মোছাঃ পারভীন আক্তার, স্টাফ রিপোর্টার ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৫৯ পি.এম
সরিষাবাড়ীতে বিদ্যালয়ের নির্মাণ সামগ্রী চুরি: আটক ২, ভবন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৮ নং মহাদান ইউনিয়নের সানাকইর শেখ খলিলুর রহমান উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজে ব্যপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। নির্মাণ সামগ্রী চুরির ঘটনায় পুলিশ দুই ব্যক্তিকে আটক করার পর বিষয়টি নতুন মোড় নিয়েছে। সরেজমিনে তদন্ত করতে গিয়ে স্থানীয় সাংবাদিক ও এলাকাবাসী ভবনের স্থায়িত্ব নিয়ে চরম সংশয় প্রকাশ করেছেন।
বিদ্যালয়টির ভবন নির্মাণাধীন থাকা অবস্থায় নির্মাণ সামগ্রী চুরির অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করেছে। তবে চুরির এই ঘটনার পেছনে ভেতরের কোনো যোগসাজশ আছে কি না, তা নিয়ে এলাকায় গুঞ্জন ছড়িয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিদ্যালয়ের ছাদের সাউনির কাজে যেখানে মজবুত লোহার পাতি ব্যবহার করার কথা, সেখানে নিয়মবহির্ভূতভাবে সাধারণ রড ব্যবহার করা হয়েছে। এছাড়া নির্মাণে অত্যন্ত নিম্নমানের (দুই নম্বর) ইট ব্যবহারের প্রমাণও পাওয়া গেছে।
নির্মাণ কাজের আরও কিছু গুরুতর অনিয়ম হলো,
হাতে মেশানো কংক্রিট: বড় এই ভবনের পিলারের মতো গুরুত্বপূর্ণ ঢালাই কাজে কোনো ভাইব্রেটর বা মিক্সচার মেশিন ব্যবহার করা হচ্ছে না। শ্রমিকরা হাতে মিক্সড করা কংক্রিট দিয়ে ঢালাই কাজ সম্পন্ন করছেন।
পিলারের ভেতর বায়ুশূন্য ও ঘন ঢালাই নিশ্চিত করতে যেখানে ভাইব্রেটর মেশিন অপরিহার্য, সেখানে ব্যবহার করা হচ্ছে সাধারণ বাঁশের কাঠি।
পিলার ঢালাই করার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সেটিংস (শাটারিং) খুলে ফেলা হচ্ছে। প্রকৌশলীদের মতে, এতে পিলারের স্থায়িত্ব ও ভারবহন ক্ষমতা মারাত্মকভাবে হ্রাস পায়।
একটি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণে এমন প্রকাশ্য দুর্নীতি দেখে ক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী। স্থানীয়দের প্রশ্ন— "যে প্রতিষ্ঠান ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলবে, সেখানেই যদি এমন ভয়াবহ দুর্নীতি হয়, তবে দেশের উন্নয়নের ভবিষ্যৎ কী?"
উক্ত প্রকল্পের দায়িত্বে থাকা কর্মকর্তার তদারকি নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল। এভাবে ভবন নির্মাণ চলতে থাকলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা।
এলাকাবাসী ও বিদ্যালয় সংশ্লিষ্টরা অবিলম্বে এই অনিয়ম বন্ধের দাবি জানিয়েছেন। ভবনের কাজ সঠিকভাবে হচ্ছে কি না তা খতিয়ে দেখতে এবং সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়েছে
খুলনায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগে পুলিশ সুপারের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।
মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের কর্মকর্তাদের মাঠ-সংযুক্তি ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
মাদারগঞ্জে বাবার সাথে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু
দেওয়ানগঞ্জে কৃষকদের মুখে হাসি: অগ্রাধিকারভিত্তিতে মিলছে সেচের জ্বালানি
গৌরনদীতে মাদকবিরোধী অভিযান: ইয়াবা গিলে পুলিশের হাতে ধরা সানোয়ার
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় পাথরঘাটায় কৃষি বিভাগ ও যুবকদের সংলাপ
বকশীগঞ্জে নববর্ষ ১৪৩৩ উদযাপনে বর্ণাঢ্য প্রস্তুতি: বসছে পান্তা উৎসব ও মেলা
ঢাকা-বরিশাল মহাসড়কে সাকুরা পরিবহনের বাস পুড়ে ছাই: অলৌকিকভাবে রক্ষা পেলেন যাত্রীরা।
কুড়িগ্রামের রাজিবপুরে সামান্য বৃষ্টিতেই অচল প্রধান সড়ক: সংস্কারের দাবি এলাকাবাসীর
মাদারীপুরে পরিবেশ আইন লঙ্ঘনে ৫ ইটভাটা মালিকের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত; জ্বালানি কাঠ জব্দের নির্দেশ
মতলবে অ্যাডভোকেট ফজলুল হক সরকারের প্রথম মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জামালপুরে ব্রহ্মপুত্র ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু: নুরুন্দি এলাকায় শোকের ছায়া
মস্তফাপুর বাসস্ট্যান্ডে আধিপত্যের দ্বন্দ্ব নিরসনে এমপি জাহান্দার আলীর উদ্যোগে বৈঠক
জামালপুরে ডিএসবি কর্মকর্তাদের সাথে পুলিশ সুপার ফারহানা ইয়াসমিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়-২০২৬’ সফলভাবে সম্পন্ন
নওগাঁয় জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের পুরস্কৃত করলেন এসপি
নওগাঁয় জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের পুরস্কৃত করলেন এসপি
নেত্রকোণায় জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
জামালপুরে ডিবির বড় অভিযান: ১ হাজার পিস ইয়াবা ও হেরোইনসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মেলান্দহ ও ইসলামপুর থানা পরিদর্শনে জামালপুরের এসপি ফারহানা ইয়াসমিন।
জামালপুরে চড়া দামে সার বিক্রি: দেওয়ানগঞ্জে ৩ ব্যবসায়ীকে জরিমানা
মতলব উত্তরের বিশিষ্ট সমাজসেবক আবু আহমাদ সরকারের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত
জামালপুরের ইসলামপুরে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যা নাকি অপমানে মৃত্যু?
জামালপুরে গৃহবধূকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত শ্রমিক দল নেতা মানিক
কলমের ছদ্মবেশে মারণাস্ত্র: পুরান ঢাকায় ‘পেন গান’ উদ্ধার, নেপথ্যে বড় চক্র
ভোলার পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভা: শৃঙ্খলা ও জনবান্ধব পুলিশিংয়ের ওপর ডিআইজি-র জোর
মস্তকবিহীন লাশের রহস্য উদঘাটন: খুলনা রেঞ্জ ডিআইজির বিশেষ সম্মাননা পেলেন পিবিআই কর্মকর্তা
জামালপুর থেকে অপহৃত মাদ্রাসা ছাত্রী নরসিংদীতে উদ্ধার: র্যাবের ঝটিকা অভিযানে সাফল্য
মাদারীপুরে জ্বালানি ব্যবস্থাপনা ও নিরাপত্তা জোরদারে মতবিনিময় সভা: তদারকিতে কঠোর প্রশাসন
ডিএমপি ও পুলিশ সদর দপ্তরে একাধিক কর্মকর্তার বদলি