মোহাম্মদ আহসান হাবিব; স্টাফ রিপোর্টার ১১ এপ্রিল ২০২৬ ১০:৫৪ পি.এম
মাদারীপুরে পরিবেশ আইন লঙ্ঘনে ৫ ইটভাটা মালিকের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত; জ্বালানি কাঠ জব্দের নির্দেশ
মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নে পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে ৫টি ইটভাটার মালিকের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে পরিবেশ আদালত। একই সঙ্গে অবৈধভাবে মজুদ করা জ্বালানি কাঠ জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) দুপুর থেকে বিকাল পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ আদালত, মাদারীপুর-এর স্পেশাল ম্যাজিস্ট্রেট মোঃ এলিয়াম হোসেন। অভিযানে পাঁচখোলা ইউনিয়নের মোট ৭টি ইটভাটা পরিদর্শন করা হয়।
পরিদর্শনকালে বেশ কয়েকটি ইটভাটায় পরিবেশবিধি অমান্য, বৈধ লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র না থাকা, এবং নিষিদ্ধ পদ্ধতিতে কাঠ পোড়ানোর মতো গুরুতর অনিয়ম ধরা পড়ে। এসব অপরাধের ভিত্তিতে ৫টি ইটভাটার মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের সিদ্ধান্ত নেয়া হয়। মামলার আওতায় পড়া ইটভাটাগুলো হলো— জেএসবি ইট ভাটা, এমআরকে ইট ভাটা, আমেনা কন্সট্রাকশন (আশফাক ব্রিকস), আনোয়ার খান ব্রিকস এবং একেবি ইট ভাটা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত) এর ১৫ ধারার অধীন ৮ নম্বর সারণি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ধারায় পরিবেশ দূষণকারী কার্যক্রম পরিচালনা, অনুমোদনবিহীন শিল্প স্থাপন এবং পরিবেশগত ক্ষতিকর কার্যকলাপকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়।
এছাড়া ইট প্রস্তুত ও ভাটা (নিয়ন্ত্রণ) আইন এর ১৪ ও ১৬ ধারা অনুযায়ী—
অনুমোদন ছাড়া ইটভাটা স্থাপন ও পরিচালনা করা, পরিবেশের জন্য ক্ষতিকর জ্বালানি (যেমন কাঠ) ব্যবহার করা, নির্ধারিত মানদণ্ড অনুসরণ না করা—
এসব অপরাধের জন্য জরিমানা, কারাদণ্ড বা উভয় দণ্ডের বিধান রয়েছে।
আইন অনুযায়ী, অভিযুক্তদের আদালতে হাজির হয়ে অভিযোগের জবাব দিতে হবে এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের দায়-দায়িত্ব নির্ধারণ করা হবে।
অভিযান চলাকালে অবৈধভাবে কাঠ পোড়ানোর প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট ভাটাগুলোতে মজুদ থাকা জ্বালানি কাঠ জব্দ করার নির্দেশ প্রদান করা হয়। পরিবেশ রক্ষায় এটি একটি তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, মাদারীপুর-এর সহকারী পরিচালক আরিফুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা আল-মামুন, নাজির মোহাম্মদ শহিদুল ইসলাম, বেঞ্চ সহকারী ওয়াহিদুজ্জামানসহ র্যাব, আনসার ও পুলিশের সদস্যরা।
বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের অভিযান পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আইন প্রয়োগের মাধ্যমে অবৈধ ইটভাটা নিয়ন্ত্রণ করা গেলে বায়ুদূষণ কমবে এবং স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে।
মাদারগঞ্জে প্রয়াত যুবদল কর্মীর অসহায় বিধবা স্ত্রীকে ঘর তৈরি করে দিচ্ছে উপজেলা যুবদল
বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু
মাদারীপুরে গরুর হাটে যাওয়ার পথে ট্রাকে বজ্রপাত; কিশোরের মর্মান্তিক মৃত্যু, আহত ২
মাদারীপুর ও রাজৈরে প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ বিতরণ, পাশে দাঁড়ালেন হেলেন জেরিন খান এমপি
জামালপুরের সানন্দবাড়ী হাটে মহিষের তাণ্ডব: কেড়ে নিল ২ জনের প্রাণ
বগুড়াকে আধুনিক সিটি কর্পোরেশন ও তিলোত্তমা নগরী গড়ার মেগা পরিকল্পনা ঘোষণা
রাজশাহীতে রিকশাচালক ও দিনমজুরের সন্তানসহ ৪৯ জন পেলেন পুলিশে চাকরি
পবিত্র ঈদ-উল-আযহা: মাদারীপুরে পশুর হাটের ইজারাদারদের সাথে পুলিশ সুপারের গুরুত্বপূর্ণ মতবিনিময়
সানন্দবাড়ী পশুর হাটে মহিষের তাণ্ডব: নিহত ১, আহত ৭
ইসলামপুর রেলওয়ে স্টেশন ২০২৬: ঈদুল আজহা উপলক্ষে ৩টি ক্যাটল ট্রেনে ঢাকা যাচ্ছে ১২০০ গরু
মাদারীপুর ডিবি পুলিশের অভিযান ২০২৬: আবাসিক হোটেল থেকে অজ্ঞান পার্টির ৩ প্রতারক আটক
শিশু রামিসা হত্যার প্রতিবাদে পাথরঘাটায় ফাঁসির মঞ্চ তৈরি করে প্রতীকী মানববন্ধন
বরিশালে পানিতে ডুবে শিশুর মৃত্যু ২০২৬: বাবুগঞ্জের রাকুদিয়া গ্রামে শোকের ছায়া
শিশু রামিসা হত্যাকাণ্ড ২০২৬: জামালপুরে নারী ও শিশু নির্যাতনকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ
রাশিয়া ইউক্রেন যুদ্ধ ২০২৬: ড্রোন হামলায় মাদারীপুরের যুবক সুরুজ কাজী নিহত
জামালপুর নিউজ: মাদারগঞ্জে একই দিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
খুলনায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা শুরু
শিশু রামিসা হত্যা ও দেশব্যাপী নারী নির্যাতনের প্রতিবাদে বরিশালে ছাত্র ফ্রন্ট ও মহিলা ফোরামের বিক্ষোভ
শিশু রামিসা হত্যার দ্রুত বিচারের দাবিতে শেরপুরে ‘আজকের তারুণ্য’র মানববন্ধন
ফরাজীকান্দি ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার: ২৪১১ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
বকশীগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রেপ্তার ৩
দিনাজপুরের ফুলবাড়ীতে বালুর গর্তের পানিতে ডুবে আপন ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু
পরিবেশ সুরক্ষা ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬: বরিশালে যুব উদ্যোক্তাদের অনন্য উদ্যোগ
কাউনিয়ায় মাছ ব্যবসায়ী জসিম হত্যা: অস্ত্রসহ মূলহোতা হৃদয় ওরফে মধু গ্রেফতার
শিবগঞ্জে প্রকাশ্যে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা, এলাকায় থমথমে পরিস্থিতি
নেত্রকোনায় ধান কাটার পাওনা টাকা চাওয়ায় মারধর, শ্রমিকের মৃত্যু
চিলমারীতে মাটিকাটা মোড়ে পুলিশের ঝটিকা অভিযান, লক্ষাধিক টাকার গাঁজাসহ তরুণী আটক!
পরিবেশ রক্ষায় যুবকদের অনন্য উদ্যোগ; বরিশাল বিভাগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা।
মাদারীপুরে একই পরিবারের তিনজনের রহস্যজনক মৃত্যু, ঘরে মিলল ঝুলন্ত লাশ
এক রাতে সাড়ে ৭ হাজার খাতা মূল্যায়ন! পিরোজপুরে ডিসি অফিসের নিয়োগ নিয়ে তীব্র বিতর্ক