মোঃ শামীম হোসেন স্টাফ রিপোর্টার ০৮ মার্চ ২০২৬ ০৯:৩২ পি.এম
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
০৮ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ রোজ রবিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ডিএমপি হেডকোর্টার্সের সম্মেলন কক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোঃ সরওয়ার বিপিএম-সেবা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন মোঃ নজরুল ইসলাম পিপিএম। সভাপতিত্ব করেন যুগ্ম পুলিশ কমিশনার (ট্রান্সপোর্ট) সামসুন নাহার, বিপিএম।
আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার”- এই প্রতিপাদ্য নিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। নারীর অধিকার, মর্যাদা ও সমতার প্রশ্নে দীর্ঘদিনের সংগ্রামকে স্মরণ করার পাশাপাশি ভবিষ্যতে আরও নিরাপদ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার প্রত্যয়ই দিবসটির মূল বার্তা।
নারী দিবসে সকল নারীদের শুভেচ্ছা জানিয়ে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোঃ সরওয়ার বিপিএম-সেবা বলেন, ডিএমপিতে কর্মরত নারী পুলিশ সদস্যদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষতা বৃদ্ধি করা হচ্ছে। যাতে তারা নিজ নিজ কর্মক্ষেত্রে আরও অবদান রাখতে পারেন এবং নারী ক্ষমতায়নের প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা পালন করতে পারে।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) এস এন মোঃ নজরুল ইসলাম পিপিএম, বলেন, মহান সৃষ্টিকর্তা পুরুষ ও নারীকে একে অপরের পরিপূরক হিসেবে সৃষ্টি করেছেন। নারী যদি জন্ম না দিতেন, তাহলে মানবজাতির অস্তিত্বই থাকত না। জীবনের প্রতিটি ক্ষেত্রে নারীরা জড়িত।
অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোঃ মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মোঃ শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আনিছুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি) মোহাম্মদ ওসমান গণি, পিপিএম, যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার নতুন ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন!
দিনাজপুরে ১৬ মার্চ খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বগুড়ায় ৪ হাজার পিস ইয়াবাসহ এক দম্পতি গ্রেফতার
মাদারীপুরে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত ৪
তিস্তা প্রকল্পে বিনিয়োগ করতে চায় চীন
নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে!
বরিশালে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্ত্রীকে হত্যা চেষ্টার মামলা
বরিশাল বিভাগীয় কমিশনার, বরিশাল মহোদয়ের সাথে বরিশাল রেঞ্জ ডিআইজি মহোদয়ের সৌজন্য সাক্ষাৎ মত অভিনয় সভা অনুষ্ঠিত!
২৫ মার্চ সারাদেশে প্রতীকী ব্ল্যাকআউটের পরিকল্পনা সরকারের
রাজধানীর সাত থানায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৬০
বরিশাল সেনানিবাসের জিওসি মহোদয়ের সাথে রেঞ্জ ডিআইজি মহোদয়ের সৌজন্য সাক্ষাৎ
বরিশাল জেলার পুলিশ সুপার জনাব ফারজানা ইসলাম এঁর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
জামালপুর মেলান্দহ জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত
রাজশাহীর ডিবি পুলিশ কর্তৃক অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ ১ জন গ্রেফতার
জামালপুরের বকশীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
পাথরঘাটায় উপকূলীয় নারীদের জীবনসংগ্রাম নিয়ে গোলটেবিল আলোচনা
বরিশাল রেঞ্জের ডিআইজি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান মহোদয়ের দায়িত্ব গ্রহণ
বরিশাল রেঞ্জের ডিআইজি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান মহোদয়ের দায়িত্ব গ্রহণ!
দিগপাইত কলেজ রোডে রাস্তা দখল করে ভবন নির্মাণ, দুর্ঘটনার ঝুঁকিতে পথচারীরা!
জামালপুর বকশীগঞ্জ কামালপুর সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় জিরা উদ্ধার
সুধী সমাবেশ অনুষ্ঠিত!
জামালপুরে জাতীয় পাট দিবস পালিত
বরিশাল নগরীতে একটি ভবনের ছাদের মুরগির ফার্মে অগ্নিকণ্ডের ঘটনা ঘটেছে।
পুলিশ সুপারের কার্যালয় সিরাজগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ মতবিনিময় সভা!
জামালপুরে আইনজীবী স্বামী স্ত্রীকে হত্যা, স্বামী আটক
বরিশাল রেঞ্জ পুলিশের বিশেষ মতবিনিময় সভা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান
বরিশাল পুলিশ লাইন্স জামে মসজিদের সংস্কার ও হাসপাতাল পরিদর্শন করেন বরিশাল রেঞ্জ ডিআইজি মহোদয়!
পাথরঘাটায় হরিণ শিকারের দায়ে কারাদণ্ড স্বামীকে তালাক দিলেন স্ত্রী
কলাপাড়ায় ব্যবসায়ী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল