রবিবার ১৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

এনজিওর ১ কোটি ২৭ লাখ টাকা আত্মসাৎ: পাথরঘাটায় মাদকসহ গ্রেফতার ম্যানেজার মামুন

এনজিওর ১ কোটি ২৭ লাখ টাকা আত্মসাৎ এনজিওর ১ কোটি ২৭ লাখ টাকা আত্মসাৎ

বরিশাল বিভাগে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ‘সংগ্রাম’-এর অর্থ আত্মসাতের অভিযোগে অভিযুক্ত শাখা ব্যবস্থাপক মামুন মিয়াকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। দীর্ঘদিন পলাতক থাকার পর বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককালে তিনি মাদক সেবন অবস্থায় ছিলেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
 

সংস্থার অভিযোগ অনুযায়ী, প্রায় ১ কোটি ২৭ লাখ টাকা আত্মসাতের ঘটনায় মামুন মিয়া জড়িত। তিনি পটুয়াখালীর গলাচিপা শাখায় কর্মরত ছিলেন। অভিযোগ রয়েছে, শাখা ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালনকালে মাঠ কর্মকর্তা আলমগীরের সঙ্গে যোগসাজশে এই অর্থ আত্মসাত করা হয়।
 

জানা গেছে, মামুন মিয়া ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর গলাচিপা শাখায় যোগদান করেন। চলতি বছরের ৪ মার্চ হঠাৎ করেই কাউকে কিছু না জানিয়ে কর্মস্থল ত্যাগ করেন এবং তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ করে দেন। পরদিন ৫ মার্চ মাঠ কর্মকর্তা আলমগীর কিস্তি আদায়ের কথা বলে বের হয়ে আর ফিরে আসেননি। পরে খোঁজ নিয়ে জানা যায়, তিনি পরিবারসহ বাসা তালাবদ্ধ রেখে পালিয়ে গেছেন। এ ঘটনায় গলাচিপা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং–২১৭) করা হয়।
 

সংস্থার প্রাথমিক তদন্তে জানা যায়, আলমগীরের তত্ত্বাবধানে থাকা ১৩টি সমিতির মধ্যে তদন্ত করে প্রায় ১কোটি ২৭ লাখ ৭৪৩ টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে। পূর্ণাঙ্গ তদন্ত শেষে আত্মসাতের পরিমাণ আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
 

অভিযোগ রয়েছে, মামুন মিয়া অন্যান্য মাঠ কর্মকর্তাদের কাছ থেকে জোরপূর্বক অনাপত্তিপত্রে স্বাক্ষর নিয়েছিলেন। এছাড়া নিজের নামে বেনামী ঋণ গ্রহণের অভিযোগেও তার বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।
 

স্থানীয় সূত্র জানায়, আত্মসাতের পর পলাতক থাকলেও নিজ এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রকাশ্যে চলাফেরা করছিলেন মামুন মিয়া। এতে ভুক্তভোগীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
 

মামুন মিয়ার বিরুদ্ধে গলাচিপার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একাধিক মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে সিআর ১৪৬/২৬, ১৫৭/২৬, ১৭০/২৬, ১৭১/২৬ ও ১৮২/২৬ নম্বর মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
 

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, এসব মামলার ভিত্তিতে দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা সম্ভব হয়।
মামুন মিয়ার বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের হাড়িটানা গ্রামে। তিনি আ. রশিদের ছেলে।

 

 

গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
সংস্থাটির ঋণ বিভাগের পরিচালক মো. হুমায়ুন কবীর বলেন, “অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আমরা শুরু থেকেই কাজ করছি। পুলিশের সহযোগিতায় দ্রুতই বিষয়টির সমাধান হবে বলে আশা করছি।”
এদিকে পলাতক মাঠ কর্মকর্তা আলমগীরকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

মাদারীপুরে মাদক ও মানবপাচারবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

news image

জামালপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

news image

দেওয়ানগঞ্জে নিখোঁজ এক নারীকে আখাউড়া থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর

news image

ফরিদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত।

news image

শিবচরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় ঢাকা রেঞ্জের ডিআইজি

news image

ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে মে মাসের মাসিক অপরাধ সভা, ১৩ জেলার পুলিশ সুপারের অংশগ্রহণ

news image

বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের উন্নয়নমূলক কাজ পরিদর্শন ও স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময় সভা

news image

বরিশাল সিটি কর্পোরেশনের নগর ভবনের সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত!

news image

বরিশালে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (BPWN)-এর কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নে কর্মশালা

news image

নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব করা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ!

news image

নারী ও শিশু সহিংসতা রোধে সচেতনতা বাড়ানোর নির্দেশ: ডিএমপি উইমেন সাপোর্ট ডিভিশনের অপরাধ সভা

news image

খুলনায় যৌথ অভিযান আরও গতিশীল করার নির্দেশ কেএমপি কমিশনারের: ‘অপরাধীদের কোনো বাহিনী থাকবে না’

news image

মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেপ্তার

news image

মাগুরা জেলা পুলিশের উদ্যোগে বিবাদমান দুটি গ্রুপের মাঝে সম্প্রীতি সভা অনুষ্ঠিত!

news image

জামালপুরে অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্ত করল পিবিআই: মৃত ব্যক্তি চরপলিশার শাহ জামাল

news image

৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় দেওয়াল ভাঙচুরের অভিযোগ; মতলব উত্তরে ঠিকাদারের বিরুদ্ধে মানববন্ধন

news image

জামালপুরের মাদারগঞ্জে যুবদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

news image

দেওয়ানগঞ্জে তীব্র গরমে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু, জনজীবন বিপর্যস্ত

news image

জামালপুরের দেওয়ানগঞ্জে জিঞ্জিরাম নদীতে গোসল করতে নেমে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী নিখোঁজ

news image

সানন্দবাড়ী ব্রহ্মপুত্র নদে নিখোঁজ স্কুলছাত্র শাওনের মরদেহ ৩০ ঘণ্টা পর উদ্ধার

news image

রংপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা! পকেটে লেখা— ‘আমার মৃত্যুর জন্য আমি দায়ী’

news image

মাদারগঞ্জে ঈদের ছুটিতে এসে পুকুরের পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

news image

মাদারীপুরে চামড়ার বর্জ্য ফেলে ১০ লাখ টাকার মাছ নিধন, মাথায় হাত চাষীর

news image

মাদারগঞ্জে প্রয়াত যুবদল কর্মীর অসহায় বিধবা স্ত্রীকে ঘর তৈরি করে দিচ্ছে উপজেলা যুবদল

news image

বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু

news image

মাদারীপুরে গরুর হাটে যাওয়ার পথে ট্রাকে বজ্রপাত; কিশোরের মর্মান্তিক মৃত্যু, আহত ২

news image

মাদারীপুর ও রাজৈরে প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ বিতরণ, পাশে দাঁড়ালেন হেলেন জেরিন খান এমপি

news image

জামালপুরের সানন্দবাড়ী হাটে মহিষের তাণ্ডব: কেড়ে নিল ২ জনের প্রাণ

news image

বগুড়াকে আধুনিক সিটি কর্পোরেশন ও তিলোত্তমা নগরী গড়ার মেগা পরিকল্পনা ঘোষণা

news image

রাজশাহীতে রিকশাচালক ও দিনমজুরের সন্তানসহ ৪৯ জন পেলেন পুলিশে চাকরি