দেওয়ান মুরাদুজ্জামান ,মতলব , চাঁদপুর প্রতিনিধি ১১ এপ্রিল ২০২৬ ১০:২২ পি.এম
মতলবে অ্যাডভোকেট ফজলুল হক সরকারের প্রথম মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাবেক বিএনপি সভাপতি মরহুম অ্যাডভোকেট ফজলুল হক সরকার হান্নানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার ব্রাহ্মণচক গ্রামে আয়োজিত এ কর্মসূচিতে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ডা. মোহাম্মদ জালাল উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে মতলবের মাটিতে কাউকে ছাড় দেওয়া হবে না। আমি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করবো না।”
তিনি আরও বলেন, মতলববাসীর সম্মিলিত প্রচেষ্টায় এ অঞ্চলকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করা হবে।
উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় সংসদে চাঁদপুর-২ আসনের বিভিন্ন উন্নয়ন বিষয় তুলে ধরা হয়েছে। মতলববাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ‘মতলব-গজারিয়া ঝুলন্ত সেতু’ বাস্তবায়নের বিষয়টি গুরুত্বসহকারে উপস্থাপন করা হয়েছে। পাশাপাশি এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও কাজ চলমান রয়েছে।
এছাড়া ধনাগোদা নদীতে কচুরিপানা জমে থাকায় লঞ্চসহ নৌযান চলাচলে বিঘ্ন ঘটছে উল্লেখ করে তিনি বলেন, এ সমস্যা দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মতলব উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমেদ খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল হক জিতুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মো. আলমগীর সরকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন এবং জেলা যুবদলের সহ-সভাপতি খাইরুল হাসান বেনু।
সভায় বক্তারা মরহুম অ্যাডভোকেট ফজলুল হক সরকার হান্নানের রাজনৈতিক অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুজ্জামান (আনিস), মতলব উত্তর উপজেলা বিএনপির শ্রম ও বন বিষয়ক সম্পাদক মো. শাহাদাত হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ বেপারী, যুবদল নেতা মামুন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহজালাল প্রধান, হিমু সরকার, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জয়নাল পাটোয়ারী, পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া প্রধান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ফরাজী, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশেক মাহমুদ সংগ্রাম,পৌর যুবদলের সদস্য সচিব আলম সরকার, পৌর ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বাবুগঞ্জে এনএসআই-এর তথ্যের ভিত্তিতে অবৈধ ইটভাটায় অভিযান: দেড় লাখ টাকা জরিমানা, ড্রাম চিমনি ধ্বংস
মেলান্দহে ‘মাদকমুক্ত সমাজ চাই’ স্লোগানে এলাকাবাসীর বিশাল মাদকবিরোধী মানববন্ধন
জামালপুরে কৃষিপণ্য উৎপাদন ও বিপণনে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
জামালপুরের বকশীগঞ্জে ১০০০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার, পাঠানো হলো আদালতে
প্রবাসীর লাশ টুকরো করে ফ্রিজে রাখতে গিয়ে ধরা খেলেন স্ত্রী; রোমহর্ষক স্বীকারোক্তি
জামালপুরের দেওয়ানগঞ্জে ৪ পুরিয়া গাঁজাসহ দুই ব্যক্তি আটক: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
চামড়া শিল্প রক্ষায় বরিশালে বিশেষ প্রস্তুতি: বাণিজ্যমন্ত্রীর সাথে বিসিসি প্রশাসকের মতবিনিময়
বরিশালকে নিরাপদ নগরী গড়তে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স: বিএমপি কমিশনার
জামালপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযান: অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়ে ৩ লাখ টাকা জরিমানা
দেওয়ানগঞ্জ বাজার ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা: ভোট ২০ জুন
বরিশাল সিটি কর্পোরেশনে কোরবানির চামড়া ব্যবস্থাপনায় বিশেষ প্রস্তুতি ও মত বিনিময় সভা
পাথরঘাটায় সিসিডিবি’র বাজার সংযোগ ও ভ্যালু চেইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
লিবিয়ায় মাফিয়াদের নির্মম নির্যাতন: মাদারীপুরের যুবক তছিরের মৃত্যু, ৪৮ লাখ টাকা দিয়েও বাঁচল না প্রাণ
বরগুনায় সুবিধাবঞ্চিত যুবকদের জন্য কারিগরি দক্ষতা মেলা ও ট্যালেন্ট হান্ট অনুষ্ঠিত
মাদারগঞ্জে র্যাব-প্রশাসনের অ্যাকশন: ৪৬ বস্তা সরকারি চালসহ গুদাম সিলগালা
নান্দিনায় মাদকবিরোধী ঝটিকা অভিযান: হাতেনাতে ৫ মাদকসেবী গ্রেফতার, জেল-জরিমানা
বক্সীগঞ্জে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বাড়িতে তাণ্ডব ও লুটপাট: ভুক্তভোগী পরিবারের মামলা
পাথরঘাটায় নারিকেল গাছ নিয়ে দ্বন্দ্বে ঝরলো প্রাণ, চিকিৎসাধীন অবস্থায় আলম ফিটারের মৃত্যু
জামালপুরে ৩ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নৈশপ্রহরী গ্রেপ্তার
শেরপুর পুলিশ লাইন্স একাডেমি পরিদর্শন করলেন নতুন পুলিশ সুপার এ. কে. এম. জহিরুল ইসলাম
বগুড়ার শিবগঞ্জে ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে ডাকাত নিহত
বাংলাদেশ ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক: নিরাপত্তা ও অপরাধ দমনে একমত দুই দেশ
দেওয়ানগঞ্জে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডিত পিতা-পুত্র
পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে ‘সবুজ সাথী সম্মাননা’ পেলেন টাইগার জাকির
জামালপুরে স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ: ৩ জনের মৃত্যুদণ্ড, প্রধান আসামি খালাস
বরগুনায় কালবৈশাখীর তাণ্ডব: বজ্রপাতে কৃষক নিহত, স্কুল ভবনে আতঙ্কে ১৫ ছাত্রী আহত
ডাসারে সরকারি চাল পাচারকালে ট্রাক জব্দ: চাঞ্চল্যকর তথ্য ফাঁস
মতলব উত্তরের বিশিষ্ট ব্যবসায়ী বদু মিজি আর নেই: এলাকায় শোকের ছায়া
ডাসারে সরকারি চাল জব্দ: আহাদ মুন্সীর মালিকানা দাবি ও প্রশাসনের আইনি পদক্ষেপ।
জামালপুরে কালবৈশাখী ঝড়ে গাছচাপায় মা ও দুই মেয়ের করুণ মৃত্যু