শোয়েব তাসিন, স্টাফ রিপোর্টার ১০ মার্চ ২০২৬ ০৭:৪৫ পি.এম
মোটরসাইকেলের পর এবার খড়ের গাদায় আগুন, পাথরঘাটায় উত্তেজনা
বরগুনার পাথরঘাটায় মোটরসাইকেল পোড়ানোর ঘটনার পর এবার বসতঘরের পাশে থাকা খড়ের গাদায় আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (৯ মার্চ) দিবাগত রাত প্রায় ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের হাড়িটানা গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ উঠেছে, হাড়িটানা ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি রিয়াজুল ইসলাম বেল্লাল (৩৭) এর বাড়ির পাশে থাকা খড়ের গাদায় দুর্বৃত্তরা আগুন দেয়। এতে খড়ের গাদা পুড়ে যায়।
ভুক্তভোগী রিয়াজুল ইসলাম বেল্লাল বলেন, তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে জড়িত এবং সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমেদের পক্ষে কাজ করেছেন। এ কারণে একটি পক্ষ তার বিরোধিতা করে আসছে। নির্বাচনের আগের রাতে তার মোটরসাইকেল বসতঘরের সামনে থেকে নিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। নির্বাচনের প্রায় এক মাস পর আবারও তার বাড়ির পাশে থাকা খড়ের গাদায় আগুন দেওয়া হয়েছে। তিনি এটিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আগুন সন্ত্রাস বলে দাবি করেন এবং ঘটনার বিচার দাবি করেন।
পাথরঘাটা সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আবু সালেহ বলেন, নির্বাচনের আগের রাতে হাড়িটানার এই জামায়াত নেতার মোটরসাইকেলে আগুন দেওয়া হয় এবং সোমবার রাতে তার খড়ের গাদায় আগুন দেওয়া হয়েছে। তার ওপর ধারাবাহিকভাবে রাজনৈতিক হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি হাড়িটানা এলাকায় নাসির উদ্দিনের পা ভাঙা এবং সদর ইউনিয়নের হরিণঘাটা, বাদুরতলা ও পদ্মা এলাকায় নির্বাচনী সহিংসতার ঘটনাও ঘটেছে বলে তিনি উল্লেখ করেন। এসব ঘটনা বন্ধে বিএনপি নেতাকর্মীদের বিষয়টি দেখার অনুরোধ জানান তিনি।
তবে অভিযোগ অস্বীকার করেছেন পাথরঘাটা সদর ইউনিয়ন বিএনপির সদ্য বিদায়ী কমিটির সভাপতি মো. ছগির আলম। তিনি বলেন, এর আগে টেংড়া এলাকায় একটি খড়ের গাদায় আগুন দেওয়ার সময় জামায়াতের কয়েকজনকে হাতেনাতে ধরা হয়েছিল। মূলত জামায়াতের লোকজনই এসব ঘটনা ঘটিয়ে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছে।
এ বিষয়ে পাথরঘাটা থানার ডিউটি অফিসার ও উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন বলেন, রিয়াজুল ইসলাম থানায় এসেছিলেন। তাকে অভিযোগ নিয়ে ওসি’র সঙ্গে দেখা করতে বলা হয়। তবে পরে তিনি লিখিত অভিযোগ দেননি।
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ড, পরে বসতঘরে হামলা ও অগ্নিসংযোগ।
চরফ্যাশনে ফ্যামিলি কার্ড কর্মসূচির শুভ উদ্বোধন
শেরপুর নকলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
শেরপুর নকলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
মোটরসাইকেলের পর এবার খড়ের গাদায় আগুন, পাথরঘাটায় উত্তেজনা
জামালপুর জেলা পুলিশ কর্তৃক সম্মানিত পুলিশ সুপার জনাব ড. চৌধুরী মোঃ যাবের সাদেক মহোদয়েরঁ বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
জামালপুরে তরুণ উদ্যোক্তাদের ব্যবসায় ব্যবস্থাপনা ও উদ্যোগ উন্নয়ন প্রশিক্ষণ
স্বাধীনতা দিবস ও গণহত্যা দিবস উপলক্ষে পাথরঘাটায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলকে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে
বেতাগীর বুড়ামজুমদার ইউপি নির্বাচন ঘিরে আলোচনায় এক ডজন সম্ভাব্য প্রার্থী
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার নতুন ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন!
দিনাজপুরে ১৬ মার্চ খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বগুড়ায় ৪ হাজার পিস ইয়াবাসহ এক দম্পতি গ্রেফতার
মাদারীপুরে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত ৪
তিস্তা প্রকল্পে বিনিয়োগ করতে চায় চীন
নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে!
বরিশালে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্ত্রীকে হত্যা চেষ্টার মামলা
বরিশাল বিভাগীয় কমিশনার, বরিশাল মহোদয়ের সাথে বরিশাল রেঞ্জ ডিআইজি মহোদয়ের সৌজন্য সাক্ষাৎ মত অভিনয় সভা অনুষ্ঠিত!
২৫ মার্চ সারাদেশে প্রতীকী ব্ল্যাকআউটের পরিকল্পনা সরকারের
রাজধানীর সাত থানায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৬০
বরিশাল সেনানিবাসের জিওসি মহোদয়ের সাথে রেঞ্জ ডিআইজি মহোদয়ের সৌজন্য সাক্ষাৎ
বরিশাল জেলার পুলিশ সুপার জনাব ফারজানা ইসলাম এঁর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
জামালপুর মেলান্দহ জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত
রাজশাহীর ডিবি পুলিশ কর্তৃক অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ ১ জন গ্রেফতার
জামালপুরের বকশীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
পাথরঘাটায় উপকূলীয় নারীদের জীবনসংগ্রাম নিয়ে গোলটেবিল আলোচনা
বরিশাল রেঞ্জের ডিআইজি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান মহোদয়ের দায়িত্ব গ্রহণ
বরিশাল রেঞ্জের ডিআইজি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান মহোদয়ের দায়িত্ব গ্রহণ!
দিগপাইত কলেজ রোডে রাস্তা দখল করে ভবন নির্মাণ, দুর্ঘটনার ঝুঁকিতে পথচারীরা!