গোলাম মোর্শেদ, স্টাফ রিপোর্টার ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১০:৩৯ পি.এম
বাংলাদেশ পুলিশের নতুন আইজিপি নিয়োগ পেলেন আলী হোসেন ফকির!
২৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ রোজ মঙ্গলবার আইজিপি হিসেবে নিয়োগ পেয়েছেন আলী হোসেন ফকির।
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন আলী হোসেন ফকির। তিনি পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধানের দায়িত্বে ছিলেন।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মো: আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা।
১৯৯৫ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে তিনি পুলিশে যোগ দেন।
তার জন্ম ১৯৬৮ সালের ৫ এপ্রিল, বাগেরহাট সদর উপজেলায়। উচ্চশিক্ষা অর্জন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে।
স্নাতক, স্নাতকোত্তর ও এমবিএ ডিগ্রি রয়েছে তার।
জানা যায়, চাকরি জীবনে নানা উত্থান-পতনের মধ্য দিয়ে গেছেন আলী হোসেন ফকির। ১৯৯৭ সালে আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে প্রথম দফায় তিনি চাকরি হারান। এরপর আইনি মোকাবিলায় বিএনপি ক্ষমতায় এলে আবারও চাকরিতে ফেরেন।
এরপর আবার আওয়ামী লীগ সরকারের সময় ২০২২ সালে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময়ে আইনি প্রক্রিয়ায় এসপি পদমর্যাদায় চাকরি ফিরে পান আলী হোসেন ফকির। এরপর সুপার নিউমারারি ডিআইজি হিসেবে পদোন্নতি পান তিনি।
পুলিশের বিভিন্ন ইউনিটে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার। তিনি পুলিশ সদর দপ্তরে উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়া স্পেশাল প্রোটেকশন ব্যাটালিয়ন (এসপিবিএন), রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) সিলেটের কমান্ড্যান্ট এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের খুলনা-৩, ঢাকা-৫ ও সিলেট-৭ ইউনিটের অধিনায়ক হিসেবে কাজ করেছেন।
মাঠপর্যায়ে নেত্রকোনা, ফেনী ও মাগুরা জেলার পুলিশ সুপার এবং ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন।
বর্তমানে তিনি পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে আছেন।
আন্তর্জাতিক পরিসরেও কাজের অভিজ্ঞতা রয়েছে তার। বাংলাদেশ পুলিশের প্রতিনিধিত্ব করে কসোভো ও আইভরি কোস্টে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালন করেছেন তিনি।
নতুন আইজিপি হিসেবে আলী হোসেন ফকির দায়িত্ব নিচ্ছেন বর্তমান আইজিপি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হয়ে। অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ২০ নভেম্বর বাহারুল আলমকে দুই বছরের চুক্তিতে নিয়োগ দিয়েছিল। চুক্তির প্রায় ৯ মাস মেয়াদ বাকি থাকতেই এ পদে পরিবর্তন এলো।
আলী হোসেন ফকিরের সহধর্মিণী অধ্যাপক নাসিমা ফেরদৌসী সরকারি তিতুমীর কলেজের ফিন্যান্স বিভাগের প্রধান। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
বেতাগীতে গাছবোঝাই নসিমন উল্টে চালকের মৃত্যু: এলাকায় শোকের ছায়া
সদরপুরে মাদক ও সামাজিক ব্যাধি প্রতিরোধে বিশাল সচেতনতা সভা: 'অপরাধী যেই হোক ছাড় নেই'
বরিশালে স্পীকার হাফিজ উদ্দিন আহমদকে গার্ড অব অনার ও উষ্ণ অভ্যর্থনা
পাথরঘাটায় মরিচের গুঁড়া ছিটিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে নারীদের হামলা, আহত ৭
মাদারীপুরে মধ্যরাতে ৬ স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি, লুট কয়েক কোটি টাকার মালামাল
মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডক্টর জালাল উদ্দিন এমপি-র
ধনবাড়ীতে পুলিশি অভিযানে বাড়ির আঙিনা থেকে গাঁজার গাছ উদ্ধার; স্ত্রী গ্রেপ্তার, স্বামী পলাতক
এনজিওর ১ কোটি ২৭ লাখ টাকা আত্মসাৎ: পাথরঘাটায় মাদকসহ গ্রেফতার ম্যানেজার মামুন
মেলান্দহ দুরমুঠ মেলায় মাদকবিরোধী অভিযান: ৫ সেবনকারীকে ১ মাসের কারাদণ্ড
পিরোজপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: পেশাদারিত্বের ওপর গুরুত্বারোপ
ময়মনসিংহে চোরাই মোটরসাইকেলসহ ৮ মামলার আসামি পিয়াল হাসান গ্রেপ্তার
জামালপুরের রশিদপুর আশ্রয়ণ প্রকল্প জনশূন্য: ৫০ ঘরের অধিকাংশেই ঝুলছে তালা
জামালপুরের বকশীগঞ্জে অগ্নিকান্ডে বৃদ্ধের বসতঘর পুড়ে ছাই
চৌরাস্তায় জমি সংক্রান্ত বিরোধে তাণ্ডব: মাদারীপুরে বৃদ্ধের বাড়ি ভাঙচুর ও লুট
কুড়িগ্রামে ১৪২ বোতল ভারতীয় মদ ও ৩১৫টি সিলিন্ডারসহ ব্যক্তি আটক
দেওয়ানগঞ্জে উপজেলা প্রশাসনের অভিযান: তেল মজুত করায় যুবককে জেল
জামালপুরে ১৫ লাখ টাকার মাদকসহ নারী কারবারি গ্রেপ্তার
খুলনায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগে পুলিশ সুপারের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।
মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের কর্মকর্তাদের মাঠ-সংযুক্তি ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
মাদারগঞ্জে বাবার সাথে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু
দেওয়ানগঞ্জে কৃষকদের মুখে হাসি: অগ্রাধিকারভিত্তিতে মিলছে সেচের জ্বালানি
গৌরনদীতে মাদকবিরোধী অভিযান: ইয়াবা গিলে পুলিশের হাতে ধরা সানোয়ার
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় পাথরঘাটায় কৃষি বিভাগ ও যুবকদের সংলাপ
বকশীগঞ্জে নববর্ষ ১৪৩৩ উদযাপনে বর্ণাঢ্য প্রস্তুতি: বসছে পান্তা উৎসব ও মেলা
ঢাকা-বরিশাল মহাসড়কে সাকুরা পরিবহনের বাস পুড়ে ছাই: অলৌকিকভাবে রক্ষা পেলেন যাত্রীরা।
কুড়িগ্রামের রাজিবপুরে সামান্য বৃষ্টিতেই অচল প্রধান সড়ক: সংস্কারের দাবি এলাকাবাসীর
মাদারীপুরে পরিবেশ আইন লঙ্ঘনে ৫ ইটভাটা মালিকের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত; জ্বালানি কাঠ জব্দের নির্দেশ
মতলবে অ্যাডভোকেট ফজলুল হক সরকারের প্রথম মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জামালপুরে ব্রহ্মপুত্র ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু: নুরুন্দি এলাকায় শোকের ছায়া
মস্তফাপুর বাসস্ট্যান্ডে আধিপত্যের দ্বন্দ্ব নিরসনে এমপি জাহান্দার আলীর উদ্যোগে বৈঠক