মোহাম্মদ আহসান হাবিব নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর: ১১ মার্চ ২০২৬ ১১:৩৬ এ.এম
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ড, পরে বসতঘরে হামলা ও অগ্নিসংযোগ।
মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আলমগীর হাওলাদার (৫০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ হত্যাকাণ্ডের জের ধরে প্রতিপক্ষের বসতঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় একাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে।
মঙ্গলবার সকাল ৭টার দিকে সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় আলমগীর হাওলাদারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, হামলাকারীরা তাকে নির্মমভাবে আঘাত করলে তার ডান হাতের কবজি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে এ ঘটনার জের ধরে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উত্তেজিত লোকজন প্রতিপক্ষের কয়েকটি বসতঘরে হামলা চালায়। হামলাকারীরা ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করে এবং একাধিক হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে কয়েকটি বসতঘরে আগুন ধরিয়ে দেয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। কিন্তু এ বিষয়ে রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি ও জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। স্থানীয়দের মতে, আগে থেকেই আপোষ-মীমাংসার উদ্যোগ নেওয়া হলে এমন ভয়াবহ ঘটনা এড়ানো সম্ভব হতো।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তারের খবর পাওয়া গেছে।
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ড, পরে বসতঘরে হামলা ও অগ্নিসংযোগ।
চরফ্যাশনে ফ্যামিলি কার্ড কর্মসূচির শুভ উদ্বোধন
শেরপুর নকলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
শেরপুর নকলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
মোটরসাইকেলের পর এবার খড়ের গাদায় আগুন, পাথরঘাটায় উত্তেজনা
জামালপুর জেলা পুলিশ কর্তৃক সম্মানিত পুলিশ সুপার জনাব ড. চৌধুরী মোঃ যাবের সাদেক মহোদয়েরঁ বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
জামালপুরে তরুণ উদ্যোক্তাদের ব্যবসায় ব্যবস্থাপনা ও উদ্যোগ উন্নয়ন প্রশিক্ষণ
স্বাধীনতা দিবস ও গণহত্যা দিবস উপলক্ষে পাথরঘাটায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
জামালপুর-৩ (মাদারগঞ্জ-মেলান্দহ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলকে সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে
বেতাগীর বুড়ামজুমদার ইউপি নির্বাচন ঘিরে আলোচনায় এক ডজন সম্ভাব্য প্রার্থী
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার নতুন ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন!
দিনাজপুরে ১৬ মার্চ খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বগুড়ায় ৪ হাজার পিস ইয়াবাসহ এক দম্পতি গ্রেফতার
মাদারীপুরে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত ৪
তিস্তা প্রকল্পে বিনিয়োগ করতে চায় চীন
নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে!
বরিশালে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে স্ত্রীকে হত্যা চেষ্টার মামলা
বরিশাল বিভাগীয় কমিশনার, বরিশাল মহোদয়ের সাথে বরিশাল রেঞ্জ ডিআইজি মহোদয়ের সৌজন্য সাক্ষাৎ মত অভিনয় সভা অনুষ্ঠিত!
২৫ মার্চ সারাদেশে প্রতীকী ব্ল্যাকআউটের পরিকল্পনা সরকারের
রাজধানীর সাত থানায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ৬০
বরিশাল সেনানিবাসের জিওসি মহোদয়ের সাথে রেঞ্জ ডিআইজি মহোদয়ের সৌজন্য সাক্ষাৎ
বরিশাল জেলার পুলিশ সুপার জনাব ফারজানা ইসলাম এঁর বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত
জামালপুর মেলান্দহ জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত
রাজশাহীর ডিবি পুলিশ কর্তৃক অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ ১ জন গ্রেফতার
জামালপুরের বকশীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
পাথরঘাটায় উপকূলীয় নারীদের জীবনসংগ্রাম নিয়ে গোলটেবিল আলোচনা
বরিশাল রেঞ্জের ডিআইজি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান মহোদয়ের দায়িত্ব গ্রহণ
বরিশাল রেঞ্জের ডিআইজি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান মহোদয়ের দায়িত্ব গ্রহণ!
দিগপাইত কলেজ রোডে রাস্তা দখল করে ভবন নির্মাণ, দুর্ঘটনার ঝুঁকিতে পথচারীরা!