মোছাঃ পারভীন আক্তার, স্টাফ রিপোর্টার ০২ ফেব্রুয়ারি ২০২৬ ০৯:৫৮ পি.এম
উপ-সহকারী প্রকৌশলী পদে ৩৩% কোটা প্রস্তাবের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি—সিদ্ধান্ত প্রত্যাহার না হলে বৃহত্তর আন্দোলন।
১০ম গ্রেডভুক্ত উপ-সহকারী প্রকৌশলী ও সমমানের পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩% কোটা সংরক্ষণের প্রস্তাবের প্রতিবাদে জামালপুর শহরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার সকালে শহরের দয়াময়ী চত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে ডিপ্লোমা প্রকৌশলী, পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রকৌশলীরা অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে কোটা প্রস্তাব বাতিলের দাবি জানান। বক্তারা বলেন, উপ-সহকারী প্রকৌশলী পদটি ঐতিহ্যগতভাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত। এখানে বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য ৩৩% কোটা সংরক্ষণের প্রস্তাব বাস্তবায়িত হলে ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরির ক্ষেত্র মারাত্মকভাবে সংকুচিত হবে এবং পেশাগত কাঠামোর ভারসাম্য নষ্ট হবে।
কর্মসূচিতে নেতৃত্ব দেন প্রকৌশলী সৈয়দ আব্দুল মান্নান। তিনি বলেন, ডিপ্লোমা প্রকৌশলীরা দেশের অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ, সড়ক, জনস্বাস্থ্য ও নির্মাণ খাতে মাঠপর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের ন্যায্য কর্মক্ষেত্রে অন্য ক্যাডারের জন্য কোটা সংরক্ষণ অযৌক্তিক ও বৈষম্যমূলক।
আইডিইবি (ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ) জামালপুর জেলা শাখার সভাপতি মো. আব্দুস সাত্তার ও সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান বলেন, এ প্রস্তাব কার্যকর হলে নতুন ডিপ্লোমা প্রকৌশলীদের কর্মসংস্থানের সুযোগ কমে যাবে এবং পলিটেকনিক শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে।
সদস্য সচিব প্রকৌশলী নূর মোহাম্মদ সাদী বলেন, “ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দীর্ঘদিনের পেশাগত অধিকার ক্ষুণ্ন করে এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা মেনে নেওয়া হবে না।”
বক্তারা জানান,আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সাথে লক্ষ্য করছি যে, এদেশের ৮ লক্ষাধিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও ৫ লক্ষাধিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের যৌক্তিক দাবিকে উপেক্ষা করে প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারী ও ডিপ্লোমা ডিগ্রিধারীদের পেশাগত দাবিসমূহের যৌক্তিকতা পরীক্ষা-নিরীক্ষাপূর্বক সুপারিশ প্রণয়নের নিমিত্ত কমিটির ২৭জানুয়ারি' ২৬ তারিখের সভায় সরকারের ১৯৭৮ সালের প্রজ্ঞাপনের আলোকে ১০ম গ্রেডভুক্ত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য শতভাগ সংরক্ষিত উপ-সহকারী প্রকৌশলী/সমমানের পদে ৩৩% বিএসসি ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষণের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে । এ সিদ্ধান্তকে তারা অযৌক্তিক ও অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন।
বক্তারা আরও দাবি করেন, দেশে বর্তমানে প্রায় ৮ লক্ষাধিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও ৫ লক্ষাধিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী রয়েছেন। এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে তাদের কর্মজীবন অনিশ্চয়তার মুখে পড়বে। তারা ৩১ জুলাই ১৯৭৮ ও ১৯ নভেম্বর ১৯৯৪ সালের সরকারি প্রজ্ঞাপনের আলোকে উক্ত পদ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত রাখার দাবি জানান।
আয়োজকরা জানান, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ঢাকাসহ দেশের সব জেলা সদরে একই দাবিতে কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
সংগঠনের নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি মেনে না নেওয়া হলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধন শান্তিপূর্ণভাবে শেষ হয়।
বিসিসি প্রশাসকের নজিরবিহীন দ্রুততা: আধঘণ্টায় মেরামত হলো সরকারি বালিকা স্কুলের সামনের ফুটপাথ
বরিশাল বিভাগীয় কমিশনার মো: মাহফুজুর রহমানের বর্ণাঢ্য কর্মজীবন শেষে বিদায় সংবর্ধনা
মাদারীপুরে ডিবি পুলিশের জালে ৩ মাদক কারবারি: ১৮৬ পিস ইয়াবা ও অস্ত্র উদ্ধার
দেওয়ানগঞ্জে মাদক সেবন ও উচ্ছৃঙ্খল আচরণের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
দেওয়ানগঞ্জে যৌনকর্মী ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ আটক ৫; মাকে মারধরের দায়ে যুবকের কারাদণ্ড।
বেতাগীতে গাছবোঝাই নসিমন উল্টে চালকের মৃত্যু: এলাকায় শোকের ছায়া
সদরপুরে মাদক ও সামাজিক ব্যাধি প্রতিরোধে বিশাল সচেতনতা সভা: 'অপরাধী যেই হোক ছাড় নেই'
বরিশালে স্পীকার হাফিজ উদ্দিন আহমদকে গার্ড অব অনার ও উষ্ণ অভ্যর্থনা
পাথরঘাটায় মরিচের গুঁড়া ছিটিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে নারীদের হামলা, আহত ৭
মাদারীপুরে মধ্যরাতে ৬ স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি, লুট কয়েক কোটি টাকার মালামাল
মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডক্টর জালাল উদ্দিন এমপি-র
ধনবাড়ীতে পুলিশি অভিযানে বাড়ির আঙিনা থেকে গাঁজার গাছ উদ্ধার; স্ত্রী গ্রেপ্তার, স্বামী পলাতক
এনজিওর ১ কোটি ২৭ লাখ টাকা আত্মসাৎ: পাথরঘাটায় মাদকসহ গ্রেফতার ম্যানেজার মামুন
মেলান্দহ দুরমুঠ মেলায় মাদকবিরোধী অভিযান: ৫ সেবনকারীকে ১ মাসের কারাদণ্ড
পিরোজপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: পেশাদারিত্বের ওপর গুরুত্বারোপ
ময়মনসিংহে চোরাই মোটরসাইকেলসহ ৮ মামলার আসামি পিয়াল হাসান গ্রেপ্তার
জামালপুরের রশিদপুর আশ্রয়ণ প্রকল্প জনশূন্য: ৫০ ঘরের অধিকাংশেই ঝুলছে তালা
জামালপুরের বকশীগঞ্জে অগ্নিকান্ডে বৃদ্ধের বসতঘর পুড়ে ছাই
চৌরাস্তায় জমি সংক্রান্ত বিরোধে তাণ্ডব: মাদারীপুরে বৃদ্ধের বাড়ি ভাঙচুর ও লুট
কুড়িগ্রামে ১৪২ বোতল ভারতীয় মদ ও ৩১৫টি সিলিন্ডারসহ ব্যক্তি আটক
দেওয়ানগঞ্জে উপজেলা প্রশাসনের অভিযান: তেল মজুত করায় যুবককে জেল
জামালপুরে ১৫ লাখ টাকার মাদকসহ নারী কারবারি গ্রেপ্তার
খুলনায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগে পুলিশ সুপারের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।
মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের কর্মকর্তাদের মাঠ-সংযুক্তি ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
মাদারগঞ্জে বাবার সাথে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু
দেওয়ানগঞ্জে কৃষকদের মুখে হাসি: অগ্রাধিকারভিত্তিতে মিলছে সেচের জ্বালানি
গৌরনদীতে মাদকবিরোধী অভিযান: ইয়াবা গিলে পুলিশের হাতে ধরা সানোয়ার
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় পাথরঘাটায় কৃষি বিভাগ ও যুবকদের সংলাপ
বকশীগঞ্জে নববর্ষ ১৪৩৩ উদযাপনে বর্ণাঢ্য প্রস্তুতি: বসছে পান্তা উৎসব ও মেলা
ঢাকা-বরিশাল মহাসড়কে সাকুরা পরিবহনের বাস পুড়ে ছাই: অলৌকিকভাবে রক্ষা পেলেন যাত্রীরা।