গ্রেফতার, ফসলি জমির মাটি কাটার অভিযোগে অ্যাকশন
মাদারীপুরে চাঁদা না পেয়ে ইলেকট্রনিক্স দোকানে বোমা হামলা ও লুটপাট: ৪০ লাখ টাকার মালামাল খোয়া
জামালপুরে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও চুরি: স্ত্রীসহ গ্রেফতার কুখ্যাত ‘ভুয়া সাংবাদিক’ জয়
খুলনায় বাজেট বিষয়ক মতবিনিময় সভা: এনবিআর চেয়ারম্যানের উপস্থিতিতে কর্মকর্তাদের মিলনমেলা
ঝালকাঠিতে অবৈধ পলিথিন বিরোধী বিশাল অভিযান: ২ মিনিট্রাক পলিথিনসহ কারখানা জব্দ
সাফল্যের স্বীকৃতি ও পেশাদারিত্বের অঙ্গীকার: জামালপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
এমপি হতে না পারলেও বরগুনা জেলা পরিষদের ‘প্রশাসক’ হলেন নজরুল ইসলাম মোল্লা
জ্বালানি সাশ্রয়ে বড় সিদ্ধান্ত: রাত ৮টার পর বন্ধ থাকবে সব দোকান ও শপিংমল