মঙ্গলবার ১০ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

বেতাগীর বুড়ামজুমদার ইউপি নির্বাচন ঘিরে আলোচনায় এক ডজন সম্ভাব্য প্রার্থী

মোঃ আল আমিন মল্লিক, স্টাফ রিপোর্টার ১০ মার্চ ২০২৬ ১২:৩৬ পি.এম

বেতাগীর বুড়ামজুমদার ইউপি নির্বাচন ঘিরে আলোচনায় এক ডজন সম্ভাব্য প্রার্থী বেতাগীর বুড়ামজুমদার ইউপি নির্বাচন ঘিরে আলোচনায় এক ডজন সম্ভাব্য প্রার্থী

বরগুনার বেতাগী উপজেলার ৫ নং বুড়ামজুমদার ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। ইতোমধ্যে ইউনিয়নে অন্তত ১২ জন সম্ভাব্য প্রার্থী মাঠে সক্রিয় রয়েছেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সরকার আগামী জুলাই মাস থেকে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু করার পরিকল্পনা করছে। প্রথম ধাপে দেশের ২০৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এর মধ্যে বেশির ভাগ ইউনিয়নের নির্বাচন হবে বরিশাল বিভাগর ছয়টি জেলায়। দ্বিতীয় ধাপের নির্বাচন চলতি বছরের শেষ দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

দলীয় প্রতীক ছাড়া নির্বাচন হওয়ার সম্ভাবনা থাকায় সম্ভাব্য প্রার্থীরা ভিন্ন কৌশলে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। একই সঙ্গে দলীয় সমর্থন পেতে অনেকেই রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন।

 

ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি সমর্থন আদায়ে তৎপরতা চালাচ্ছেন। দলীয় প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও মাঠে সক্রিয় রয়েছেন।

 

ইউনিয়নবাসীর দেওয়া তথ্য অনুযায়ী, ১নং ওয়ার্ডে চেয়ারম্যান পদে আলোচনায় রয়েছেন বিএনপির নাসির খান ও সুমন এবং জামায়াতে ইসলামীর কামাল হোসেন। ৩নং ওয়ার্ডে বিএনপির আব্দুর রশিদ এবং ৫নং ওয়ার্ডে বিএনপির হুমায়ুন কবির হিমু ও শাহিন গাজী, জামায়াতে ইসলামীর মজিবুর রহমান, ইসলামিক আন্দোলনের মোস্তাফিজুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর রহমান মিলন আলোচনায় রয়েছেন।

 

এছাড়া ৭নং ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী আলমগীর হোসেন এবং ৬নং ওয়ার্ডে বিএনপির কর্মী বশির উল্লাহ বাশার ও এ কে এম আব্দুল ওয়াদুদ মিয়া সম্ভাব্য প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন।

 

এদিকে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

দলীয় প্রার্থীদের আশা, দলীয় সমর্থন পেলে তাদের জয়লাভ সহজ হবে। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থীরা বলছেন, ইউনিয়ন পরিষদ একটি নির্দলীয় প্রতিষ্ঠান হওয়ায় ভোটাররা নিরপেক্ষ ও গ্রহণযোগ্য প্রার্থীকে বেছে নেবেন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলকে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে

news image

বেতাগীর বুড়ামজুমদার ইউপি নির্বাচন ঘিরে আলোচনায় এক ডজন সম্ভাব্য প্রার্থী

news image

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার নতুন ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন!

news image

দিনাজপুরে ১৬ মার্চ খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

news image

বগুড়ায় ৪ হাজার পিস ইয়াবাসহ এক দম্পতি গ্রেফতার

news image

মাদারীপুরে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত ৪

news image

তিস্তা প্রকল্পে বিনিয়োগ করতে চায় চীন

news image

নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে!

news image

বরিশালে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্ত্রীকে হত্যা চেষ্টার মামলা

news image

বরিশাল বিভাগীয় কমিশনার,  বরিশাল মহোদয়ের সাথে বরিশাল রেঞ্জ ডিআইজি মহোদয়ের সৌজন্য সাক্ষাৎ মত অভিনয় সভা অনুষ্ঠিত!

news image

২৫ মার্চ সারাদেশে প্রতীকী ব্ল্যাকআউটের পরিকল্পনা সরকারের

news image

রাজধানীর সাত থানায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৬০

news image

বরিশাল সেনানিবাসের জিওসি মহোদয়ের সাথে রেঞ্জ ডিআইজি মহোদয়ের সৌজন্য সাক্ষাৎ

news image

বরিশাল জেলার পুলিশ সুপার জনাব ফারজানা ইসলাম এঁর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

news image

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

news image

জামালপুর মেলান্দহ জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত 

news image

রাজশাহীর ডিবি পুলিশ কর্তৃক অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ ১ জন গ্রেফতার 

news image

জামালপুরের বকশীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত 

news image

পাথরঘাটায় উপকূলীয় নারীদের জীবনসংগ্রাম নিয়ে গোলটেবিল আলোচনা

news image

বরিশাল রেঞ্জের ডিআইজি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান মহোদয়ের দায়িত্ব গ্রহণ

news image

বরিশাল রেঞ্জের ডিআইজি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান মহোদয়ের দায়িত্ব গ্রহণ!

news image

দিগপাইত কলেজ রোডে রাস্তা দখল করে ভবন নির্মাণ, দুর্ঘটনার ঝুঁকিতে পথচারীরা!

news image

জামালপুর বকশীগঞ্জ কামালপুর সীমান্তে বিজিবি অভিযানে ভারতীয় জিরা উদ্ধার 

news image

সুধী সমাবেশ অনুষ্ঠিত!

news image

জামালপুরে জাতীয় পাট দিবস পালিত

news image

বরিশাল নগরীতে একটি ভবনের ছাদের মুরগির ফার্মে অগ্নিকণ্ডের ঘটনা ঘটেছে।  

news image

পু‌লিশ সুপা‌রের কার্যালয় সিরাজগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ মতবিনিময় সভা!

news image

জামালপুরে আইনজীবী স্বামী স্ত্রীকে হত্যা, স্বামী আটক 

news image

বরিশাল রেঞ্জ পুলিশের বিশেষ মতবিনিময় সভা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

news image

বরিশাল পুলিশ লাইন্স জামে মসজিদের সংস্কার ও হাসপাতাল পরিদর্শন করেন বরিশাল রেঞ্জ ডিআইজি মহোদয়!