বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ০৩ মার্চ ২০২৬ ১০:২৯ পি.এম
জামালপুরে গৃহবধূ নির্যাতনের অভিযোগে ৩ জনের কারাদণ্ড
জামালপুরে গৃহবধূ নির্যাতনের অভিযোগে এক ব্যক্তি দোষী সাব্যস্ত করে দুই বছরের সশ্রম কারাদন্ড এবং তার বাবা ও মাকে দোষী সাব্যস্ত করে তাদের দেড় বৎসরের অর্থাৎ এক বৎসর ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন মঙ্গলবার ( ৩ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবূনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম। সেই সাথে দোষী ব্যক্তিদের জরিমানাও করেছেন আদালত।
দণ্ডিত ব্যক্তিরা হলেন, জেলার দেওয়ানগঞ্জ উপজেলার দক্ষিণ ঝাউডাঙ্গা গ্রামের মো. মাহমুদ আলী পুত্র মো. সোহেল মিয়া (৩০) এবং তার বাবা-মৃত নাদু’র ছেলে মো. মাহমুদ আলী (৫৩) এবং মা-মো. মাহমুদ আলী’র স্ত্রী মোছাঃ ধলি বেগম (৪৮)। রাষ্ট্রপক্ষে আইনজীবী এ্যাডভোকেট মোঃ ফজলুল হক পি.পি. সাংবাদিকদের জানায়, সোহেল মিয়া গত ২০১৯ সালের ২২ নভেম্বর একই উপজেলার কোলাকান্দা গ্রামের মো. ফজলুল হকের ২১ বছরের মেয়ে ফাহিমা খাতুনকে বিয়ে করেন।
বিয়ের পর সোহেল ৩ লক্ষ টাকা যৌতুকের জন্য ফাহিমাকে নির্যাতন করতেন। টাকা পরিশোধ করতে ব্যর্থ হওয়ায়, দোষী ব্যক্তিরা ১৭ নভেম্বর, ২০২২ তারিখে তাকে শারীরিকভাবে নির্যাতন করে। এর ১৫ দিন পর ফজলুল হক নির্যাতনের ঘটনা জানতে পারেন এবং তার আহত মেয়েকে তার শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করেন। এরপর তিনি গত ০৭ ডিসেম্বর ২০২২ দেওয়ানগঞ্জ থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ তাদের বিরুদ্ধে ঘটনার সত্যতা পায় এবং অভিযোগপত্র দাখিল করেন।
এরপর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম ৯ জন সাক্ষী এবং প্রাসঙ্গিক নথি যাচাই করে তাদের দোষী সাব্যস্ত করেন এবং মোঃ সোহেল মিয়াকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১১ গ ধারায় দোষী সাব্যস্ত করে ২ বছর সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা এবং তার পিতা ও মাতা মোঃ মাহমুদ আলী ও মোছাঃ ধলি বেগমকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ১১গ /৩০ ধারায় দোষী সাব্যস্ত করে তাদের প্রত্যেককে দেড় বছরের সশ্রম কারাদণ্ড অর্থাৎ এক বৎসর ৬ মাসের সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেন। এই জরিমানার টাকা ভিকটিম প্রাপ্ত হবেন।
রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন, এ্যাডভোকেট মোঃ ফজলুল হক পি.পি. মামলার শুনানি করেন এবং আসামী পক্ষে ছিলেন, এ্যাডভোকেট মোঃ মোবারক হোসেন।
খুলনায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগে পুলিশ সুপারের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।
মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের কর্মকর্তাদের মাঠ-সংযুক্তি ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
মাদারগঞ্জে বাবার সাথে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু
দেওয়ানগঞ্জে কৃষকদের মুখে হাসি: অগ্রাধিকারভিত্তিতে মিলছে সেচের জ্বালানি
গৌরনদীতে মাদকবিরোধী অভিযান: ইয়াবা গিলে পুলিশের হাতে ধরা সানোয়ার
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় পাথরঘাটায় কৃষি বিভাগ ও যুবকদের সংলাপ
বকশীগঞ্জে নববর্ষ ১৪৩৩ উদযাপনে বর্ণাঢ্য প্রস্তুতি: বসছে পান্তা উৎসব ও মেলা
ঢাকা-বরিশাল মহাসড়কে সাকুরা পরিবহনের বাস পুড়ে ছাই: অলৌকিকভাবে রক্ষা পেলেন যাত্রীরা।
কুড়িগ্রামের রাজিবপুরে সামান্য বৃষ্টিতেই অচল প্রধান সড়ক: সংস্কারের দাবি এলাকাবাসীর
মাদারীপুরে পরিবেশ আইন লঙ্ঘনে ৫ ইটভাটা মালিকের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত; জ্বালানি কাঠ জব্দের নির্দেশ
মতলবে অ্যাডভোকেট ফজলুল হক সরকারের প্রথম মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জামালপুরে ব্রহ্মপুত্র ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু: নুরুন্দি এলাকায় শোকের ছায়া
মস্তফাপুর বাসস্ট্যান্ডে আধিপত্যের দ্বন্দ্ব নিরসনে এমপি জাহান্দার আলীর উদ্যোগে বৈঠক
জামালপুরে ডিএসবি কর্মকর্তাদের সাথে পুলিশ সুপার ফারহানা ইয়াসমিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়-২০২৬’ সফলভাবে সম্পন্ন
নওগাঁয় জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের পুরস্কৃত করলেন এসপি
নওগাঁয় জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের পুরস্কৃত করলেন এসপি
নেত্রকোণায় জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
জামালপুরে ডিবির বড় অভিযান: ১ হাজার পিস ইয়াবা ও হেরোইনসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মেলান্দহ ও ইসলামপুর থানা পরিদর্শনে জামালপুরের এসপি ফারহানা ইয়াসমিন।
জামালপুরে চড়া দামে সার বিক্রি: দেওয়ানগঞ্জে ৩ ব্যবসায়ীকে জরিমানা
মতলব উত্তরের বিশিষ্ট সমাজসেবক আবু আহমাদ সরকারের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত
জামালপুরের ইসলামপুরে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যা নাকি অপমানে মৃত্যু?
জামালপুরে গৃহবধূকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত শ্রমিক দল নেতা মানিক
কলমের ছদ্মবেশে মারণাস্ত্র: পুরান ঢাকায় ‘পেন গান’ উদ্ধার, নেপথ্যে বড় চক্র
ভোলার পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভা: শৃঙ্খলা ও জনবান্ধব পুলিশিংয়ের ওপর ডিআইজি-র জোর
মস্তকবিহীন লাশের রহস্য উদঘাটন: খুলনা রেঞ্জ ডিআইজির বিশেষ সম্মাননা পেলেন পিবিআই কর্মকর্তা
জামালপুর থেকে অপহৃত মাদ্রাসা ছাত্রী নরসিংদীতে উদ্ধার: র্যাবের ঝটিকা অভিযানে সাফল্য
মাদারীপুরে জ্বালানি ব্যবস্থাপনা ও নিরাপত্তা জোরদারে মতবিনিময় সভা: তদারকিতে কঠোর প্রশাসন
ডিএমপি ও পুলিশ সদর দপ্তরে একাধিক কর্মকর্তার বদলি