মোছাঃ পারভীন আক্তার, স্টাফ রিপোর্টার ১৮ এপ্রিল ২০২৬ ০৪:৩১ এ.এম
ধনবাড়ীতে পুলিশি অভিযানে বাড়ির আঙিনা থেকে গাঁজার গাছ উদ্ধার; স্ত্রী গ্রেপ্তার, স্বামী পলাতক
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় মাদকবিরোধী এক বিশেষ অভিযানে রোপণ করা দুটি বিশাল গাঁজার গাছসহ তাহমিনা সুলতানা ঋতু (৪০) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার স্বামী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন। আজ ১৭ এপ্রিল ২০২৬, শুক্রবার ভোরে উপজেলার বানিয়াজান ঘোনাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইল জেলার পুলিশ সুপার জনাব মুহাম্মদ শামসুল আলম সরকার মহোদয়ের কঠোর নির্দেশনা রয়েছে। এরই প্রেক্ষিতে মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মো: আরিফুল ইসলাম স্যারের সরাসরি তত্ত্বাবধানে শুক্রবার ভোররাত থেকেই বানিয়াজান এলাকায় নজরদারি বাড়ায় পুলিশ।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব নূরুস সালাম সিদ্দিক এবং এসআই (নিরস্ত্র) মো: মনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ভোর ৬টা ৫৫ মিনিটের দিকে বানিয়াজান ঘোনাপাড়া এলাকার জনৈক মো: সাইদুর রহমানের বাড়িতে হানা দেয়। এ সময় বাড়ির আঙিনায় চাষ করা অবস্থায় দুটি বড় গাঁজার গাছ দেখতে পায় পুলিশ। ঘটনাস্থল থেকেই সাইদুর রহমানের স্ত্রী তাহমিনা সুলতানা ঋতুকে আটক করা হয় এবং গাছ দুটি জব্দ করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত নারী ও তার স্বামী দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে বাড়ির ভেতরে গাঁজা চাষ করে আসছিলেন। অভিযানের সময় মামলার ২ নম্বর আসামি মো: সাইদুর রহমান পালিয়ে যান।
এই ঘটনায় ধনবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-০৯, তারিখ: ১৭ এপ্রিল ২০২৬)। গ্রেপ্তারকৃত তাহমিনা সুলতানা ঋতুকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুস সালাম সিদ্দিক জানান, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি একটি চক্র বসতবাড়িতে নিষিদ্ধ গাঁজা চাষ করছে। তাৎক্ষণিক অভিযানে আমরা সাফল্য পেয়েছি। পলাতক আসামি সাইদুর রহমানকে গ্রেপ্তারের জন্য আমাদের একাধিক টিম কাজ করছে। মাদকের শেকড় উপড়ে ফেলতে ধনবাড়ী থানা পুলিশের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
বসতবাড়িতে গাঁজা চাষের খবর জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়রা পুলিশের এই দ্রুত ও সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। সচেতন মহলের মতে, তৃণমূল পর্যায়ে মাদকের বিস্তার রোধে এ ধরনের ঝটিকা অভিযান খুবই ফলপ্রসূ।
মাদারীপুরে মাদক ও মানবপাচারবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
জামালপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
দেওয়ানগঞ্জে নিখোঁজ এক নারীকে আখাউড়া থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর
ফরিদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত।
শিবচরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় ঢাকা রেঞ্জের ডিআইজি
ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে মে মাসের মাসিক অপরাধ সভা, ১৩ জেলার পুলিশ সুপারের অংশগ্রহণ
বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের উন্নয়নমূলক কাজ পরিদর্শন ও স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময় সভা
বরিশাল সিটি কর্পোরেশনের নগর ভবনের সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত!
বরিশালে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (BPWN)-এর কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নে কর্মশালা
নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব করা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ!
নারী ও শিশু সহিংসতা রোধে সচেতনতা বাড়ানোর নির্দেশ: ডিএমপি উইমেন সাপোর্ট ডিভিশনের অপরাধ সভা
খুলনায় যৌথ অভিযান আরও গতিশীল করার নির্দেশ কেএমপি কমিশনারের: ‘অপরাধীদের কোনো বাহিনী থাকবে না’
মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেপ্তার
মাগুরা জেলা পুলিশের উদ্যোগে বিবাদমান দুটি গ্রুপের মাঝে সম্প্রীতি সভা অনুষ্ঠিত!
জামালপুরে অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্ত করল পিবিআই: মৃত ব্যক্তি চরপলিশার শাহ জামাল
৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় দেওয়াল ভাঙচুরের অভিযোগ; মতলব উত্তরে ঠিকাদারের বিরুদ্ধে মানববন্ধন
জামালপুরের মাদারগঞ্জে যুবদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
দেওয়ানগঞ্জে তীব্র গরমে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু, জনজীবন বিপর্যস্ত
জামালপুরের দেওয়ানগঞ্জে জিঞ্জিরাম নদীতে গোসল করতে নেমে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী নিখোঁজ
সানন্দবাড়ী ব্রহ্মপুত্র নদে নিখোঁজ স্কুলছাত্র শাওনের মরদেহ ৩০ ঘণ্টা পর উদ্ধার
রংপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা! পকেটে লেখা— ‘আমার মৃত্যুর জন্য আমি দায়ী’
মাদারগঞ্জে ঈদের ছুটিতে এসে পুকুরের পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
মাদারীপুরে চামড়ার বর্জ্য ফেলে ১০ লাখ টাকার মাছ নিধন, মাথায় হাত চাষীর
মাদারগঞ্জে প্রয়াত যুবদল কর্মীর অসহায় বিধবা স্ত্রীকে ঘর তৈরি করে দিচ্ছে উপজেলা যুবদল
বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু
মাদারীপুরে গরুর হাটে যাওয়ার পথে ট্রাকে বজ্রপাত; কিশোরের মর্মান্তিক মৃত্যু, আহত ২
মাদারীপুর ও রাজৈরে প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ বিতরণ, পাশে দাঁড়ালেন হেলেন জেরিন খান এমপি
জামালপুরের সানন্দবাড়ী হাটে মহিষের তাণ্ডব: কেড়ে নিল ২ জনের প্রাণ
বগুড়াকে আধুনিক সিটি কর্পোরেশন ও তিলোত্তমা নগরী গড়ার মেগা পরিকল্পনা ঘোষণা
রাজশাহীতে রিকশাচালক ও দিনমজুরের সন্তানসহ ৪৯ জন পেলেন পুলিশে চাকরি