শক্রবার ০৩ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

পাথরঘাটায় পহেলা বৈশাখে সামাজিক সম্প্রীতি প্রসার ও সংঘাত নিরসনে বর্ণাঢ্য কর্মসূচি

শোয়েব তাসিন, স্টাফ রিপোর্টার ১৪ এপ্রিল ২০২৬ ০৭:০৭ পি.এম

পাথরঘাটায় পহেলা বৈশাখে সামাজিক সম্প্রীতি প্রসার ও সংঘাত নিরসনে বর্ণাঢ্য কর্মসূচি পাথরঘাটায় পহেলা বৈশাখে সামাজিক সম্প্রীতি প্রসার ও সংঘাত নিরসনে বর্ণাঢ্য কর্মসূচি

শান্তি, সম্প্রীতি এবং সংহতির আহ্বানের মধ্য দিয়ে বরগুনার পাথরঘাটায় পালিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। ১৪ এপ্রিল ২০২৬ তারিখে সামাজিক উন্নয়ন সংস্থা এনএসএস (NSS) ও একশানএইড (ActionAid) বাংলাদেশের সহযোগিতায় এবং এক্টিভিস্টা বরগুনার উদ্যোগে পাথরঘাটা উপজেলা প্রশাসনের সাথে যৌথভাবে “সামাজিক সম্প্রীতি প্রসার ও সামাজিক সংঘাত নিরসণ: পহেলা বৈশাখ উদযাপন” শীর্ষক এক বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

 দিবসের শুরুতেই উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি পাথরঘাটা শহরের প্রধান প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীদের হাতে থাকা ব্যানার ও ফেস্টুনে সামাজিক সম্প্রীতি ও সংঘাতমুক্ত সমাজ গড়ার স্লোগান প্রদর্শিত হয়। র‍্যালিটি স্থানীয় মুক্তমঞ্চে এসে শেষ হয়, যেখানে দিনব্যাপী মূল অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।

 

 নতুন প্রজন্মের মাঝে সম্প্রীতির বার্তা পৌঁছে দিতে আয়োজন করা হয়েছিল বহুমুখী প্রতিযোগিতা। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সামাজিক সংঘাত নিরসন বিষয়ক চিত্রাংকন, কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের সৃজনশীল তুলির আঁচড়ে যেমন ফুটে উঠেছে শান্তির বাংলাদেশ, তেমনি যুক্তির লড়াইয়ে উঠে এসেছে সামাজিক সংঘাত নিরসনের সময়োপযোগী সমাধান। এসব আয়োজন উপস্থিত অতিথি ও দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে।

 

 সামাজিক সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে এক্টিভিস্টা বরগুনার সদস্যরা একটি মনোজ্ঞ নাটক মঞ্চস্থ করেন। নাটকের মাধ্যমে সমাজে বিরাজমান বৈষম্য ও সংঘাত দূর করে কীভাবে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করা যায়, তা অত্যন্ত নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়।

 

 প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব তাপস পাল। তিনি তার বক্তব্যে বলেন, "পহেলা বৈশাখ বাঙালির ঐক্যের প্রতীক। আমাদের লক্ষ্য কেবল উৎসব পালন নয়, বরং শিক্ষার্থীদের মাঝে সামাজিক মূল্যবোধ ও সম্প্রীতি ছড়িয়ে দেওয়া যাতে তারা ভবিষ্যতে একটি সংঘাতমুক্ত সমাজ উপহার দিতে পারে।"

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:  মাধ্যমিক শিক্ষা অফিসার মু. মনিরুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা এফ. এম. জাফর সাদিক, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জনাব সুজন হাওলাদার

 

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শত শত শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি পাথরঘাটা উপজেলায় এক উৎসবমুখর এবং ইতিবাচক সামাজিক জাগরণের আবহ তৈরি করে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে অনন্য বাজেট, অংশ নিয়েছে বিরোধী দলও: নূরুল ইসলাম মনি

news image

তারেক রহমানের রূপকল্প বাস্তবায়নে স্বাস্থ্য খাতে বড় ঋণ দিচ্ছে ইআইবি; নজর জরায়ুমুখ ও স্তন ক্যান্সারে

news image

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টারের উদ্বোধন!

news image

জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষায় স্পেস প্রযুক্তির ব্যবহারে জোর দিতে স্পারসোকে প্রতিরক্ষা উপদেষ্টার তাগিদ

news image

মাত্র ১২০ টাকায় পুলিশে চাকরি: নোয়াখালীতে টিআরসি নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ

news image

আজ শেষ কর্মদিবস, শুরু হচ্ছে ঈদের টানা ৭ দিনের সরকারি ছুটি

news image

কুড়িগ্রামে ধরলা নদীর ওপর প্রস্তাবিত সেতু নির্মাণের জায়গা পরিদর্শন করল চীনা প্রতিনিধি দল

news image

নাটোরে জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন ও বিশেষ কল্যাণ সভা করলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোহাম্মদ শাহজাহান

news image

মাদারীপুরে জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত: চৌকস সদস্যদের পুরস্কৃত করলেন এসপি হাবিবুর রহমান

news image

বানৌজা শের-ই-বাংলায় কুচকাওয়াজ: বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলো ৪৪১ নবীন নাবিক

news image

মতলব উত্তরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

news image

মাদারীপুরে ভূমি সেবা মেলা: ক্ষতিগ্রস্তদের মাঝে ৫ কোটি টাকার চেক বিতরণ

news image

খুলনায় ঈদুল আজহা উপলক্ষে পুলিশের বিশেষায়িত ইউনিটগুলোর সাথে কেএমপি কমিশনারের নিরাপত্তা সমন্বয় সভা

news image

খুলনায় বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন: সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিতের আহ্বান

news image

পাথরঘাটায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা: সমন্বিত উদ্যোগের আহ্বান

news image

মাদারীপুরে ফায়ার সার্ভিস সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন: প্রধান অতিথি জেলা প্রশাসক

news image

ঢাকা রেঞ্জে অপরাধ পর্যালোচনা ও আসন্ন ঈদুল আজহা নিয়ে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

news image

পাথরঘাটায় যুবকদের নিয়ে ৩ দিনব্যাপী জেন্ডার ও নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণ শুরু

news image

মতলব উত্তর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ‘ভূমি সেবা মেলা ২০২৬’ উদ্বোধন

news image

‘পরিবারই উন্নয়নের মূল একক’: বকশীগঞ্জে ১ হাজার ২৯৫ জনের মাঝে প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বিতরণ

news image

প্রধানমন্ত্রীর হাত-পা ধরে হলেও বালাসী-বাহাদুরাবাদে ২য় যমুনা সেতু আনবো’ —প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

news image

তারেক রহমানের জনসভা: উৎসবমুখর পরিবেশে লঞ্চযোগে চাঁদপুরে মতলব উত্তরের বিএনপি নেতাকর্মীদের ঢল

news image

সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ওআইসি রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ: সম্পর্ক জোরদারের অঙ্গীকার

news image

মেলান্দহে অপরাধ প্রতিরোধে পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত

news image

বরিশালকে পরিচ্ছন্ন রাখতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর বিশেষ নির্দেশনা ও উন্মুক্ত আলোচনা

news image

বরিশালে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও জনস্বাস্থ্য নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর মতবিনিময় সভা

news image

শরীয়তপুরে পুলিশ কনস্টেবল (টিআরসি) নিয়োগের লিখিত পরীক্ষা সম্পন্ন: তদারকিতে পুলিশ সুপার।

news image

মতলব উত্তরে মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতা সমাবেশ: যুব সমাজ রক্ষার আহ্বান।

news image

শেরপুরে পুলিশ নিয়োগ পরীক্ষায় জালিয়াতি: ১৮ লাখ টাকার চুক্তিতে ৫ পরীক্ষার্থী আটক।

news image

জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে: ইসলামপুরে নজরুল ইসলাম খান