মোঃ রেজাউল করিম, মাদারীপুর প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২৬ ০৩:১৪ পি.এম
চৌরাস্তায় জমি সংক্রান্ত বিরোধে তাণ্ডব: মাদারীপুরে বৃদ্ধের বাড়ি ভাঙচুর ও লুট
মাদারীপুরের চৌরাস্তা এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক বৃদ্ধ ব্যক্তির বসতবাড়িতে বর্বরোচিত হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। মৃত সালাম হাওলাদারের সন্তানদের বিরুদ্ধে তাদের আপন চাচা বৃদ্ধ মতলেব হাওলাদারের বাড়িতে এই হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সকালে সাব্বির হাওলাদারসহ মৃত সালাম হাওলাদারের সন্তানরা পূর্ব পরিকল্পিতভাবে ভাড়াটে একদল সন্ত্রাসী নিয়ে মতলেব হাওলাদারের বাড়িতে চড়াও হয়। হামলাকারীরা দেশীয় অস্ত্র, বিশেষ করে ধারালো রাম দা নিয়ে পরিবারের সদস্যদের ঘিরে ফেলে এবং প্রাণনাশের হুমকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ত্রাসীরা মূহূর্তের মধ্যে বাড়ির চারপাশ ঘিরে ফেলে তাণ্ডব শুরু করে। তারা বসতঘরের টিন খুলে ফেলে এবং ঘরের ভেতরে থাকা আসবাবপত্র ব্যাপক ভাঙচুর করে। শুধু ভাঙচুরই নয়, হামলার সময় ঘর থেকে মূল্যবান মালামাল ও নগদ অর্থ লুটপাট করা হয়েছে বলে ভুক্তভোগী পরিবারটি দাবি করেছে। এতে বৃদ্ধ মতলেব হাওলাদারের পরিবারের ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।
বর্তমানে বৃদ্ধ মতলেব হাওলাদার ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় এবং ভাড়াটে সন্ত্রাসীদের মাধ্যমে বারবার হুমকি প্রদান করায় তারা এখন প্রাণনাশের আশঙ্কায় রয়েছেন। স্থানীয়রা জানান, জমি নিয়ে বিরোধ থাকলেও এভাবে দিনে-দুপুরে বৃদ্ধ চাচার বাড়িতে হামলা ও ঘরবাড়ি তছনছ করার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
এই ঘটনার পর থেকে পুরো চৌরাস্তা এলাকায় এক ধরনের থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকাবাসী ও সচেতন মহল এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং ঘটনার সাথে জড়িত সাব্বির হাওলাদারসহ অন্যান্যদের দ্রুত গ্রেফতারের দাবি তুলেছেন। ভুক্তভোগী পরিবারটি জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এই অন্যায়ের বিচার পেতে আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
মাদারীপুরে মাদক ও মানবপাচারবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
জামালপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
দেওয়ানগঞ্জে নিখোঁজ এক নারীকে আখাউড়া থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর
ফরিদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত।
শিবচরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় ঢাকা রেঞ্জের ডিআইজি
ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে মে মাসের মাসিক অপরাধ সভা, ১৩ জেলার পুলিশ সুপারের অংশগ্রহণ
বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের উন্নয়নমূলক কাজ পরিদর্শন ও স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময় সভা
বরিশাল সিটি কর্পোরেশনের নগর ভবনের সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত!
বরিশালে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (BPWN)-এর কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নে কর্মশালা
নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব করা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ!
নারী ও শিশু সহিংসতা রোধে সচেতনতা বাড়ানোর নির্দেশ: ডিএমপি উইমেন সাপোর্ট ডিভিশনের অপরাধ সভা
খুলনায় যৌথ অভিযান আরও গতিশীল করার নির্দেশ কেএমপি কমিশনারের: ‘অপরাধীদের কোনো বাহিনী থাকবে না’
মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেপ্তার
মাগুরা জেলা পুলিশের উদ্যোগে বিবাদমান দুটি গ্রুপের মাঝে সম্প্রীতি সভা অনুষ্ঠিত!
জামালপুরে অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্ত করল পিবিআই: মৃত ব্যক্তি চরপলিশার শাহ জামাল
৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় দেওয়াল ভাঙচুরের অভিযোগ; মতলব উত্তরে ঠিকাদারের বিরুদ্ধে মানববন্ধন
জামালপুরের মাদারগঞ্জে যুবদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
দেওয়ানগঞ্জে তীব্র গরমে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু, জনজীবন বিপর্যস্ত
জামালপুরের দেওয়ানগঞ্জে জিঞ্জিরাম নদীতে গোসল করতে নেমে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী নিখোঁজ
সানন্দবাড়ী ব্রহ্মপুত্র নদে নিখোঁজ স্কুলছাত্র শাওনের মরদেহ ৩০ ঘণ্টা পর উদ্ধার
রংপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা! পকেটে লেখা— ‘আমার মৃত্যুর জন্য আমি দায়ী’
মাদারগঞ্জে ঈদের ছুটিতে এসে পুকুরের পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
মাদারীপুরে চামড়ার বর্জ্য ফেলে ১০ লাখ টাকার মাছ নিধন, মাথায় হাত চাষীর
মাদারগঞ্জে প্রয়াত যুবদল কর্মীর অসহায় বিধবা স্ত্রীকে ঘর তৈরি করে দিচ্ছে উপজেলা যুবদল
বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু
মাদারীপুরে গরুর হাটে যাওয়ার পথে ট্রাকে বজ্রপাত; কিশোরের মর্মান্তিক মৃত্যু, আহত ২
মাদারীপুর ও রাজৈরে প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ বিতরণ, পাশে দাঁড়ালেন হেলেন জেরিন খান এমপি
জামালপুরের সানন্দবাড়ী হাটে মহিষের তাণ্ডব: কেড়ে নিল ২ জনের প্রাণ
বগুড়াকে আধুনিক সিটি কর্পোরেশন ও তিলোত্তমা নগরী গড়ার মেগা পরিকল্পনা ঘোষণা
রাজশাহীতে রিকশাচালক ও দিনমজুরের সন্তানসহ ৪৯ জন পেলেন পুলিশে চাকরি