মোঃ আল আমিন মল্লিক, স্টাফ রিপোর্টার ১৯ এপ্রিল ২০২৬ ০৬:৫৭ এ.এম
বেতাগীতে গাছবোঝাই নসিমন উল্টে চালকের মৃত্যু: এলাকায় শোকের ছায়া
বরগুনার বেতাগী উপজেলায় গাছবোঝাই একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ঘটনাস্থলেই চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে উপজেলার দক্ষিণ ছোপখালী এলাকার মাতুব্বার বাড়ির সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম আল-আমিন (২৫)। তিনি উপজেলার বিবিচিনি ইউনিয়নের সোনাবাদ গ্রামের হাওলাদার বাড়ির মৃত মোঃ কামাল হোসেনের একমাত্র পুত্র। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় আল-আমিন গাছবোঝাই নসিমনটি চালিয়ে গন্তব্যের দিকে যাচ্ছিলেন। দক্ষিণ ছোপখালী এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এ সময় নসিমনে থাকা ভারী গাছের গুঁড়ির নিচে চাপা পড়ে আল-আমিন ঘটনাস্থলেই প্রাণ হারান।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধারে এগিয়ে আসেন। এক প্রত্যক্ষদর্শী জানান, “হঠাৎ বিকট শব্দে গাড়িটি একপাশে কাত হয়ে উল্টে যায়। আমরা দ্রুত ছুটে গিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করি, কিন্তু ভারী গাছের নিচে চাপা পড়ায় তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।” খবর পেয়ে পার্শ্ববর্তী এলাকার লোকজনও দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন এবং উদ্ধার কাজে অংশ নেন। পরবর্তীকালে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিহত আল-আমিনের বাবা কয়েক বছর আগে মারা গেছেন। অভাবের সংসারে বৃদ্ধা মা ও বোনকে দেখাশোনা করার একমাত্র দায়িত্ব ছিল আল-আমিনের কাঁধেই। তার এই অকাল মৃত্যুতে পরিবারের শেষ সম্বলটুকু হারিয়ে মা ও বোনের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। পুরো এলাকায় বর্তমানে গভীর শোকের ছায়া ও থমথমে পরিবেশ বিরাজ করছে।
প্রাথমিকভাবে স্থানীয়দের ধারণা, নসিমনে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত গাছ বোঝাই করা এবং সড়কের বেহাল দশার কারণেই চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত বেতাগী থানায় কোনো মামলা বা অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, বেতাগীর অভ্যন্তরীণ সড়কগুলোতে নসিমন-করিমনসহ অবৈধ যানবাহনের আধিক্য এবং বিপজ্জনক বাঁকগুলোর সংস্কার করা না হলে এ ধরনের প্রাণহানি বারবার ঘটবে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ ও সড়ক সংস্কারের দাবি জানিয়েছেন।
জামালপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত: পুশইন রোধ ও জননিরাপত্তায় বিশেষ জোর
পাথরঘাটায় কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ক কর্মশালা কর্মশালা অনুষ্ঠিত
মাদারীপুরে মাদক ও মানবপাচারবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
জামালপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
দেওয়ানগঞ্জে নিখোঁজ এক নারীকে আখাউড়া থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর
ফরিদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত।
শিবচরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় ঢাকা রেঞ্জের ডিআইজি
ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে মে মাসের মাসিক অপরাধ সভা, ১৩ জেলার পুলিশ সুপারের অংশগ্রহণ
বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের উন্নয়নমূলক কাজ পরিদর্শন ও স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময় সভা
বরিশাল সিটি কর্পোরেশনের নগর ভবনের সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত!
বরিশালে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (BPWN)-এর কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নে কর্মশালা
নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব করা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ!
নারী ও শিশু সহিংসতা রোধে সচেতনতা বাড়ানোর নির্দেশ: ডিএমপি উইমেন সাপোর্ট ডিভিশনের অপরাধ সভা
খুলনায় যৌথ অভিযান আরও গতিশীল করার নির্দেশ কেএমপি কমিশনারের: ‘অপরাধীদের কোনো বাহিনী থাকবে না’
মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেপ্তার
মাগুরা জেলা পুলিশের উদ্যোগে বিবাদমান দুটি গ্রুপের মাঝে সম্প্রীতি সভা অনুষ্ঠিত!
জামালপুরে অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্ত করল পিবিআই: মৃত ব্যক্তি চরপলিশার শাহ জামাল
৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় দেওয়াল ভাঙচুরের অভিযোগ; মতলব উত্তরে ঠিকাদারের বিরুদ্ধে মানববন্ধন
জামালপুরের মাদারগঞ্জে যুবদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
দেওয়ানগঞ্জে তীব্র গরমে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু, জনজীবন বিপর্যস্ত
জামালপুরের দেওয়ানগঞ্জে জিঞ্জিরাম নদীতে গোসল করতে নেমে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী নিখোঁজ
সানন্দবাড়ী ব্রহ্মপুত্র নদে নিখোঁজ স্কুলছাত্র শাওনের মরদেহ ৩০ ঘণ্টা পর উদ্ধার
রংপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা! পকেটে লেখা— ‘আমার মৃত্যুর জন্য আমি দায়ী’
মাদারগঞ্জে ঈদের ছুটিতে এসে পুকুরের পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
মাদারীপুরে চামড়ার বর্জ্য ফেলে ১০ লাখ টাকার মাছ নিধন, মাথায় হাত চাষীর
মাদারগঞ্জে প্রয়াত যুবদল কর্মীর অসহায় বিধবা স্ত্রীকে ঘর তৈরি করে দিচ্ছে উপজেলা যুবদল
বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু
মাদারীপুরে গরুর হাটে যাওয়ার পথে ট্রাকে বজ্রপাত; কিশোরের মর্মান্তিক মৃত্যু, আহত ২
মাদারীপুর ও রাজৈরে প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ বিতরণ, পাশে দাঁড়ালেন হেলেন জেরিন খান এমপি
জামালপুরের সানন্দবাড়ী হাটে মহিষের তাণ্ডব: কেড়ে নিল ২ জনের প্রাণ