সালমা জাহান, স্টাফ রিপোর্টার ১০ এপ্রিল ২০২৬ ০৯:৩৬ পি.এম
নেত্রকোণায় জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
নেত্রকোণা জেলা পুলিশের পেশাদারিত্ব ও কর্মতৎপরতা বৃদ্ধির লক্ষ্যে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা এবং মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৯ এপ্রিল ২০২৬) দিনব্যাপী পৃথক এই তিনটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে জেলা পুলিশের সার্বিক আইন-শৃঙ্খলা ও প্রশাসনিক কার্যক্রম মূল্যায়ন করা হয়।
বৃহস্পতিবার সকালে নেত্রকোণা পুলিশ লাইন্স মাঠে বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা অংশগ্রহণ করেন। জেলার পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয় প্যারেড পরিদর্শন করেন এবং অভিবাদন গ্রহণ করেন। পরিদর্শন শেষে তিনি পুলিশ সদস্যদের সুশৃঙ্খলভাবে দায়িত্ব পালন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
প্যারেড সমাপ্তির পর পুলিশ লাইনস্ ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন থানা, ফাঁড়ি ও পুলিশ ইউনিটে কর্মরত সদস্যদের সুযোগ-সুবিধা, পেশাগত সমস্যা ও তা সমাধানের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পুলিশ সুপার উপস্থিত সদস্যদের কথা শোনেন এবং তাৎক্ষণিকভাবে কিছু সমস্যার সমাধান দেন। তিনি পুলিশ সদস্যদের মনোবল চাঙ্গা রাখতে কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেন।
বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে মার্চ-২০২৬ মাসের ‘মাসিক অপরাধ পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হয়। মার্চ মাসে মাদক উদ্ধার, পরোয়ানা তামিল ও অপরাধ নিয়ন্ত্রণে সাফল্য অর্জনকারী অফিসার এবং ফোর্সকে বিশেষ সম্মাননা ও পুরস্কারে ভূষিত করা হয়।
সভায় পুলিশ সুপার অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার এবং জনগণের সাথে পুলিশের সুসম্পর্ক বজায় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব রেজওয়ান আহমেদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব হাফিজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব স্বজল কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুরী সার্কেল) জনাব সাহিদুর রহমান, সহকারী পুলিশ সুপার (কেন্দুয়া সার্কেল) জনাব মোঃ গোলাম মোস্তফা এবং সহকারী পুুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব ফাইয়াজ সার্জিলসহ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ।
মাদারগঞ্জে প্রয়াত যুবদল কর্মীর অসহায় বিধবা স্ত্রীকে ঘর তৈরি করে দিচ্ছে উপজেলা যুবদল
বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু
মাদারীপুরে গরুর হাটে যাওয়ার পথে ট্রাকে বজ্রপাত; কিশোরের মর্মান্তিক মৃত্যু, আহত ২
মাদারীপুর ও রাজৈরে প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ বিতরণ, পাশে দাঁড়ালেন হেলেন জেরিন খান এমপি
জামালপুরের সানন্দবাড়ী হাটে মহিষের তাণ্ডব: কেড়ে নিল ২ জনের প্রাণ
বগুড়াকে আধুনিক সিটি কর্পোরেশন ও তিলোত্তমা নগরী গড়ার মেগা পরিকল্পনা ঘোষণা
রাজশাহীতে রিকশাচালক ও দিনমজুরের সন্তানসহ ৪৯ জন পেলেন পুলিশে চাকরি
পবিত্র ঈদ-উল-আযহা: মাদারীপুরে পশুর হাটের ইজারাদারদের সাথে পুলিশ সুপারের গুরুত্বপূর্ণ মতবিনিময়
সানন্দবাড়ী পশুর হাটে মহিষের তাণ্ডব: নিহত ১, আহত ৭
ইসলামপুর রেলওয়ে স্টেশন ২০২৬: ঈদুল আজহা উপলক্ষে ৩টি ক্যাটল ট্রেনে ঢাকা যাচ্ছে ১২০০ গরু
মাদারীপুর ডিবি পুলিশের অভিযান ২০২৬: আবাসিক হোটেল থেকে অজ্ঞান পার্টির ৩ প্রতারক আটক
শিশু রামিসা হত্যার প্রতিবাদে পাথরঘাটায় ফাঁসির মঞ্চ তৈরি করে প্রতীকী মানববন্ধন
বরিশালে পানিতে ডুবে শিশুর মৃত্যু ২০২৬: বাবুগঞ্জের রাকুদিয়া গ্রামে শোকের ছায়া
শিশু রামিসা হত্যাকাণ্ড ২০২৬: জামালপুরে নারী ও শিশু নির্যাতনকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ
রাশিয়া ইউক্রেন যুদ্ধ ২০২৬: ড্রোন হামলায় মাদারীপুরের যুবক সুরুজ কাজী নিহত
জামালপুর নিউজ: মাদারগঞ্জে একই দিনে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
খুলনায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা শুরু
শিশু রামিসা হত্যা ও দেশব্যাপী নারী নির্যাতনের প্রতিবাদে বরিশালে ছাত্র ফ্রন্ট ও মহিলা ফোরামের বিক্ষোভ
শিশু রামিসা হত্যার দ্রুত বিচারের দাবিতে শেরপুরে ‘আজকের তারুণ্য’র মানববন্ধন
ফরাজীকান্দি ইউনিয়নে প্রধানমন্ত্রীর ঈদ উপহার: ২৪১১ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ
বকশীগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দল নেতাসহ গ্রেপ্তার ৩
দিনাজপুরের ফুলবাড়ীতে বালুর গর্তের পানিতে ডুবে আপন ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু
পরিবেশ সুরক্ষা ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬: বরিশালে যুব উদ্যোক্তাদের অনন্য উদ্যোগ
কাউনিয়ায় মাছ ব্যবসায়ী জসিম হত্যা: অস্ত্রসহ মূলহোতা হৃদয় ওরফে মধু গ্রেফতার
শিবগঞ্জে প্রকাশ্যে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা, এলাকায় থমথমে পরিস্থিতি
নেত্রকোনায় ধান কাটার পাওনা টাকা চাওয়ায় মারধর, শ্রমিকের মৃত্যু
চিলমারীতে মাটিকাটা মোড়ে পুলিশের ঝটিকা অভিযান, লক্ষাধিক টাকার গাঁজাসহ তরুণী আটক!
পরিবেশ রক্ষায় যুবকদের অনন্য উদ্যোগ; বরিশাল বিভাগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা।
মাদারীপুরে একই পরিবারের তিনজনের রহস্যজনক মৃত্যু, ঘরে মিলল ঝুলন্ত লাশ
এক রাতে সাড়ে ৭ হাজার খাতা মূল্যায়ন! পিরোজপুরে ডিসি অফিসের নিয়োগ নিয়ে তীব্র বিতর্ক