দেওয়ান মুরাদুজ্জামান ,মতলব , চাঁদপুর প্রতিনিধি ০৯ এপ্রিল ২০২৬ ০৬:০৪ পি.এম
মতলব উত্তরে জাটকা রক্ষা অভিযানে তিনজনকে জরিমানা
দেশের মৎস্যসম্পদ ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জাটকা রক্ষা অভিযানে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) উপজেলার আমিরাবাদ মাছের আড়তে পরিচালিত এক মোবাইল কোর্টে ৫৩ কেজি জাটকা ও পাঙ্গাসের পোনা জব্দ করা হয়। এ সময় জাটকা পরিবহনের দায়ে তিন ব্যক্তিকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ উদ্যোগে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত আমিরাবাদ মাছের আড়ত এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ৫৩ কেজি ওজনের জাটকা ইলিশ ও পাঙ্গাস মাছের পোনা জব্দ করে প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন মতলব উত্তর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ।
অবৈধভাবে জাটকা ও পোনা মাছ পরিবহনের দায়ে মৎস্য সংরক্ষণ আইনে তিনজনকে মোট ১৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন:
১. কুমিল্লার মেঘনা উপজেলার বিজয়নগর গ্রামের রুপ মিয়া (৩৮) – ৫ হাজার টাকা।
২. নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মো. আরমান (২৭) – ৮ হাজার টাকা।
৩. মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার চর বলাখী গ্রামের আব্দুর রব (৫৫) – ৫ হাজার টাকা।
মোবাইল কোর্ট শেষে জব্দকৃত ৫৩ কেজি মাছ স্থানীয় একটি এতিমখানার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। অভিযানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস এবং মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহবুবুল ইসলামসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি জানান, জাটকা রক্ষা এবং মৎস্য সম্পদ সংরক্ষণে প্রশাসনের এই তদারকি নিয়মিত চলবে। জাটকা নিধন, পরিবহন ও বিপণন বাংলাদেশের আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। দেশের সম্পদ রক্ষায় এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে অনন্য বাজেট, অংশ নিয়েছে বিরোধী দলও: নূরুল ইসলাম মনি
তারেক রহমানের রূপকল্প বাস্তবায়নে স্বাস্থ্য খাতে বড় ঋণ দিচ্ছে ইআইবি; নজর জরায়ুমুখ ও স্তন ক্যান্সারে
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টারের উদ্বোধন!
জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষায় স্পেস প্রযুক্তির ব্যবহারে জোর দিতে স্পারসোকে প্রতিরক্ষা উপদেষ্টার তাগিদ
মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি: নোয়াখালীতে টিআরসি নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ
আজ শেষ কর্মদিবস, শুরু হচ্ছে ঈদের টানা ৭ দিনের সরকারি ছুটি
কুড়িগ্রামে ধরলা নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণের জায়গা পরিদর্শন করল চীনা প্রতিনিধি দল
নাটোরে জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন ও বিশেষ কল্যাণ সভা করলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান
মাদারীপুরে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত: চৌকস সদস্যদের পুরস্কৃত করলেন এসপি হাবিবুর রহমান
বানৌজা শের-ই-বাংলায় কুচকাওয়াজ: বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলো ৪৪১ নবীন নাবিক
মতলব উত্তরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ
মাদারীপুরে ভূমি সেবা মেলা: ক্ষতিগ্রস্তদের মাঝে ৫ কোটি টাকার চেক বিতরণ
খুলনায় ঈদুল আজহা উপলক্ষে পুলিশের বিশেষায়িত ইউনিটগুলোর সাথে কেএমপি কমিশনারের নিরাপত্তা সমন্বয় সভা
খুলনায় বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন: সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতের আহ্বান
পাথরঘাটায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা: সমন্বিত উদ্যোগের আহ্বান
মাদারীপুরে ফায়ার সার্ভিস সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন: প্রধান অতিথি জেলা প্রশাসক
ঢাকা রেঞ্জে অপরাধ পর্যালোচনা ও আসন্ন ঈদুল আজহা নিয়ে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
পাথরঘাটায় যুবকদের নিয়ে ৩ দিনব্যাপী জেন্ডার ও নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ শুরু
মতলব উত্তর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ‘ভূমি সেবা মেলা ২০২৬’ উদ্বোধন
‘পরিবারই উন্নয়নের মূল একক’: বকশীগঞ্জে ১ হাজার ২৯৫ জনের মাঝে প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণ
প্রধানমন্ত্রীর হাত-পা ধরে হলেও বালাসী-বাহাদুরাবাদে ২য় যমুনা সেতু আনবো’ —প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত
তারেক রহমানের জনসভা: উৎসবমুখর পরিবেশে লঞ্চযোগে চাঁদপুরে মতলব উত্তরের বিএনপি নেতাকর্মীদের ঢল
সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ওআইসি রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ: সম্পর্ক জোরদারের অঙ্গীকার
মেলান্দহে অপরাধ প্রতিরোধে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত
বরিশালকে পরিচ্ছন্ন রাখতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর বিশেষ নির্দেশনা ও উন্মুক্ত আলোচনা
বরিশালে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও জনস্বাস্থ্য নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর মতবিনিময় সভা
শরীয়তপুরে পুলিশ কনস্টেবল (টিআরসি) নিয়োগের লিখিত পরীক্ষা সম্পন্ন: তদারকিতে পুলিশ সুপার।
মতলব উত্তরে মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতা সমাবেশ: যুব সমাজ রক্ষার আহ্বান।
শেরপুরে পুলিশ নিয়োগ পরীক্ষায় জালিয়াতি: ১৮ লাখ টাকার চুক্তিতে ৫ পরীক্ষার্থী আটক।
জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে: ইসলামপুরে নজরুল ইসলাম খান