দেওয়ান মুরাদুজ্জামান ,মতলব , চাঁদপুর প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২৬ ০৩:৩৩ পি.এম
ছেঙ্গারচর পৌরসভাকে আধুনিক ও নিরাপদ করার অঙ্গীকার মেয়র প্রার্থী নূরুল হক সরকারের
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী ছেঙ্গারচর পৌরসভায় নির্বাচনী আমেজ উৎসবমুখর হয়ে উঠেছে। আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে পৌরসভাকে একটি আধুনিক, মাদকমুক্ত ও ন্যায়বিচারের মডেল হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন মেয়র পদপ্রার্থী নূরুল হক সরকার।
শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) বিকেলে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ঝিনাইয়া চৌরাস্তা মোড়ে আয়োজিত এক বিশাল মতবিনিময় সভায় তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। স্থানীয় সর্বস্তরের জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হতে এবং ওয়ার্ডবাসীর দুঃখ-দুর্দশার কথা শুনতেই এই সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ছেঙ্গারচর পৌর মেয়র পদপ্রার্থী নূরুল হক সরকার বলেন, "ছেঙ্গারচর পৌরসভার মানুষ দীর্ঘদিন যাবৎ কাঙ্ক্ষিত নাগরিক সেবা থেকে বঞ্চিত। আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি, তবে এই পৌরসভায় সবার আগে ন্যায়বিচার প্রতিষ্ঠা করব। দল-মত নির্বিশেষে প্রতিটি মানুষ যেন তাদের ন্যায্য অধিকার ফিরে পায়, সেটি নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।"
যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, "মাদক ও সন্ত্রাস একটি এলাকার উন্নয়নের প্রধান অন্তরায়। আমি নির্বাচিত হলে ছেঙ্গারচরকে সন্ত্রাস ও মাদকমুক্ত একটি নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলব। তরুণদের জন্য কর্মসংস্থান ও সুস্থ বিনোদনের ব্যবস্থা করা হবে যাতে তারা বিপথে না যায়।"
সভায় স্থানীয় বাসিন্দারা রাস্তাঘাটের উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা ও পয়ঃনিষ্কাশন সমস্যার কথা তুলে ধরেন। নূরুল হক সরকার এলাকাবাসীর অভিযোগ ধৈর্য সহকারে শোনেন এবং নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে ওয়ার্ডভিত্তিক উন্নয়নের আশ্বাস দেন। তিনি একটি ডিজিটাল ও স্বচ্ছ পৌর প্রশাসন গড়ে তোলার মাধ্যমে নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
ঝিনাইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছেঙ্গারচর পৌর ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হান্নান লস্কর, জেলা যুবদল নেতা আবু তাহের সুমন এবং মো. ইব্রাহীম। এছাড়াও সভায় বক্তব্য রাখেন যুবদল নেতা মো. হৃদয় মিয়াজী, জিয়াউল হক, মো. ইদ্রিস মিয়া, মো. আলী আজ্জম, মো. নূরে আলম, মো. শাকিল বেপারী, মো. কবির হোসেন ও মো. মুজাম্মেল বেপারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিকেলের এই সভায় ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা থেকে কয়েকশ মানুষ মিছিল নিয়ে অংশগ্রহণ করেন। সভায় বক্তারা বলেন, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দুর্নীতিমুক্ত উন্নয়ন নিশ্চিত করতে নূরুল হক সরকারের মতো অভিজ্ঞ নেতৃত্বের বিকল্প নেই। তারা আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।
পরিশেষে এলাকাবাসীর দোয়া ও ভালোবাসা চেয়ে নূরুল হক সরকার তার বক্তব্য শেষ করেন। সভা শেষে একটি সংক্ষিপ্ত পদযাত্রা ঝিনাইয়া চৌরাস্তা মোড় প্রদক্ষিণ করে।
বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে অনন্য বাজেট, অংশ নিয়েছে বিরোধী দলও: নূরুল ইসলাম মনি
তারেক রহমানের রূপকল্প বাস্তবায়নে স্বাস্থ্য খাতে বড় ঋণ দিচ্ছে ইআইবি; নজর জরায়ুমুখ ও স্তন ক্যান্সারে
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টারের উদ্বোধন!
জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষায় স্পেস প্রযুক্তির ব্যবহারে জোর দিতে স্পারসোকে প্রতিরক্ষা উপদেষ্টার তাগিদ
মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি: নোয়াখালীতে টিআরসি নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ
আজ শেষ কর্মদিবস, শুরু হচ্ছে ঈদের টানা ৭ দিনের সরকারি ছুটি
কুড়িগ্রামে ধরলা নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণের জায়গা পরিদর্শন করল চীনা প্রতিনিধি দল
নাটোরে জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন ও বিশেষ কল্যাণ সভা করলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান
মাদারীপুরে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত: চৌকস সদস্যদের পুরস্কৃত করলেন এসপি হাবিবুর রহমান
বানৌজা শের-ই-বাংলায় কুচকাওয়াজ: বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলো ৪৪১ নবীন নাবিক
মতলব উত্তরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ
মাদারীপুরে ভূমি সেবা মেলা: ক্ষতিগ্রস্তদের মাঝে ৫ কোটি টাকার চেক বিতরণ
খুলনায় ঈদুল আজহা উপলক্ষে পুলিশের বিশেষায়িত ইউনিটগুলোর সাথে কেএমপি কমিশনারের নিরাপত্তা সমন্বয় সভা
খুলনায় বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন: সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতের আহ্বান
পাথরঘাটায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা: সমন্বিত উদ্যোগের আহ্বান
মাদারীপুরে ফায়ার সার্ভিস সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন: প্রধান অতিথি জেলা প্রশাসক
ঢাকা রেঞ্জে অপরাধ পর্যালোচনা ও আসন্ন ঈদুল আজহা নিয়ে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত
পাথরঘাটায় যুবকদের নিয়ে ৩ দিনব্যাপী জেন্ডার ও নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ শুরু
মতলব উত্তর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ‘ভূমি সেবা মেলা ২০২৬’ উদ্বোধন
‘পরিবারই উন্নয়নের মূল একক’: বকশীগঞ্জে ১ হাজার ২৯৫ জনের মাঝে প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণ
প্রধানমন্ত্রীর হাত-পা ধরে হলেও বালাসী-বাহাদুরাবাদে ২য় যমুনা সেতু আনবো’ —প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত
তারেক রহমানের জনসভা: উৎসবমুখর পরিবেশে লঞ্চযোগে চাঁদপুরে মতলব উত্তরের বিএনপি নেতাকর্মীদের ঢল
সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ওআইসি রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ: সম্পর্ক জোরদারের অঙ্গীকার
মেলান্দহে অপরাধ প্রতিরোধে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত
বরিশালকে পরিচ্ছন্ন রাখতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর বিশেষ নির্দেশনা ও উন্মুক্ত আলোচনা
বরিশালে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও জনস্বাস্থ্য নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর মতবিনিময় সভা
শরীয়তপুরে পুলিশ কনস্টেবল (টিআরসি) নিয়োগের লিখিত পরীক্ষা সম্পন্ন: তদারকিতে পুলিশ সুপার।
মতলব উত্তরে মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতা সমাবেশ: যুব সমাজ রক্ষার আহ্বান।
শেরপুরে পুলিশ নিয়োগ পরীক্ষায় জালিয়াতি: ১৮ লাখ টাকার চুক্তিতে ৫ পরীক্ষার্থী আটক।
জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে: ইসলামপুরে নজরুল ইসলাম খান