রবিবার ২২ নভেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

এএফডব্লিউসি টিমের পুলিশ সদর দফতর পরিদর্শন: সশস্ত্র বাহিনী ও পুলিশের পেশাগত সম্পর্ক জোরদারের তাগিদ

মোঃ শাহীন খান, স্টাফ রিপোর্টার ১৭ জুলাই ২০২৬ ০২:০৮ এ.এম

এএফডব্লিউসি টিমের পুলিশ সদর দফতর পরিদর্শন: সশস্ত্র বাহিনী ও পুলিশের পেশাগত সম্পর্ক জোরদারের তাগিদ এএফডব্লিউসি টিমের পুলিশ সদর দফতর পরিদর্শন: সশস্ত্র বাহিনী ও পুলিশের পেশাগত সম্পর্ক জোরদারের তাগিদ


আর্মড ফোর্সেস ওয়্যার কোর্সের (এএফডব্লিউসি) প্রশিক্ষণার্থী অফিসারগণ ১৬ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ রোজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন করেছেন। 

রাজধানীর মিরপুর সেনানিবাসস্থ ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) চলমান এএফডব্লিউসি-২০২৬ কোর্সের অংশ হিসেবে প্রশিক্ষণার্থীগণের জন্য এ পরিদর্শনের আয়োজন করা হয়। এনডিসি'র চিফ ইনস্ট্রাক্টর ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক প্রশিক্ষণার্থীদলের নেতৃত্ব দেন।

 

পরিদর্শনকালে প্রশিক্ষণার্থী কর্মকর্তাগণ পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। অতিরিক্ত আইজি (এইচআরএম) মোঃ মুশফেকুর রহমান মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন।

 

সভার শুরুতে ডিআইজি (এইচআর) মোহাম্মদ আশফাকুল আলম বাংলাদেশ পুলিশের ইতিহাস, ঐতিহ্য, মিশন, ভিশন, মহান মুক্তিযুদ্ধে অনন্য অবদান, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রম, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গৌরবোজ্জ্বল ভূমিকা ইত্যাদি প্রতিনিধিদলের সামনে তুলে ধরেন। এছাড়া, বাংলাদেশ পুলিশের সার্বিক কার্যক্রমের ওপর একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

 

পরে প্রশিক্ষণার্থী অফিসারগণ বাংলাদেশ পুলিশের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ চ্যালেঞ্জ ও সমসাময়িক নানা বিষয়ে পুলিশ কর্মকর্তাগণের সাথে মতবিনিময় করেন।

 

সভাপতির বক্তব্যে অতিরিক্ত আইজি বলেন, দেশে যেকোনো সংকটকালে সশস্ত্র বাহিনী এবং পুলিশ একসাথে কাজ করে থাকে। তিনি বলেন, এ ধরনের পরিদর্শন কার্যক্রমের ফলে সশস্ত্র বাহিনী এবং বাংলাদেশ পুলিশের মধ্যে বিরাজমান পেশাগত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরো সুসংহত হবে।

প্রশিক্ষণার্থীগণকে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে আইজিপি এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।

পরিদর্শনকারী টিমে ৬২ জন প্রশিক্ষণার্থী অফিসার ছিলেন।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

জলবায়ু সংকট মোকাবিলায় পাথরঘাটায় তরুণদের গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত

news image

বরিশাল মহানগর ছাত্রদলের উদ্যোগে ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

news image

মতলব উত্তরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

news image

বকশীগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

news image

পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ

news image

বরিশালের ঐতিহ্যবাহী তিনমঠ পূজামণ্ডপ পরিদর্শনে বিসিসি প্রশাসক, নির্বিঘ্ন উদযাপনের আশ্বাস

news image

যমুনা নদীতে ইলিশ শিকার: দেওয়ানগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ জনের ৭ দিনের কারাদণ্ড

news image

দুর্গাপূজায় ঝালকাঠির ১৫৯ পূজামণ্ডপে এসআরবি-৮-এর বিশেষ নিরাপত্তা ও টহল

news image

জামালপুরে শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতকরণে মণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার

news image

বরিশালের প্রধান প্রধান দুর্গোৎসব মণ্ডপ ঘুরে দেখলেন বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন

news image

বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান: ৪ জেলেকে জরিমানা, জাল জব্দ ও এতিমখানায় মাছ বিতরণ

news image

বরিশাল দুর্গাপূজা নিরাপত্তা: ৭৫টি পূজামণ্ডপ পরিদর্শন ও বিশেষ নজরদারি এসআরবি-৮ এর

news image

বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব খাদ্য দিবস পালিত: র‍্যালি, কুইজ ও পুরস্কার বিতরণ

news image

বকশীগঞ্জে বিপুল পরিমাণ জাল ডলারসহ ২ জন গ্রেপ্তার, মোটরসাইকেল ও মোবাইল জব্দ

news image

বরিশালে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পূজা কমিটির সঙ্গে মহানগর বিএনপির মতবিনিময়

news image

দেওয়ানগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পূজা কমিটির সঙ্গে ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা

news image

পাথরঘাটায় সাগরে মৎস্য আহরণ ও মৎস্যযান নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

news image

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের সাফল্য: জাতীয় স্বার্থ, বিনিয়োগ ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন দুয়ার

news image

জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের সাফল্য: জাতীয় স্বার্থ, বিনিয়োগ ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন দুয়ার

news image

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ: জলবায়ু তহবিল ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

news image

এডিস মশা নির্মূলে প্রধানমন্ত্রীর নতুন উদ্যোগ: ৩ মাসব্যাপী ডেঙ্গু বিরোধী অভিযান ঘোষণা

news image

শিশুর জন্য নিরাপদ বাংলাদেশ: যৌন নির্যাতন ও শোষণ প্রতিরোধে করণীয় শীর্ষক এক গোলটেবিল বৈঠক আলোচনা সভা অনুষ্ঠিত

news image

জামালপুর-১ আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হিসেবে পদোন্নতি পাওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন

news image

জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন: ২৫৫ ভোট পেয়ে জয়ী বিএনপির মির্জা ফখরুল

news image

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

news image

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

news image

খুলনায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত

news image

বেতাগীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

news image

জামালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে  জেলা বিএনপির  সমাবেশ ও বিজয় মিছিল অনুষ্ঠিত 

news image

জামালপুরে  জুলাই গণঅভ্যুত্থান দিবস- উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত