বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ০৫ এপ্রিল ২০২৬ ০৫:২৫ পি.এম
শেরপুর-৩ আসনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ডাক দিলেন নির্বাচন কমিশনার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশ হিসেবে শেরপুর-৩ (শ্রীবরদী ও ঝিনাইগাতি) আসনের ভোটগ্রহণ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় রোজ শনিবার ৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ শেরপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রিজাইডিং অফিসারদের সাথে পৃথক দুটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১:৩০ মিনিটে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল’ এবং ‘ভিজিল্যান্স ও অবজারভেশন টিম’-এর সাথে বিশেষ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোঃ সানাউল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "আগামী ৯ এপ্রিলের নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক করতে প্রশাসনকে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। ভোটাররা যেন নির্ভয়ে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য।"
সভায় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব জনাব আখতার আহমেদ, ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জনাব মোঃ আবু বকর সিদ্দীক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার জনাব কাজী জিয়াউল বাসেত, শেরপুরের জেলা প্রশাসক জনাব তরফদার মাহমুদুর রহমান এবং পুলিশ সুপার জনাব মোঃ কামরুল ইসলামসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পরবর্তীতে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শেরপুর-৩ আসনের প্রিজাইডিং অফিসারদের সাথে এক বিশেষ প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব জনাব আখতার আহমেদের সভাপতিত্বে সেখানে প্রধান অতিথির দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোঃ সানাউল্লাহ।
তিনি প্রিজাইডিং অফিসারদের উদ্দেশ্যে বলেন, "আপনারা কেন্দ্রের সর্বোচ্চ কর্মকর্তা। নির্বাচনের পবিত্রতা ও স্বচ্ছতা বজায় রাখা আপনাদের নৈতিক দায়িত্ব। কোনো প্রকার চাপের কাছে নতি স্বীকার না করে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।" সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ সুপার জনাব মোঃ কামরুল ইসলাম ভোটকেন্দ্রের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
উল্লেখ্য, ৯ এপ্রিল অনুষ্ঠিতব্য এই নির্বাচনে যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবি, র্যাব ও পুলিশের সমন্বয়ে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
খুলনায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত
বেতাগীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
জামালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা বিএনপির সমাবেশ ও বিজয় মিছিল অনুষ্ঠিত
জামালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস- উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন: ইতিহাস সংরক্ষণে নতুন অধ্যায়
শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হলো 'জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬': শহীদদের স্মরণে দেশজুড়ে নানামুখী কর্মসূচি
সাবেক রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের বঙ্গভবন ত্যাগ: গুলশানের নিজ বাসভবনে প্রত্যাবর্তন
জামালপুরে গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি সফল করতে নান্দিনায় বিএনপির প্রস্তুতি ও পরামর্শ সভা
‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
দেশের রাজনীতি ও প্রশাসনে বড় পরিবর্তনের হাওয়া: আমলাতন্ত্রে সংস্কারের ডাক ও মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন
বরিশালের সরকারি হাতেম আলী কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ উদযাপন
এএফডব্লিউসি টিমের পুলিশ সদর দফতর পরিদর্শন: সশস্ত্র বাহিনী ও পুলিশের পেশাগত সম্পর্ক জোরদারের তাগিদ
বরগুনায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ পালিত, স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ
বরিশালে জুলাই শহীদ দিবসে স্মৃতিস্তম্ভে জেলা পুলিশের বিনম্র শ্রদ্ধা
জুলাই শহীদ দিবস ২০২৬: বরিশালের আমতলার মোড়ে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ
জুলাই শহীদ দিবস ২০২৬: টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা
শেরপুরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই শহিদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি
মাদারগঞ্জে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
চব্বিশের গণঅভ্যুত্থান: জামালপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই শহীদ দিবস’ পালন
বরিশালের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী!
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেন!
গৌরনদীতে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের মতবিনিময়
প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছায় বরণ, মাদারীপুরজুড়ে উৎসবের আমেজ
মাদারগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
‘রাজনীতি ক্ষমতা ভোগের নয়, ভাগ্য উন্নয়নের প্রক্রিয়া’: বরিশাল বিশ্ববিদ্যালয়ে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষ্যে প্রস্তুতি সভা: উপস্থিত মজিবর রহমান সরোয়ার ও জহির উদ্দিন স্বপন
জামালপুরে নজরুল বর্ষ পালন উপলক্ষ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে অনন্য বাজেট, অংশ নিয়েছে বিরোধী দলও: নূরুল ইসলাম মনি