বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ১০ এপ্রিল ২০২৬ ০১:২৭ পি.এম
জামালপুরে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও মনোবল বৃদ্ধিতে এসপি’র বিশেষ নির্দেশনা।
জামালপুর জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পুলিশি সেবার মান জনবান্ধব করার লক্ষ্যে মেলান্দহ ও ইসলামপুর থানা আকস্মিক পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার (এসপি) মোছাঃ ফারহানা ইয়াসমিন। ৮ এপ্রিল বুধবার দিনব্যাপী এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।
বুধবার দুপুরে পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন মেলান্দহ থানায় পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ ওবায়দুর রহমান। এরপর এসপি মহোদয় থানার বিভিন্ন দাপ্তরিক নথিপত্র, মালখানা, হাজতখানা এবং নারী ও শিশু হেল্প ডেস্কসহ সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে তিনি উপস্থিত পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। কর্কতব্যরত পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধির লক্ষ্যে তিনি বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, জনগণের দোরগোড়ায় দ্রুত পুলিশি সেবা পৌঁছে দিতে হবে এবং থানায় আসা সাধারণ মানুষের সঙ্গে অত্যন্ত পেশাদার ও মানবিক আচরণ নিশ্চিত করতে হবে।
পুলিশ সুপার তার নির্দেশনায় পেশাগত দক্ষতা বৃদ্ধি, দায়িত্বশীলতা এবং সেবার মান আরও উন্নত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি সাফ জানিয়ে দেন, কাজের গতি ত্বরান্বিত করতে এবং অপরাধ দমনে কোনো ধরনের শিথিলতা সহ্য করা হবে না।
মেলান্দহ থানার কার্যক্রম পরিদর্শন শেষে পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন ইসলামপুর থানা পরিদর্শনে যান। সেখানে তিনি থানার চলমান কার্যক্রমের অগ্রগতি বিষয়ে খোঁজখবর নেন। ইসলামপুর থানার পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, "পুলিশের মূল লক্ষ্যই হলো জননিরাপত্তা নিশ্চিত করা।" দায়িত্ব পালনে আরও গতিশীলতা ও উচ্চতর পেশাদারিত্ব বজায় রাখতে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপারের সঙ্গে আরও উপস্থিত ছিলেন:
মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), জামালপুর।
মোস্তাফিজুর রহমান ভূঁঞা, সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল), জামালপুর।
প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই আকস্মিক পরিদর্শনে পুলিশি কার্যক্রমে আরও স্বচ্ছতা ও গতিশীলতা আসবে বলে সাধারণ মানুষ আশা প্রকাশ করছেন।
মাদারগঞ্জে প্রয়াত যুবদল কর্মীর অসহায় বিধবা স্ত্রীকে ঘর তৈরি করে দিচ্ছে উপজেলা যুবদল
বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু
মাদারীপুরে গরুর হাটে যাওয়ার পথে ট্রাকে বজ্রপাত; কিশোরের মর্মান্তিক মৃত্যু, আহত ২
মাদারীপুর ও রাজৈরে প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ বিতরণ, পাশে দাঁড়ালেন হেলেন জেরিন খান এমপি
জামালপুরের সানন্দবাড়ী হাটে মহিষের তাণ্ডব: কেড়ে নিল ২ জনের প্রাণ
বগুড়াকে আধুনিক সিটি কর্পোরেশন ও তিলোত্তমা নগরী গড়ার মেগা পরিকল্পনা ঘোষণা
রাজশাহীতে রিকশাচালক ও দিনমজুরের সন্তানসহ ৪৯ জন পেলেন পুলিশে চাকরি
পবিত্র ঈদ-উল-আযহা: মাদারীপুরে পশুর হাটের ইজারাদারদের সাথে পুলিশ সুপারের গুরুত্বপূর্ণ মতবিনিময়
সানন্দবাড়ী পশুর হাটে মহিষের তাণ্ডব: নিহত ১, আহত ৭
ইসলামপুর রেলওয়ে স্টেশন ২০২৬: ঈদুল আজহা উপলক্ষে ৩টি ক্যাটল ট্রেনে ঢাকা যাচ্ছে ১২০০ গরু
মাদারীপুর ডিবি পুলিশের অভিযান ২০২৬: আবাসিক হোটেল থেকে অজ্ঞান পার্টির ৩ প্রতারক আটক
শিশু রামিসা হত্যার প্রতিবাদে পাথরঘাটায় ফাঁসির মঞ্চ তৈরি করে প্রতীকী মানববন্ধন
বরিশালে পানিতে ডুবে শিশুর মৃত্যু ২০২৬: বাবুগঞ্জের রাকুদিয়া গ্রামে শোকের ছায়া
শিশু রামিসা হত্যাকাণ্ড ২০২৬: জামালপুরে নারী ও শিশু নির্যাতনকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ
রাশিয়া ইউক্রেন যুদ্ধ ২০২৬: ড্রোন হামলায় মাদারীপুরের যুবক সুরুজ কাজী নিহত
জামালপুর নিউজ: মাদারগঞ্জে একই দিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
খুলনায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা শুরু
শিশু রামিসা হত্যা ও দেশব্যাপী নারী নির্যাতনের প্রতিবাদে বরিশালে ছাত্র ফ্রন্ট ও মহিলা ফোরামের বিক্ষোভ
শিশু রামিসা হত্যার দ্রুত বিচারের দাবিতে শেরপুরে ‘আজকের তারুণ্য’র মানববন্ধন
ফরাজীকান্দি ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার: ২৪১১ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
বকশীগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রেপ্তার ৩
দিনাজপুরের ফুলবাড়ীতে বালুর গর্তের পানিতে ডুবে আপন ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু
পরিবেশ সুরক্ষা ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬: বরিশালে যুব উদ্যোক্তাদের অনন্য উদ্যোগ
কাউনিয়ায় মাছ ব্যবসায়ী জসিম হত্যা: অস্ত্রসহ মূলহোতা হৃদয় ওরফে মধু গ্রেফতার
শিবগঞ্জে প্রকাশ্যে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা, এলাকায় থমথমে পরিস্থিতি
নেত্রকোনায় ধান কাটার পাওনা টাকা চাওয়ায় মারধর, শ্রমিকের মৃত্যু
চিলমারীতে মাটিকাটা মোড়ে পুলিশের ঝটিকা অভিযান, লক্ষাধিক টাকার গাঁজাসহ তরুণী আটক!
পরিবেশ রক্ষায় যুবকদের অনন্য উদ্যোগ; বরিশাল বিভাগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা।
মাদারীপুরে একই পরিবারের তিনজনের রহস্যজনক মৃত্যু, ঘরে মিলল ঝুলন্ত লাশ
এক রাতে সাড়ে ৭ হাজার খাতা মূল্যায়ন! পিরোজপুরে ডিসি অফিসের নিয়োগ নিয়ে তীব্র বিতর্ক