রবিবার ১৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

মাদারীপুরে মধ্যরাতে ৬ স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি, লুট কয়েক কোটি টাকার মালামাল

মোঃ রেজাউল করিম, মাদারীপুর প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২৬ ০২:২৮ পি.এম

মাদারীপুরে মধ্যরাতে ৬ স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি, লুট কয়েক কোটি টাকার মালামাল মাদারীপুরে মধ্যরাতে ৬ স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি, লুট কয়েক কোটি টাকার মালামাল

মাদারীপুর সদর উপজেলার হাউসদি বাজারে মধ্যরাতে লোডশেডিংয়ের সুযোগে ৬টি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল সিন্দুকসহ কয়েক কোটি টাকার স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। এই ঘটনায় পুরো এলাকা জুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে।

 

 স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শনিবার রাতে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়ি চলে যান। তবে ভোররাতের দিকে এলাকায় বিদ্যুৎ না থাকার সুযোগ নেয় একদল মুখোশধারী ডাকাত। তারা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাজারে প্রবেশ করে। ডাকাতদল প্রথমে 'প্রিয়াংকা জুয়েলার্স' নামক একটি দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে লুটপাট শুরু করে।

 

 লুটপাটের সময় পাশের একটি নির্মাণাধীন ভবনে থাকা মিলন মিয়া নামে এক রাজমিস্ত্রি বিষয়টি টের পান। তিনি বাধা দিতে এগিয়ে এলে ডাকাতরা তাকে ধরে হাত-পা বেঁধে ফেলে এবং বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। এরপর ডাকাতরা একে একে বাজারের ৬টি স্বর্ণের দোকানে হামলা চালায়। তারা অন্তত দুটি দোকানের ভারী সিন্দুক ভেঙে সঙ্গে করে নিয়ে যায়। স্বর্ণের দোকানের পাশাপাশি পার্শ্ববর্তী একটি মুদি দোকান এবং একটি কসমেটিকস দোকানেও লুটপাট চালানো হয়।

 

 ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, ডাকাতদল অন্তত ৫০ ভরি স্বর্ণ, ১০০ ভরি রুপা এবং ক্যাশে থাকা নগদ কয়েক লাখ টাকা লুট করেছে। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। রোববার সকালে ব্যবসায়ীরা দোকানে এসে লণ্ডভণ্ড অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন।

 

খবর পেয়ে সকালে মাদারীপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা প্রাথমিক আলামত সংগ্রহ করেছে। তবে পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে 'চুরি' হিসেবে উল্লেখ করেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধীদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে এবং খুব দ্রুতই আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

 বাজারে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এবং পুলিশের টহল জোরদার না হওয়ার কারণেই এমন দুর্ধর্ষ ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তারা অবিলম্বে লুট হওয়া মালামাল উদ্ধার এবং দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

মাদারীপুরে মাদক ও মানবপাচারবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

news image

জামালপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

news image

দেওয়ানগঞ্জে নিখোঁজ এক নারীকে আখাউড়া থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর

news image

ফরিদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত।

news image

শিবচরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় ঢাকা রেঞ্জের ডিআইজি

news image

ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে মে মাসের মাসিক অপরাধ সভা, ১৩ জেলার পুলিশ সুপারের অংশগ্রহণ

news image

বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের উন্নয়নমূলক কাজ পরিদর্শন ও স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময় সভা

news image

বরিশাল সিটি কর্পোরেশনের নগর ভবনের সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত!

news image

বরিশালে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (BPWN)-এর কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নে কর্মশালা

news image

নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব করা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ!

news image

নারী ও শিশু সহিংসতা রোধে সচেতনতা বাড়ানোর নির্দেশ: ডিএমপি উইমেন সাপোর্ট ডিভিশনের অপরাধ সভা

news image

খুলনায় যৌথ অভিযান আরও গতিশীল করার নির্দেশ কেএমপি কমিশনারের: ‘অপরাধীদের কোনো বাহিনী থাকবে না’

news image

মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেপ্তার

news image

মাগুরা জেলা পুলিশের উদ্যোগে বিবাদমান দুটি গ্রুপের মাঝে সম্প্রীতি সভা অনুষ্ঠিত!

news image

জামালপুরে অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্ত করল পিবিআই: মৃত ব্যক্তি চরপলিশার শাহ জামাল

news image

৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় দেওয়াল ভাঙচুরের অভিযোগ; মতলব উত্তরে ঠিকাদারের বিরুদ্ধে মানববন্ধন

news image

জামালপুরের মাদারগঞ্জে যুবদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

news image

দেওয়ানগঞ্জে তীব্র গরমে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু, জনজীবন বিপর্যস্ত

news image

জামালপুরের দেওয়ানগঞ্জে জিঞ্জিরাম নদীতে গোসল করতে নেমে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী নিখোঁজ

news image

সানন্দবাড়ী ব্রহ্মপুত্র নদে নিখোঁজ স্কুলছাত্র শাওনের মরদেহ ৩০ ঘণ্টা পর উদ্ধার

news image

রংপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা! পকেটে লেখা— ‘আমার মৃত্যুর জন্য আমি দায়ী’

news image

মাদারগঞ্জে ঈদের ছুটিতে এসে পুকুরের পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

news image

মাদারীপুরে চামড়ার বর্জ্য ফেলে ১০ লাখ টাকার মাছ নিধন, মাথায় হাত চাষীর

news image

মাদারগঞ্জে প্রয়াত যুবদল কর্মীর অসহায় বিধবা স্ত্রীকে ঘর তৈরি করে দিচ্ছে উপজেলা যুবদল

news image

বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু

news image

মাদারীপুরে গরুর হাটে যাওয়ার পথে ট্রাকে বজ্রপাত; কিশোরের মর্মান্তিক মৃত্যু, আহত ২

news image

মাদারীপুর ও রাজৈরে প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ বিতরণ, পাশে দাঁড়ালেন হেলেন জেরিন খান এমপি

news image

জামালপুরের সানন্দবাড়ী হাটে মহিষের তাণ্ডব: কেড়ে নিল ২ জনের প্রাণ

news image

বগুড়াকে আধুনিক সিটি কর্পোরেশন ও তিলোত্তমা নগরী গড়ার মেগা পরিকল্পনা ঘোষণা

news image

রাজশাহীতে রিকশাচালক ও দিনমজুরের সন্তানসহ ৪৯ জন পেলেন পুলিশে চাকরি