মাহমুদা আল মুঞ্জাবী, বরগুনা প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২৬ ০৮:১৭ এ.এম
পাথরঘাটায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
অসাম্প্রদায়িক চেতনা ও পারস্পরিক সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে বরগুনার পাথরঘাটায় উদযাপন করা হলো বাংলা নববর্ষ-১৪৩৩। সামাজিক সম্প্রীতির প্রসার ও সামাজিক সংঘাত নিরসনের অঙ্গীকার নিয়ে এদিন এনএসএস (NSS) ও একশানএইড’র (ActionAid) সহায়তায় এবং এক্টিভিস্টা বরগুনার উদ্যোগে পাথরঘাটা উপজেলা প্রশাসনের সাথে যৌথভাবে একটি বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
১৪ এপ্রিল সকালে উৎসবের আমেজে মুখরিত হয়ে ওঠে পাথরঘাটা উপজেলা পরিষদ প্রাঙ্গণ। অনুষ্ঠানের শুরুতে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় মুক্তমঞ্চে এসে শেষ হয়। বৈশাখী সাজে সজ্জিত অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো শহরে এক উৎসবমুখর পরিবেশ তৈরি করে।
সামাজিক সংঘাত নিরসনের বার্তা ছড়িয়ে দিতে অনুষ্ঠানের পরবর্তী অংশে আয়োজন করা হয় ভিন্নধর্মী সব প্রতিযোগিতা। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সামাজিক সংঘাত নিরসন বিষয়ক - চিত্রাংকন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা , বিতর্ক প্রতিযোগিতার অয়োজন করা হয়।
শিক্ষার্থীদের যুক্তি এবং রং-তুলির আঁচড়ে ফুটে ওঠে সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার প্রয়োজনীয়তা। যা উপস্থিত দর্শক ও সুধী সমাজকে মুগ্ধ করে।
সামাজিক সম্প্রীতি বৃদ্ধির গুরুত্ব তুলে ধরতে এক্টিভিস্টা বরগুনার সদস্যরা একটি মনোজ্ঞ নাটক মঞ্চস্থ করেন। নাটকের মাধ্যমে সমাজে বিরাজমান বিভিন্ন অস্থিরতা ও তা নিরসনে সাধারণ মানুষের করণীয় চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়।
দিনব্যাপী এই আয়োজনের সফল সমাপ্তি ঘটে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব তাপস পাল।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন -
- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু. মনিরুল ইসলাম
- উপজেলা সমবায় কর্মকর্তা এফ. এম. জাফর সাদিক
- উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জনাব সুজন হাওলাদার
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, পহেলা বৈশাখের এই মিলনমেলা কেবল উৎসব নয়, বরং এটি সমাজের সকল ভেদাভেদ ভুলে সংঘাতমুক্ত একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার শপথ।
বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে অনন্য বাজেট, অংশ নিয়েছে বিরোধী দলও: নূরুল ইসলাম মনি
তারেক রহমানের রূপকল্প বাস্তবায়নে স্বাস্থ্য খাতে বড় ঋণ দিচ্ছে ইআইবি; নজর জরায়ুমুখ ও স্তন ক্যান্সারে
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টারের উদ্বোধন!
জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষায় স্পেস প্রযুক্তির ব্যবহারে জোর দিতে স্পারসোকে প্রতিরক্ষা উপদেষ্টার তাগিদ
মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি: নোয়াখালীতে টিআরসি নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ
আজ শেষ কর্মদিবস, শুরু হচ্ছে ঈদের টানা ৭ দিনের সরকারি ছুটি
কুড়িগ্রামে ধরলা নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণের জায়গা পরিদর্শন করল চীনা প্রতিনিধি দল
নাটোরে জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন ও বিশেষ কল্যাণ সভা করলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান
মাদারীপুরে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত: চৌকস সদস্যদের পুরস্কৃত করলেন এসপি হাবিবুর রহমান
বানৌজা শের-ই-বাংলায় কুচকাওয়াজ: বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলো ৪৪১ নবীন নাবিক
মতলব উত্তরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ
মাদারীপুরে ভূমি সেবা মেলা: ক্ষতিগ্রস্তদের মাঝে ৫ কোটি টাকার চেক বিতরণ
খুলনায় ঈদুল আজহা উপলক্ষে পুলিশের বিশেষায়িত ইউনিটগুলোর সাথে কেএমপি কমিশনারের নিরাপত্তা সমন্বয় সভা
খুলনায় বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন: সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতের আহ্বান
পাথরঘাটায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা: সমন্বিত উদ্যোগের আহ্বান
মাদারীপুরে ফায়ার সার্ভিস সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন: প্রধান অতিথি জেলা প্রশাসক
ঢাকা রেঞ্জে অপরাধ পর্যালোচনা ও আসন্ন ঈদুল আজহা নিয়ে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
পাথরঘাটায় যুবকদের নিয়ে ৩ দিনব্যাপী জেন্ডার ও নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ শুরু
মতলব উত্তর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ‘ভূমি সেবা মেলা ২০২৬’ উদ্বোধন
‘পরিবারই উন্নয়নের মূল একক’: বকশীগঞ্জে ১ হাজার ২৯৫ জনের মাঝে প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণ
প্রধানমন্ত্রীর হাত-পা ধরে হলেও বালাসী-বাহাদুরাবাদে ২য় যমুনা সেতু আনবো’ —প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত
তারেক রহমানের জনসভা: উৎসবমুখর পরিবেশে লঞ্চযোগে চাঁদপুরে মতলব উত্তরের বিএনপি নেতাকর্মীদের ঢল
সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ওআইসি রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ: সম্পর্ক জোরদারের অঙ্গীকার
মেলান্দহে অপরাধ প্রতিরোধে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত
বরিশালকে পরিচ্ছন্ন রাখতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর বিশেষ নির্দেশনা ও উন্মুক্ত আলোচনা
বরিশালে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও জনস্বাস্থ্য নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর মতবিনিময় সভা
শরীয়তপুরে পুলিশ কনস্টেবল (টিআরসি) নিয়োগের লিখিত পরীক্ষা সম্পন্ন: তদারকিতে পুলিশ সুপার।
মতলব উত্তরে মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতা সমাবেশ: যুব সমাজ রক্ষার আহ্বান।
শেরপুরে পুলিশ নিয়োগ পরীক্ষায় জালিয়াতি: ১৮ লাখ টাকার চুক্তিতে ৫ পরীক্ষার্থী আটক।
জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে: ইসলামপুরে নজরুল ইসলাম খান