গোলাম মোর্শেদ, স্টাফ রিপোর্টার ১২ মার্চ ২০২৬ ০১:৫২ এ.এম
ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তি নির্ভর: আইজিপি!
১১মার্চ২০২৬ খ্রিষ্টাব্দ রোজ বুধবার
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মোঃ আলী হোসেন ফকির বলেছেন, আমাদের ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তি নির্ভর। বিশ্বব্যাপী অভিজ্ঞতা বলে স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট ছাড়া আধুনিক নগর ব্যবস্থাপনা সম্ভব নয়।
আইজিপি বুধবার সকালে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ-এ অনুষ্ঠিত ঢাকায় নগর ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন এবং টেকসই সমাধান অনুসন্ধানের লক্ষ্যে “ঢাকায় নগর ট্রাফিক ব্যবস্থাপনা:চ্যালেঞ্জ, উদ্ভাবন ও অগ্রগতির দিকনির্দেশনা” শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ দ্রুত নগরায়নের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। যানবাহনের সংখ্যা বৃদ্ধি, নগর অর্থনীতির সম্প্রসারণ এবং মানুষের চলাচল সবকিছু মিলিয়ে সড়ক ব্যবস্থাপনা এখন রাষ্ট্রের অন্যতম চ্যালেঞ্জে পরিণত হয়েছে। এ চ্যালেঞ্জ মোকাবেলায় সকলকে সমন্বিতভাবে একসাথে কাজ করতে হবে।
তিনি বলেন, ঢাকা মহানগরীর যানজট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যে বিশেষ নির্দেশনা প্রদান করেছেন।
পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে আইজিপি বলেন, নাগরিকদের কাছে পুলিশের প্রথম পরিচয় প্রায়ই আসে ট্রাফিক পুলিশের মাধ্যমে। একজন ট্রাফিক সার্জেন্ট যখন রাস্তায় দাঁড়ান, তিনি শুধু যানবাহন নিয়ন্ত্রণ করেন না; তিনি রাষ্ট্রের আইন এবং শৃঙ্খলার প্রতিনিধিত্ব করেন। তার আচরণ, পেশাদারত্ব এবং নৈতিকতা সরাসরি পুলিশের প্রতি জনগণের আস্থাকে প্রভাবিত করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ-এর রেক্টর কাজী মো: ফজলুল করিম, বিপিএম-সেবা। স্বাগত বক্তব্য রাখেন কলেজের ভাইস-রেক্টর এস এম আক্তারুজ্জামান।
কর্মশালার মূল প্রবন্ধকার উপস্থাপন করেন জনাব ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মোঃ সরওয়ার, বিপিএম-সেবা এর পক্ষে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার সুফিয়ান আহমেদ। প্রবন্ধে ঢাকা মহানগরের ট্রাফিক ব্যবস্থাপনার বর্তমান অবস্থা, যানজটের কারণ, আইন প্রয়োগের বাস্তবতা এবং প্রযুক্তিনির্ভর ও নীতিনির্ধারণভিত্তিক উদ্ভাবনী সমাধানের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
কর্মশালার মূল লক্ষ্য ছিল ঢাকা মহানগরে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য বাস্তবমুখী নীতিগত সুপারিশ ও কর্মপরিকল্পনা প্রণয়ন করা। এ লক্ষ্যে অংশগ্রহণকারীরা ঢাকা মহানগরের ট্রাফিক ব্যবস্থাপনার বর্তমান অবস্থা ও প্রধান চ্যালেঞ্জসমূহ চিহ্নিতকরণ, ট্রাফিক আইন প্রয়োগের কার্যকারিতা মূল্যায়ন, গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন, বাস রুট ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি, রিকশা ও অন্যান্য নন-মোটরাইজড পরিবহনের সমন্বিত ব্যবস্থাপনা, অবৈধ পার্কিং ও ফুটপাত ব্যবস্থাপনার সমস্যা, সংশ্লিষ্ট সংস্থাসমূহের মধ্যে সমন্বয় জোরদার, পথচারী নিরাপত্তা ও নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ নগর পরিবহন পরিকল্পনার দিকনির্দেশনা বিষয়ে আলোচনা করেন।
কর্মশালায় বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন) এ কে এম আওলাদ হোসেন, অ্যাডিশনাল আইজি (লজিস্টিকস) মোসলেহ্ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা এবং অ্যাডিশনাল আইজি (ডেভেলপমেন্ট) সরদার নূরুল আমিন। তাঁরা ঢাকার নগর ট্রাফিক ব্যবস্থাপনার চ্যালেঞ্জ মোকাবিলার বিভিন্ন দিক তুলে ধরেন।
কর্মশালায় অংশগ্রহণকারী কর্মকর্তাগণ ঢাকা মহানগরের ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নে বাস্তবভিত্তিক সুপারিশ ও কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন। আলোচনায় প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা, গণপরিবহন সংস্কার, আইন প্রয়োগের দক্ষতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট সংস্থাসমূহের সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা বিশেষভাবে তুলে ধরা হয়।
কর্মশালার সুপারিশসমূহ ভবিষ্যতে ঢাকা মহানগরের ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন এবং নগর পরিবহন পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।
কর্মশালায় সমাপনী বক্তব্য রাখেন ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত)
মোঃ সরওয়ার, বিপিএম-সেবা।
জামালপুর প্রেস ক্লাবে দোয়া ও ইফতার মাহফিল
তরমুজ চাষে ব্যাপক সফলতা, কৃষকদের নিয়ে মাঠদিবস অনষ্ঠিত
স্ত্রী ডিভোর্স দিলে দেনমোহর কেন দিতে হবে?
মাদারীপুরে মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম অভিযান পরিচালনা
দেওয়ানগঞ্জ ভিজিএফের চাউল একাধিকবার নেয়ার অপরাধে মোতালেব মিয়াকে কারাদন্ড
আন্তর্জাতিক নদীকৃত্য দিবস শিকড় হারিয়ে নিঃস্ব বিষখালী নদী দখল‐দূষণমুক্তসহ ভাঙ্গণ রোধে সমন্বিত পদক্ষেপের দাবি
রংপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত
দিনাজপুরে খাল খননের মাধ্যমে দেশের খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
দিনাজপুরে বিরামপুরে ট্যপেন্টাডল ও ইয়াবাসহ এক নারী মাদক কারবারি আটক
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তদবির নয়, সরকার সব ক্ষেত্রে মেধার গুরুত্ব দেবে
বগুড়া গাবতলী উপজেলায় এক যুবকের গলাকা*টা মরদেহ উদ্ধার
পিরোজপুর জেলায় বিশেষ কল্যাণ সভা ও আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় বরিশাল রেঞ্জ ডিআইজি মহোদয়ের যোগদান!
রেঞ্জ ডিআইজি, বরিশাল মহোদয় কর্তৃক বরিশাল জেলার বিশেষ কল্যাণ সভায়!
ঈদে আইন শৃংখলা নিয়ন্ত্রনে বরিশালে র্যাবের বিশেষ টহল
বরিশালের বহু আলোচিত ও সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর পাভেল মুন্সী জেল হাজতে
জলবায়ু সহনশীল জীবিকায়নে কাঁকড়া চাষের উৎপাদন উপকরণ বিতরণ
জামালপুর মাদারগঞ্জে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি ২ দোকানীকে জরিমানা
জাতীয় সংসদের স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এবং ডেপুটি স্পিকার হিসেবে ব্যারিস্টার কায়সার কামাল শপথ গ্রহণ করেছেন!
ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তি নির্ভর: আইজিপি
বাকেরগঞ্জে চেয়ারম্যান হুমায়ুন কবিরের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
জামালপুরে স্বামীকে গাছের সঙ্গে বেঁধে স্ত্রীকে ধর্ষণ, ৩ জনের মৃত্যুদণ্ড
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ড, পরে বসতঘরে হামলা ও অগ্নিসংযোগ।
চরফ্যাশনে ফ্যামিলি কার্ড কর্মসূচির শুভ উদ্বোধন
শেরপুর নকলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
শেরপুর নকলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
মোটরসাইকেলের পর এবার খড়ের গাদায় আগুন, পাথরঘাটায় উত্তেজনা
জামালপুর জেলা পুলিশ কর্তৃক সম্মানিত পুলিশ সুপার জনাব ড. চৌধুরী মোঃ যাবের সাদেক মহোদয়েরঁ বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
জামালপুরে তরুণ উদ্যোক্তাদের ব্যবসায় ব্যবস্থাপনা ও উদ্যোগ উন্নয়ন প্রশিক্ষণ
স্বাধীনতা দিবস ও গণহত্যা দিবস উপলক্ষে পাথরঘাটায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলকে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে