নুরে আলম তাশদীদ, স্টাফ রিপোর্টার ১৩ জুলাই ২০২৬ ১২:৫৩ পি.এম
গৌরনদীতে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের মতবিনিময়
পরিবেশ রক্ষা, জলবায়ু সহনশীলতা জোরদার এবং নারীর ক্ষমতায়নের মাধ্যমে পারিবারিক জীবনমানের সার্বিক উন্নয়নে বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মাঠপর্যায়ে পরিদর্শনে নেমেছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
আজ ১৩ জুলাই ২০২৬, সোমবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তিনি সরকারের অন্যতম মেগা প্রকল্প ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচিতে সরাসরি অংশ নেন। নবখননকৃত সরিকল-বাটাজোর খালের পাড়ে তিনি নিজে বৃক্ষরোপণ করে এই মহতী কর্মসূচির গতি ত্বরান্বিত করেন।
পরিবেশ সুরক্ষার এই কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়ন ও প্রান্তিক পরিবারের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিতকরণে বর্তমান সরকারের অন্যতম যুগান্তকারী নির্বাচনী অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’-এর উপকারভোগীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের সুফলভোগী নারীদের সাথে সরাসরি কথা বলেন এবং এই কার্ড তাদের জীবনমান উন্নয়নে কতটুকু ভূমিকা রাখছে তার খোঁজখবর নেন। এ সময় তিনি নারীদের উদ্দেশ্যে বলেন, বর্তমান সরকার কেবল প্রতিশ্রুতি দেওয়ায় বিশ্বাসী নয়, বরং তা বাস্তবায়নে বদ্ধপরিকর। প্রতিটি পরিবার যেন স্বাবলম্বী হতে পারে এবং দেশের কোনো মানুষ যেন মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই সরকার কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদারীপুর ও বরিশাল জেলা বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাধারণ জনতা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে সমগ্র গৌরনদী এলাকায় স্থানীয় জনগণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
জলবায়ু সংকট মোকাবিলায় পাথরঘাটায় তরুণদের গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক পালিত
বরিশাল মহানগর ছাত্রদলের উদ্যোগে ৭ নভেম্বর উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মতলব উত্তরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
বকশীগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত
পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালি ও সমাবেশ
বরিশালের ঐতিহ্যবাহী তিনমঠ পূজামণ্ডপ পরিদর্শনে বিসিসি প্রশাসক, নির্বিঘ্ন উদযাপনের আশ্বাস
যমুনা নদীতে ইলিশ শিকার: দেওয়ানগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৪ জনের ৭ দিনের কারাদণ্ড
দুর্গাপূজায় ঝালকাঠির ১৫৯ পূজামণ্ডপে এসআরবি-৮-এর বিশেষ নিরাপত্তা ও টহল
জামালপুরে শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতকরণে মণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার
বরিশালের প্রধান প্রধান দুর্গোৎসব মণ্ডপ ঘুরে দেখলেন বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন
বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান: ৪ জেলেকে জরিমানা, জাল জব্দ ও এতিমখানায় মাছ বিতরণ
বরিশাল দুর্গাপূজা নিরাপত্তা: ৭৫টি পূজামণ্ডপ পরিদর্শন ও বিশেষ নজরদারি এসআরবি-৮ এর
বরগুনায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব খাদ্য দিবস পালিত: র্যালি, কুইজ ও পুরস্কার বিতরণ
বকশীগঞ্জে বিপুল পরিমাণ জাল ডলারসহ ২ জন গ্রেপ্তার, মোটরসাইকেল ও মোবাইল জব্দ
বরিশালে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পূজা কমিটির সঙ্গে মহানগর বিএনপির মতবিনিময়
দেওয়ানগঞ্জে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে পূজা কমিটির সঙ্গে ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা
পাথরঘাটায় সাগরে মৎস্য আহরণ ও মৎস্যযান নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের সাফল্য: জাতীয় স্বার্থ, বিনিয়োগ ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন দুয়ার
জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের সাফল্য: জাতীয় স্বার্থ, বিনিয়োগ ও আন্তর্জাতিক সহযোগিতার নতুন দুয়ার
জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ: জলবায়ু তহবিল ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান
এডিস মশা নির্মূলে প্রধানমন্ত্রীর নতুন উদ্যোগ: ৩ মাসব্যাপী ডেঙ্গু বিরোধী অভিযান ঘোষণা
শিশুর জন্য নিরাপদ বাংলাদেশ: যৌন নির্যাতন ও শোষণ প্রতিরোধে করণীয় শীর্ষক এক গোলটেবিল বৈঠক আলোচনা সভা অনুষ্ঠিত
জামালপুর-১ আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হিসেবে পদোন্নতি পাওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন
জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন: ২৫৫ ভোট পেয়ে জয়ী বিএনপির মির্জা ফখরুল
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
খুলনায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত
বেতাগীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
জামালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেলা বিএনপির সমাবেশ ও বিজয় মিছিল অনুষ্ঠিত
জামালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস- উপলক্ষ্যে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত