শক্রবার ০৩ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

শেরপুর-৩ আসনে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন: ৯ এপ্রিল ভোটগ্রহণের প্রস্তুতি তুঙ্গে।

বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ০৫ এপ্রিল ২০২৬ ০৪:০৩ পি.এম

শেরপুর-৩ আসনে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন: ৯ এপ্রিল ভোটগ্রহণের প্রস্তুতি তুঙ্গে। শেরপুর-৩ আসনে ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন: ৯ এপ্রিল ভোটগ্রহণের প্রস্তুতি তুঙ্গে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিতে ১৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) থেকেই বিজিবি সদস্যরা মাঠে সক্রিয়ভাবে দায়িত্ব পালন শুরু করেছেন।

 

 রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, শেরপুর-৩ আসনটি সীমান্তবর্তী হওয়ায় এখানে বিজিবির উপস্থিতি বৃদ্ধি করা হয়েছে। ১৬ প্লাটুনে মোট ৩২০ জন বিজিবি সদস্য মোতায়েন রয়েছেন। তারা আগামী ১১ এপ্রিল পর্যন্ত নির্বাচনী এলাকায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহল ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবেন।

 

বিজিবির পাশাপাশি নির্বাচনী ময়দানে র‍্যাবের ১০টি নিয়মিত টিম ও ৪টি রিজার্ভ টিম কাজ করবে। পুলিশের ২৬টি মোবাইল টিম এবং পর্যাপ্ত সংখ্যক আনসার ও ভিডিপি সদস্য প্রতিটি কেন্দ্রে মোতায়েন থাকবে। প্রতি ভোটকেন্দ্রে ৫ থেকে ৬ জন পুলিশ সদস্য এবং ১২ জন করে আনসার সদস্য নিয়োজিত থাকবেন।

 

 নির্বাচনী অপরাধ দমনে ১৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ৩ জন যুগ্ম-জেলা জজের সমন্বয়ে গঠিত ইলেকশন ইনকোয়ারি কমিটি মাঠে থাকবে। এছাড়া নির্বাচন কমিশনের পক্ষ থেকে ১৮ জন পর্যবেক্ষক পুরো প্রক্রিয়া নজরদারি করবেন।

 

 উল্লেখ্য, জামায়াত নেতা নুরুজ্জামান বাদলের মৃত্যুজনিত কারণে গত ১২ ফেব্রুয়ারির নির্ধারিত নির্বাচন স্থগিত করা হয়েছিল। নতুন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৯ এপ্রিল এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এই আসনে মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন -- 

মাহমুদুল হক রুবেল (বিএনপি), আলহাজ্ব মাসুদুর রহমান মাসুদ (জামায়াত), মিজানুর রহমান (বাসদ-মার্কসবাদী)।

 

 ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন। তারা আগামী বৃহস্পতিবার ১২৮টি ভোটকেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। প্রশাসন আশা করছে, এই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে অনন্য বাজেট, অংশ নিয়েছে বিরোধী দলও: নূরুল ইসলাম মনি

news image

তারেক রহমানের রূপকল্প বাস্তবায়নে স্বাস্থ্য খাতে বড় ঋণ দিচ্ছে ইআইবি; নজর জরায়ুমুখ ও স্তন ক্যান্সারে

news image

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টারের উদ্বোধন!

news image

জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষায় স্পেস প্রযুক্তির ব্যবহারে জোর দিতে স্পারসোকে প্রতিরক্ষা উপদেষ্টার তাগিদ

news image

মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি: নোয়াখালীতে টিআরসি নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ

news image

আজ শেষ কর্মদিবস, শুরু হচ্ছে ঈদের টানা ৭ দিনের সরকারি ছুটি

news image

কুড়িগ্রামে ধরলা নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণের জায়গা পরিদর্শন করল চীনা প্রতিনিধি দল

news image

নাটোরে জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন ও বিশেষ কল্যাণ সভা করলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান

news image

মাদারীপুরে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত: চৌকস সদস্যদের পুরস্কৃত করলেন এসপি হাবিবুর রহমান

news image

বানৌজা শের-ই-বাংলায় কুচকাওয়াজ: বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলো ৪৪১ নবীন নাবিক

news image

মতলব উত্তরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

news image

মাদারীপুরে ভূমি সেবা মেলা: ক্ষতিগ্রস্তদের মাঝে ৫ কোটি টাকার চেক বিতরণ

news image

খুলনায় ঈদুল আজহা উপলক্ষে পুলিশের বিশেষায়িত ইউনিটগুলোর সাথে কেএমপি কমিশনারের নিরাপত্তা সমন্বয় সভা

news image

খুলনায় বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন: সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতের আহ্বান

news image

পাথরঘাটায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা: সমন্বিত উদ্যোগের আহ্বান

news image

মাদারীপুরে ফায়ার সার্ভিস সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন: প্রধান অতিথি জেলা প্রশাসক

news image

ঢাকা রেঞ্জে অপরাধ পর্যালোচনা ও আসন্ন ঈদুল আজহা নিয়ে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

news image

পাথরঘাটায় যুবকদের নিয়ে ৩ দিনব্যাপী জেন্ডার ও নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ শুরু

news image

মতলব উত্তর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ‘ভূমি সেবা মেলা ২০২৬’ উদ্বোধন

news image

‘পরিবারই উন্নয়নের মূল একক’: বকশীগঞ্জে ১ হাজার ২৯৫ জনের মাঝে প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণ

news image

প্রধানমন্ত্রীর হাত-পা ধরে হলেও বালাসী-বাহাদুরাবাদে ২য় যমুনা সেতু আনবো’ —প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

news image

তারেক রহমানের জনসভা: উৎসবমুখর পরিবেশে লঞ্চযোগে চাঁদপুরে মতলব উত্তরের বিএনপি নেতাকর্মীদের ঢল

news image

সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ওআইসি রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ: সম্পর্ক জোরদারের অঙ্গীকার

news image

মেলান্দহে অপরাধ প্রতিরোধে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

news image

বরিশালকে পরিচ্ছন্ন রাখতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর বিশেষ নির্দেশনা ও উন্মুক্ত আলোচনা

news image

বরিশালে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও জনস্বাস্থ্য নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর মতবিনিময় সভা

news image

শরীয়তপুরে পুলিশ কনস্টেবল (টিআরসি) নিয়োগের লিখিত পরীক্ষা সম্পন্ন: তদারকিতে পুলিশ সুপার।

news image

মতলব উত্তরে মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতা সমাবেশ: যুব সমাজ রক্ষার আহ্বান।

news image

শেরপুরে পুলিশ নিয়োগ পরীক্ষায় জালিয়াতি: ১৮ লাখ টাকার চুক্তিতে ৫ পরীক্ষার্থী আটক।

news image

জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে: ইসলামপুরে নজরুল ইসলাম খান