রবিবার ২২ নভেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

চব্বিশের গণঅভ্যুত্থান: জামালপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই শহীদ দিবস’ পালন

চব্বিশের গণঅভ্যুত্থান: জামালপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই শহীদ দিবস’ পালন চব্বিশের গণঅভ্যুত্থান: জামালপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ‘জুলাই শহীদ দিবস’ পালন

জামালপুরে জেলা ও উপজেলা পর্যায়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘জুলাই শহীদ দিবস’ পালিত হয়েছে। চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে সরকারি প্রশাসন, রাজনৈতিক দল এবং ছাত্র-জনতার উদ্যোগে বিভিন্ন স্থানে দিনব্যাপী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে জেলা শহরের শহীদ সাফওয়ান সদ্য অডিটরিয়ামে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন। এছাড়া প্রতিটি উপজেলায় নানা কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন। 

 

জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

 

প্রধান অতিথি জুলাইয়ে শহীদ ও আহতের প্রতি যথাযথ সম্মান জানিয়ে বলেন, দীর্ঘ ১৭ বছর আমরা সংগ্রাম করেছি একটি স্বৈরশাসককে হঠানোর জন্য। অবশেষে ছাত্রজনতার সম্মিলিত আন্দোলনে অনেক রক্তের বিনিময়ে সেই সরকারের পতন হয়েছে। এই অর্জনকে আমাদের ধরে রাখতে হবে। 

 

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী একটি কথা বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে যেভাবে আমরা এখনো আমাদের দায়িত্ব পালন করবার চেষ্টা করে চালিয়ে যাচ্ছি, সেই ধারাবাহিকতা আমাদের সবার রক্ষা করতে হবে। তাহলেই সুন্দর ও সমৃদ্ধ হবে আমাদের এই বাংলাদেশ। 

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনুবা ইসলাম ও ইমন হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক, সরকারি আশেক মাহমুদ কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল হাকিম, জুলাই গণঅভ্যুত্থানে আহত জুলাইযোদ্ধা মো. কামাল, জুলাই গণঅভ্যুত্থান শহীদ রবিউল ইসলামের স্ত্রী নাজমুন নাহার লাবনী প্রমুখ। 

আলোচনা সভায় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জুলাইযোদ্ধারা উপস্থিত ছিলেন। 

 

এছাড়া সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জামালপুরের বিভিন্ন স্কুল-কলেজে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জোহর ও আসর নামাজের পর জেলা শহরের কেন্দ্রীয় মসজিদসহ বিভিন্ন উপাসনালয়ে শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

জলবায়ু সংকট মোকাবিলায় পাথরঘাটায় তরুণদের গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত

news image

বরিশাল মহানগর ছাত্রদলের উদ্যোগে ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

news image

মতলব উত্তরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

news image

বকশীগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

news image

পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ

news image

বরিশালের ঐতিহ্যবাহী তিনমঠ পূজামণ্ডপ পরিদর্শনে বিসিসি প্রশাসক, নির্বিঘ্ন উদযাপনের আশ্বাস

news image

যমুনা নদীতে ইলিশ শিকার: দেওয়ানগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ জনের ৭ দিনের কারাদণ্ড

news image

দুর্গাপূজায় ঝালকাঠির ১৫৯ পূজামণ্ডপে এসআরবি-৮-এর বিশেষ নিরাপত্তা ও টহল

news image

জামালপুরে শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতকরণে মণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার

news image

বরিশালের প্রধান প্রধান দুর্গোৎসব মণ্ডপ ঘুরে দেখলেন বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন

news image

বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান: ৪ জেলেকে জরিমানা, জাল জব্দ ও এতিমখানায় মাছ বিতরণ

news image

বরিশাল দুর্গাপূজা নিরাপত্তা: ৭৫টি পূজামণ্ডপ পরিদর্শন ও বিশেষ নজরদারি এসআরবি-৮ এর

news image

বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব খাদ্য দিবস পালিত: র‍্যালি, কুইজ ও পুরস্কার বিতরণ

news image

বকশীগঞ্জে বিপুল পরিমাণ জাল ডলারসহ ২ জন গ্রেপ্তার, মোটরসাইকেল ও মোবাইল জব্দ

news image

বরিশালে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পূজা কমিটির সঙ্গে মহানগর বিএনপির মতবিনিময়

news image

দেওয়ানগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পূজা কমিটির সঙ্গে ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা

news image

পাথরঘাটায় সাগরে মৎস্য আহরণ ও মৎস্যযান নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

news image

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের সাফল্য: জাতীয় স্বার্থ, বিনিয়োগ ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন দুয়ার

news image

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের সাফল্য: জাতীয় স্বার্থ, বিনিয়োগ ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন দুয়ার

news image

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ: জলবায়ু তহবিল ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

news image

এডিস মশা নির্মূলে প্রধানমন্ত্রীর নতুন উদ্যোগ: ৩ মাসব্যাপী ডেঙ্গু বিরোধী অভিযান ঘোষণা

news image

শিশুর জন্য নিরাপদ বাংলাদেশ: যৌন নির্যাতন ও শোষণ প্রতিরোধে করণীয় শীর্ষক এক গোলটেবিল বৈঠক আলোচনা সভা অনুষ্ঠিত

news image

জামালপুর-১ আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হিসেবে পদোন্নতি পাওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন

news image

জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন: ২৫৫ ভোট পেয়ে জয়ী বিএনপির মির্জা ফখরুল

news image

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

news image

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

news image

খুলনায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত

news image

বেতাগীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

news image

জামালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে  জেলা বিএনপির  সমাবেশ ও বিজয় মিছিল অনুষ্ঠিত 

news image

জামালপুরে  জুলাই গণঅভ্যুত্থান দিবস- উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত