মোছাঃ পারভীন আক্তার, স্টাফ রিপোর্টার ০৮ এপ্রিল ২০২৬ ০৮:১৫ পি.এম
জামালপুর থেকে অপহৃত মাদ্রাসা ছাত্রী নরসিংদীতে উদ্ধার: র্যাবের ঝটিকা অভিযানে সাফল্য
জামালপুরের বকশীগঞ্জ থেকে অপহৃত ১২ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রীকে দীর্ঘ আট দিন পর নরসিংদী থেকে উদ্ধার করেছে র্যাব-১৪। মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) রাত সাড়ে ১০টায় নরসিংদীর মাধবদী থানার গদাইর এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।
বুধবার (৮ এপ্রিল) দুপুর ২টা ৩০ মিনিটে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর র্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ।
র্যাব সূত্রে জানা যায়, বকশীগঞ্জের ওই মাদ্রাসা ছাত্রীকে মাদ্রাসায় যাতায়াতের পথে দীর্ঘ দিন ধরে উত্যক্ত ও প্রলোভন দেখিয়ে আসছিল বকশীগঞ্জ এলাকার মোঃ রোমান মিয়া (২০) ও তার সহযোগীরা। গত ৩০ মার্চ সন্ধ্যা ৭টায় ভিকটিম তার নিজ বাড়ি থেকে বের হয়ে নিকটস্থ রাস্তায় আসামাত্রই ওৎ পেতে থাকা রোমান ও তার সহযোগীরা তাকে জোরপূর্বক একটি সিএনজিতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
মেয়ের কোনো খোঁজ না পেয়ে ভিকটিমের মা বাদী হয়ে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০ ধারায় বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং: ৫, তারিখ: ৫/৪/২৬)। মামলার পর থেকেই র্যাব-১৪ আসামিদের গ্রেফতার এবং অপহৃতা ছাত্রীকে উদ্ধারে ছায়াতদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু করে।
তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব জানতে পারে যে, অপহৃত ছাত্রীকে নরসিংদী জেলার মাধবদী থানার গদাইর এলাকায় লুকিয়ে রাখা হয়েছে। এরই প্রেক্ষিতে জামালপুর র্যাব-১৪ এবং নরসিংদী র্যাবের একটি যৌথ দল মঙ্গলবার রাতে ওই এলাকায় ঝটিকা অভিযান চালায়। অভিযানে ভিকটিমকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলেও আসামিরা কৌশলে পালিয়ে যায়।
মেজর লাবিদ আহমেদ জানান, উদ্ধারকৃত ছাত্রীকে আইনি প্রক্রিয়া শেষে নিরাপদ হেফাজতের জন্য মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে। অপহরণের মূল হোতা রোমান মিয়াসহ এজাহারভুক্ত অন্য আসামিদের গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় পাথরঘাটায় কৃষি বিভাগ ও যুবকদের সংলাপ
বকশীগঞ্জে নববর্ষ ১৪৩৩ উদযাপনে বর্ণাঢ্য প্রস্তুতি: বসছে পান্তা উৎসব ও মেলা
ঢাকা-বরিশাল মহাসড়কে সাকুরা পরিবহনের বাস পুড়ে ছাই: অলৌকিকভাবে রক্ষা পেলেন যাত্রীরা।
কুড়িগ্রামের রাজিবপুরে সামান্য বৃষ্টিতেই অচল প্রধান সড়ক: সংস্কারের দাবি এলাকাবাসীর
মাদারীপুরে পরিবেশ আইন লঙ্ঘনে ৫ ইটভাটা মালিকের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত; জ্বালানি কাঠ জব্দের নির্দেশ
মতলবে অ্যাডভোকেট ফজলুল হক সরকারের প্রথম মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জামালপুরে ব্রহ্মপুত্র ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু: নুরুন্দি এলাকায় শোকের ছায়া
মস্তফাপুর বাসস্ট্যান্ডে আধিপত্যের দ্বন্দ্ব নিরসনে এমপি জাহান্দার আলীর উদ্যোগে বৈঠক
জামালপুরে ডিএসবি কর্মকর্তাদের সাথে পুলিশ সুপার ফারহানা ইয়াসমিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়-২০২৬’ সফলভাবে সম্পন্ন
নওগাঁয় জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের পুরস্কৃত করলেন এসপি
নওগাঁয় জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের পুরস্কৃত করলেন এসপি
নেত্রকোণায় জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
জামালপুরে ডিবির বড় অভিযান: ১ হাজার পিস ইয়াবা ও হেরোইনসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মেলান্দহ ও ইসলামপুর থানা পরিদর্শনে জামালপুরের এসপি ফারহানা ইয়াসমিন।
জামালপুরে চড়া দামে সার বিক্রি: দেওয়ানগঞ্জে ৩ ব্যবসায়ীকে জরিমানা
মতলব উত্তরের বিশিষ্ট সমাজসেবক আবু আহমাদ সরকারের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত
জামালপুরের ইসলামপুরে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যা নাকি অপমানে মৃত্যু?
জামালপুরে গৃহবধূকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত শ্রমিক দল নেতা মানিক
কলমের ছদ্মবেশে মারণাস্ত্র: পুরান ঢাকায় ‘পেন গান’ উদ্ধার, নেপথ্যে বড় চক্র
ভোলার পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভা: শৃঙ্খলা ও জনবান্ধব পুলিশিংয়ের ওপর ডিআইজি-র জোর
মস্তকবিহীন লাশের রহস্য উদঘাটন: খুলনা রেঞ্জ ডিআইজির বিশেষ সম্মাননা পেলেন পিবিআই কর্মকর্তা
জামালপুর থেকে অপহৃত মাদ্রাসা ছাত্রী নরসিংদীতে উদ্ধার: র্যাবের ঝটিকা অভিযানে সাফল্য
মাদারীপুরে জ্বালানি ব্যবস্থাপনা ও নিরাপত্তা জোরদারে মতবিনিময় সভা: তদারকিতে কঠোর প্রশাসন
ডিএমপি ও পুলিশ সদর দপ্তরে একাধিক কর্মকর্তার বদলি
কৃষি ব্যাংক ছেংগারচর শাখার নতুন ভবন উদ্বোধন: কৃষকদের জন্য বড় সুখবর
ইসলামপুরে নিখোঁজ যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার
রৌমারীতে রহস্যজনক মৃত্যু: পুকুর পাড় থেকে শেরপুরের ব্যক্তির লাশ উদ্ধার
পাথরঘাটায় জলবায়ু সহনশীল কৃষি ও যুবদের অংশগ্রহণ নিশ্চিতকরণে সংলাপ অনুষ্ঠিত
মাদারীপুরে লিফটে আটকা পড়া শিশুসহ ৮ জনকে উদ্ধার করল ফায়ার সার্ভিস