নাসিরউদ্দিন ফকির লিটন, কালকিনি, মাদারীপুর প্রতিনিধি ০৮ এপ্রিল ২০২৬ ০১:৫৫ পি.এম
কালকিনিতে প্রশাসনের বড় অভিযান: ২৭ মণ জাটকা জব্দ, বিতরণ করা হলো এতিমখানায়
মাদারীপুরের কালকিনিতে জাটকা নিধন বিরোধী এক বিশেষ অভিযানে প্রায় ২৭ মণ (১০৮০ কেজি) অবৈধ জাটকা ইলিশ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সরকারের ইলিশ রক্ষা কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। পরবর্তীতে জব্দকৃত মাছগুলো উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।
সোমবার (৭ এপ্রিল ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি উপজেলা প্রশাসন এই ঝটিকা অভিযান চালায়। কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের মোল্লারহাট এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফ-উল-আরেফিন।
অভিযান চলাকালীন পাচারকারীরা প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়, যার ফলে কাউকে হাতে-নাতে আটক করা সম্ভব হয়নি। তবে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ জাটকা ভর্তি কন্টেইনার উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ৮টা ৩০ মিনিটে জব্দকৃত ২৭ মণ জাটকা কালকিনি উপজেলার তালিকাভুক্ত ১৪টি এতিমখানায় বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের উপস্থিতিতে এতিম ও দুস্থ শিশুদের আমিষের চাহিদা পূরণে এই পদক্ষেপ নেওয়া হয়। মাছ হাতে পেয়ে আনন্দ প্রকাশ করেছেন এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীরা।
উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফিন জানান, জাটকা রক্ষা ও দেশের মৎস্য সম্পদ সংরক্ষণে সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে। তিনি বলেন, "জাতীয় সম্পদ ইলিশ রক্ষায় আমাদের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। যারা আইন অমান্য করে জাটকা নিধন বা বিপণন করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
জলবায়ু সংকট মোকাবিলায় পাথরঘাটায় তরুণদের গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত
বরিশাল মহানগর ছাত্রদলের উদ্যোগে ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মতলব উত্তরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
বকশীগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত
পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালি ও সমাবেশ
বরিশালের ঐতিহ্যবাহী তিনমঠ পূজামণ্ডপ পরিদর্শনে বিসিসি প্রশাসক, নির্বিঘ্ন উদযাপনের আশ্বাস
যমুনা নদীতে ইলিশ শিকার: দেওয়ানগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ জনের ৭ দিনের কারাদণ্ড
দুর্গাপূজায় ঝালকাঠির ১৫৯ পূজামণ্ডপে এসআরবি-৮-এর বিশেষ নিরাপত্তা ও টহল
জামালপুরে শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতকরণে মণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার
বরিশালের প্রধান প্রধান দুর্গোৎসব মণ্ডপ ঘুরে দেখলেন বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন
বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান: ৪ জেলেকে জরিমানা, জাল জব্দ ও এতিমখানায় মাছ বিতরণ
বরিশাল দুর্গাপূজা নিরাপত্তা: ৭৫টি পূজামণ্ডপ পরিদর্শন ও বিশেষ নজরদারি এসআরবি-৮ এর
বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব খাদ্য দিবস পালিত: র্যালি, কুইজ ও পুরস্কার বিতরণ
বকশীগঞ্জে বিপুল পরিমাণ জাল ডলারসহ ২ জন গ্রেপ্তার, মোটরসাইকেল ও মোবাইল জব্দ
বরিশালে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পূজা কমিটির সঙ্গে মহানগর বিএনপির মতবিনিময়
দেওয়ানগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পূজা কমিটির সঙ্গে ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা
পাথরঘাটায় সাগরে মৎস্য আহরণ ও মৎস্যযান নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের সাফল্য: জাতীয় স্বার্থ, বিনিয়োগ ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন দুয়ার
জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের সাফল্য: জাতীয় স্বার্থ, বিনিয়োগ ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন দুয়ার
জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ: জলবায়ু তহবিল ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান
এডিস মশা নির্মূলে প্রধানমন্ত্রীর নতুন উদ্যোগ: ৩ মাসব্যাপী ডেঙ্গু বিরোধী অভিযান ঘোষণা
শিশুর জন্য নিরাপদ বাংলাদেশ: যৌন নির্যাতন ও শোষণ প্রতিরোধে করণীয় শীর্ষক এক গোলটেবিল বৈঠক আলোচনা সভা অনুষ্ঠিত
জামালপুর-১ আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হিসেবে পদোন্নতি পাওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন
জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন: ২৫৫ ভোট পেয়ে জয়ী বিএনপির মির্জা ফখরুল
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
খুলনায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত
বেতাগীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
জামালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা বিএনপির সমাবেশ ও বিজয় মিছিল অনুষ্ঠিত
জামালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস- উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত