বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ২৭ মার্চ ২০২৬ ০৯:২৭ পি.এম
২৬শে মার্চ সানন্দবাড়ী
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ীতে অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। ২৬ শে মার্চ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চর আমখাওয়া ইউনিয়ন শাখার উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
দিবসের শুরুতেই সানন্দবাড়ীস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা মহান স্বাধীনতার বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পতাকাতলে দাঁড়িয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা স্বাধীনতার প্রকৃত চেতনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর আমখাওয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আবুল হাসেম মাস্টার এবং সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান মাস্টার।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নুরুল ইসলাম বলেন, "৭১-এর বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই স্বাধীন ভূখণ্ড পেয়েছি। আজকের দিনে আমাদের শপথ হওয়া উচিত দেশের গণতন্ত্র রক্ষা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকা।" এছাড়াও অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কর্মসূচির দ্বিতীয় অংশে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদের আত্মার মাগফিরাত এবং দলের প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করা হয়।
বক্তারা তাদের সমাপনী বক্তব্যে দেশের বর্তমান প্রেক্ষাপটে উন্নয়ন ও জনঅধিকার প্রতিষ্ঠায় সকলকে কাধে কাধ মিলিয়ে কাজ করার আহ্বান জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত করেন।
‘পরিবারই উন্নয়নের মূল একক’: বকশীগঞ্জে ১ হাজার ২৯৫ জনের মাঝে প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণ
প্রধানমন্ত্রীর হাত-পা ধরে হলেও বালাসী-বাহাদুরাবাদে ২য় যমুনা সেতু আনবো’ —প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত
তারেক রহমানের জনসভা: উৎসবমুখর পরিবেশে লঞ্চযোগে চাঁদপুরে মতলব উত্তরের বিএনপি নেতাকর্মীদের ঢল
সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ওআইসি রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ: সম্পর্ক জোরদারের অঙ্গীকার
মেলান্দহে অপরাধ প্রতিরোধে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত
বরিশালকে পরিচ্ছন্ন রাখতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর বিশেষ নির্দেশনা ও উন্মুক্ত আলোচনা
বরিশালে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও জনস্বাস্থ্য নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর মতবিনিময় সভা
শরীয়তপুরে পুলিশ কনস্টেবল (টিআরসি) নিয়োগের লিখিত পরীক্ষা সম্পন্ন: তদারকিতে পুলিশ সুপার।
মতলব উত্তরে মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতা সমাবেশ: যুব সমাজ রক্ষার আহ্বান।
শেরপুরে পুলিশ নিয়োগ পরীক্ষায় জালিয়াতি: ১৮ লাখ টাকার চুক্তিতে ৫ পরীক্ষার্থী আটক।
জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে: ইসলামপুরে নজরুল ইসলাম খান
চট্টগ্রামের নতুন পুলিশ অভিভাবক মাসুদ আলম: স্মার্ট পুলিশিং ও টিম ওয়ার্কের নতুন বার্তা
বিএমপি কমিশনার মোঃ শফিকুল ইসলামের বিদায় সংবর্ধনা: ট্যুরিস্ট পুলিশের ডিআইজি হিসেবে নতুন যাত্রা
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের স্বচ্ছ তালিকা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের
জুন থেকে খুলছে সিলেটের পাথর কোয়ারি? ইজারা তদারকিতে বিশেষজ্ঞ কমিটি গঠন করলেন সালাহউদ্দিন আহমদ
বরিশালে নারী শান্তি ও নিরাপত্তা এ্যাজেন্ডার স্থানীয় কর্মপরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
পাথরঘাটায় যুব উন্নয়ন ও স্বাস্থ্যসেবায় বাজেট বরাদ্দের দাবিতে অ্যাডভোকেসি সভা
মাদারীপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৬: বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ
শেরপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত: বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা
বাংলাদেশ কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী: আধুনিকায়নে ড্রোন ও নতুন জাহাজ যুক্ত করার ঘোষণা
পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শনে এনডিসি প্রতিনিধিদল: আইজিপির সাথে সৌজন্য সাক্ষাৎ।
পাথরঘাটায় বর্জ্য দূষণ রোধে মুভমেন্ট: দ্রুত ডাম্পিং স্টেশন নির্মাণের আশ্বাস।
আমতলীতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত: সরকারি খরচে আইনি সেবার ডাক।
জামালপুরে সরকারি ইশতেহার বাস্তবায়ন ও নারী অধিকার রক্ষায় বিশেষ সমাবেশ অনুষ্ঠিত
জামালপুরে গ্রাম আদালত শক্তিশালীকরণে মতবিনিময় ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত
নারী-শিশু ও পথশিশুদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের সিদ্ধান্ত খুলনা মেট্রোপলিটন পুলিশের
মাদারীপুর জেলা পুলিশ কনস্টেবল (TRC) নিয়োগ পরীক্ষা ২০২৬ | লিখিত পরীক্ষার আপডেট
পাথরঘাটায় শিশু সুরক্ষা ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক সংলাপ অনুষ্ঠিত
পাথরঘাটায় মানববন্ধন: জীবাশ্ম জ্বালানি পরিহার ও নবায়নযোগ্য শক্তির দাবি
হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান