মোছাঃ পারভীন আক্তার, স্টাফ রিপোর্টার ১৫ এপ্রিল ২০২৬ ০১:১৪ পি.এম
দেওয়ানগঞ্জে উপজেলা প্রশাসনের অভিযান: তেল মজুত করায় যুবককে জেল
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও পরিবহনের দায়ে মো. সাব্বির (২১) নামে এক যুবককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৫ এপ্রিল ২০২৬) সকালে উপজেলার কাঠার বিল ফিলিং স্টেশন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দণ্ডিত যুবক সাব্বির সরকারি কোনো অনুমোদন ছাড়াই বিপুল পরিমাণ ডিজেল অবৈধভাবে মজুতের উদ্দেশ্যে পরিবহন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসন জানতে পারে যে, কাঠার বিল ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় জ্বালানি তেলের একটি অবৈধ চালান মজুত করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে দ্রুত ওই এলাকায় অভিযান চালায় প্রশাসন।
অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে সাব্বিরকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে প্রায় ১২০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক বৈধ কোনো কাগজপত্র বা অনুমতি প্রদর্শন করতে ব্যর্থ হওয়ায় তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে তোলা হয়।
ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হক। অবৈধভাবে জ্বালানি তেল মজুত ও সংশ্লিষ্ট আইন লঙ্ঘনের দায়ে তিনি অভিযুক্ত সাব্বিরকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হক গণমাধ্যমকে জানান, "জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং যেকোনো ধরনের অবৈধ মজুত রোধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অনুমোদনহীনভাবে তেল মজুত করা দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে এবং তেলের কৃত্রিম সংকট রোধে প্রশাসনের এ ধরনের ঝটিকা অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
এ সময় স্থানীয়রা প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপকে সাধুবাদ জানান। দণ্ডিত যুবককে সাজা প্রদানের পর জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত করা হয়েছে।
মাদারীপুরে মাদক ও মানবপাচারবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
জামালপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
দেওয়ানগঞ্জে নিখোঁজ এক নারীকে আখাউড়া থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর
ফরিদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত।
শিবচরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় ঢাকা রেঞ্জের ডিআইজি
ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে মে মাসের মাসিক অপরাধ সভা, ১৩ জেলার পুলিশ সুপারের অংশগ্রহণ
বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের উন্নয়নমূলক কাজ পরিদর্শন ও স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময় সভা
বরিশাল সিটি কর্পোরেশনের নগর ভবনের সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত!
বরিশালে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (BPWN)-এর কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নে কর্মশালা
নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব করা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ!
নারী ও শিশু সহিংসতা রোধে সচেতনতা বাড়ানোর নির্দেশ: ডিএমপি উইমেন সাপোর্ট ডিভিশনের অপরাধ সভা
খুলনায় যৌথ অভিযান আরও গতিশীল করার নির্দেশ কেএমপি কমিশনারের: ‘অপরাধীদের কোনো বাহিনী থাকবে না’
মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেপ্তার
মাগুরা জেলা পুলিশের উদ্যোগে বিবাদমান দুটি গ্রুপের মাঝে সম্প্রীতি সভা অনুষ্ঠিত!
জামালপুরে অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্ত করল পিবিআই: মৃত ব্যক্তি চরপলিশার শাহ জামাল
৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় দেওয়াল ভাঙচুরের অভিযোগ; মতলব উত্তরে ঠিকাদারের বিরুদ্ধে মানববন্ধন
জামালপুরের মাদারগঞ্জে যুবদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
দেওয়ানগঞ্জে তীব্র গরমে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু, জনজীবন বিপর্যস্ত
জামালপুরের দেওয়ানগঞ্জে জিঞ্জিরাম নদীতে গোসল করতে নেমে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী নিখোঁজ
সানন্দবাড়ী ব্রহ্মপুত্র নদে নিখোঁজ স্কুলছাত্র শাওনের মরদেহ ৩০ ঘণ্টা পর উদ্ধার
রংপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা! পকেটে লেখা— ‘আমার মৃত্যুর জন্য আমি দায়ী’
মাদারগঞ্জে ঈদের ছুটিতে এসে পুকুরের পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
মাদারীপুরে চামড়ার বর্জ্য ফেলে ১০ লাখ টাকার মাছ নিধন, মাথায় হাত চাষীর
মাদারগঞ্জে প্রয়াত যুবদল কর্মীর অসহায় বিধবা স্ত্রীকে ঘর তৈরি করে দিচ্ছে উপজেলা যুবদল
বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু
মাদারীপুরে গরুর হাটে যাওয়ার পথে ট্রাকে বজ্রপাত; কিশোরের মর্মান্তিক মৃত্যু, আহত ২
মাদারীপুর ও রাজৈরে প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ বিতরণ, পাশে দাঁড়ালেন হেলেন জেরিন খান এমপি
জামালপুরের সানন্দবাড়ী হাটে মহিষের তাণ্ডব: কেড়ে নিল ২ জনের প্রাণ
বগুড়াকে আধুনিক সিটি কর্পোরেশন ও তিলোত্তমা নগরী গড়ার মেগা পরিকল্পনা ঘোষণা
রাজশাহীতে রিকশাচালক ও দিনমজুরের সন্তানসহ ৪৯ জন পেলেন পুলিশে চাকরি