বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ১০ এপ্রিল ২০২৬ ১২:২৬ এ.এম
জামালপুরের ইসলামপুরে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামালপুরের ইসলামপুর উপজেলায় ফারদিন শেখ (১৩) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) ভোরে উপজেলার বেলগাছা ইউনিয়নের পশ্চিম মুন্নিয়াচর এলাকায় ওই কিশোরের নিজ বাড়ির গোয়ালঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ফারদিন শেখ পশ্চিম মুন্নিয়াচর এলাকার মো. শাহজাহানের ছেলে। চাঞ্চল্যকর এই মৃত্যু নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া ও গুঞ্জন সৃষ্টি হয়েছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার রাতে ফাঁদ পেতে কবুতর ধরাকে কেন্দ্র করে ফারদিনসহ দুই কিশোরকে স্থানীয়ভাবে শাসন করা হয়। পশ্চিম মুন্নিয়াচর এলাকার সাবেক ইউপি সদস্য ও যুবদল নেতা আফসার উদ্দিন আকন্দ জানান, রাতে কবুতর চুরির চেষ্টা বা ফাঁদ পাতা নিয়ে একটি ঘটনা ঘটেছিল, যার প্রেক্ষিতে তাদের শাসন করা হয়েছিল। এরপর ফারদিন বাড়ি ফিরে যায়। পরবর্তীতে ভোরবেলা বাড়ির গোয়ালঘরে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্বজনরা।
ফারদিনের মা ফরিদা বেগম ছেলের আত্মহত্যার কারণ হিসেবে দীর্ঘদিনের শারীরিক অসুস্থতাকে দায়ী করেছেন। তিনি জানান, ফারদিন প্রায়ই তীব্র পেটের ব্যথায় ভুগত। গত রাতেও তার পেটে ব্যথা ছিল। পরিবারের ধারণা, সেই অসহ্য যন্ত্রণা সইতে না পেরেই হয়তো সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। তবে স্থানীয়দের একটি অংশ মনে করছেন, রাতে চুরির অপবাদে শাসনের ফলে অপমানেও এমন ঘটনা ঘটে থাকতে পারে।
খবর পেয়ে ইসলামপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পুলিশ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি প্রদান করে।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাইয়ুম গাজী সংবাদমাধ্যমকে জানান, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। যেহেতু পরিবারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই এবং তারা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের আবেদন করেছেন, তাই অনুমতি দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কিশোরের মৃত্যুটি নিছক আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা চলছে।
বাবুগঞ্জে এনএসআই-এর তথ্যের ভিত্তিতে অবৈধ ইটভাটায় অভিযান: দেড় লাখ টাকা জরিমানা, ড্রাম চিমনি ধ্বংস
মেলান্দহে ‘মাদকমুক্ত সমাজ চাই’ স্লোগানে এলাকাবাসীর বিশাল মাদকবিরোধী মানববন্ধন
জামালপুরে কৃষিপণ্য উৎপাদন ও বিপণনে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
জামালপুরের বকশীগঞ্জে ১০০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার, পাঠানো হলো আদালতে
প্রবাসীর লাশ টুকরো করে ফ্রিজে রাখতে গিয়ে ধরা খেলেন স্ত্রী; রোমহর্ষক স্বীকারোক্তি
জামালপুরের দেওয়ানগঞ্জে ৪ পুরিয়া গাঁজাসহ দুই ব্যক্তি আটক: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
চামড়া শিল্প রক্ষায় বরিশালে বিশেষ প্রস্তুতি: বাণিজ্যমন্ত্রীর সাথে বিসিসি প্রশাসকের মতবিনিময়
বরিশালকে নিরাপদ নগরী গড়তে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স: বিএমপি কমিশনার
জামালপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযান: অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়ে ৩ লাখ টাকা জরিমানা
দেওয়ানগঞ্জ বাজার ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা: ভোট ২০ জুন
বরিশাল সিটি কর্পোরেশনে কোরবানির চামড়া ব্যবস্থাপনায় বিশেষ প্রস্তুতি ও মত বিনিময় সভা
পাথরঘাটায় সিসিডিবি’র বাজার সংযোগ ও ভ্যালু চেইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
লিবিয়ায় মাফিয়াদের নির্মম নির্যাতন: মাদারীপুরের যুবক তছিরের মৃত্যু, ৪৮ লাখ টাকা দিয়েও বাঁচল না প্রাণ
বরগুনায় সুবিধাবঞ্চিত যুবকদের জন্য কারিগরি দক্ষতা মেলা ও ট্যালেন্ট হান্ট অনুষ্ঠিত
মাদারগঞ্জে র্যাব-প্রশাসনের অ্যাকশন: ৪৬ বস্তা সরকারি চালসহ গুদাম সিলগালা
নান্দিনায় মাদকবিরোধী ঝটিকা অভিযান: হাতেনাতে ৫ মাদকসেবী গ্রেফতার, জেল-জরিমানা
বক্সীগঞ্জে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বাড়িতে তাণ্ডব ও লুটপাট: ভুক্তভোগী পরিবারের মামলা
পাথরঘাটায় নারিকেল গাছ নিয়ে দ্বন্দ্বে ঝরলো প্রাণ, চিকিৎসাধীন অবস্থায় আলম ফিটারের মৃত্যু
জামালপুরে ৩ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নৈশপ্রহরী গ্রেপ্তার
শেরপুর পুলিশ লাইন্স একাডেমি পরিদর্শন করলেন নতুন পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম
বগুড়ার শিবগঞ্জে ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে ডাকাত নিহত
বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক: নিরাপত্তা ও অপরাধ দমনে একমত দুই দেশ
দেওয়ানগঞ্জে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত পিতা-পুত্র
পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে ‘সবুজ সাথী সম্মাননা’ পেলেন টাইগার জাকির
জামালপুরে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৩ জনের মৃত্যুদণ্ড, প্রধান আসামি খালাস
বরগুনায় কালবৈশাখীর তাণ্ডব: বজ্রপাতে কৃষক নিহত, স্কুল ভবনে আতঙ্কে ১৫ ছাত্রী আহত
ডাসারে সরকারি চাল পাচারকালে ট্রাক জব্দ: চাঞ্চল্যকর তথ্য ফাঁস
মতলব উত্তরের বিশিষ্ট ব্যবসায়ী বদু মিজি আর নেই: এলাকায় শোকের ছায়া
ডাসারে সরকারি চাল জব্দ: আহাদ মুন্সীর মালিকানা দাবি ও প্রশাসনের আইনি পদক্ষেপ।
জামালপুরে কালবৈশাখী ঝড়ে গাছচাপায় মা ও দুই মেয়ের করুণ মৃত্যু