নুরে আলম তাশদীদ, স্টাফ রিপোর্টার ২১ এপ্রিল ২০২৬ ০৫:০৬ এ.এম
বরিশাল বিভাগীয় কমিশনার মো: মাহফুজুর রহমানের বর্ণাঢ্য কর্মজীবন শেষে বিদায় সংবর্ধনা
বরিশাল বিভাগীয় প্রশাসনের আয়োজনে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বিদায় সংবর্ধনা জানানো হলো বিদায়ী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) জনাব মো: মাহফুজুর রহমান মহোদয়কে। ১৯ এপ্রিল ২০২৬, রবিবার বরিশাল সার্কিট হাউজের ‘ধানসিঁড়ি’ সম্মেলন কক্ষে এই অবসরজনিত বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়।
বিভাগীয় পর্যায়ের এই উচ্চপর্যায়ের বিদায় অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা তাঁদের প্রিয় সহকর্মীর কর্মজীবনের স্মৃতিচারণ করেন। অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিলেন বিদায়ী অতিথি জনাব মো: মাহফুজুর রহমান, যিনি তাঁর দীর্ঘ প্রশাসনিক জীবনে বরিশালের উন্নয়নে এবং সুশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি জনাব মো: মোস্তাফিজুর রহমান। আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ শফিকুল ইসলাম। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই মিলনমেলায় বক্তারা বিদায়ী কমিশনারের পেশাদারিত্ব, সততা এবং মানবিক গুণাবলির ভূয়সী প্রশংসা করেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো: খায়রুল আলম সুমন এবং বরিশালের পুলিশ সুপার জনাব এ. জেড. এম. মোস্তাফিজুর রহমান। বরিশাল বিভাগীয় ও জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট সদস্যগণও এই অনুষ্ঠানে অংশ নেন।
বক্তারা বলেন, জনাব মো: মাহফুজুর রহমান মহোদয় তাঁর কর্মকালীন সময়ে অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। বরিশালের প্রশাসনিক কাঠামো শক্তিশালীকরণ এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। উপস্থিত অতিথিবৃন্দ তাঁর অবসর জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে বিদায়ী অতিথিকে বিশেষ সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। এক আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে এই বিদায়ী সংবর্ধনা সমাপ্ত হয়।
জামালপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত: পুশইন রোধ ও জননিরাপত্তায় বিশেষ জোর
পাথরঘাটায় কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা বিষয়ক কর্মশালা কর্মশালা অনুষ্ঠিত
মাদারীপুরে মাদক ও মানবপাচারবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
জামালপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
দেওয়ানগঞ্জে নিখোঁজ এক নারীকে আখাউড়া থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর
ফরিদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত।
শিবচরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় ঢাকা রেঞ্জের ডিআইজি
ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে মে মাসের মাসিক অপরাধ সভা, ১৩ জেলার পুলিশ সুপারের অংশগ্রহণ
বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের উন্নয়নমূলক কাজ পরিদর্শন ও স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময় সভা
বরিশাল সিটি কর্পোরেশনের নগর ভবনের সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত!
বরিশালে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (BPWN)-এর কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নে কর্মশালা
নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব করা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ!
নারী ও শিশু সহিংসতা রোধে সচেতনতা বাড়ানোর নির্দেশ: ডিএমপি উইমেন সাপোর্ট ডিভিশনের অপরাধ সভা
খুলনায় যৌথ অভিযান আরও গতিশীল করার নির্দেশ কেএমপি কমিশনারের: ‘অপরাধীদের কোনো বাহিনী থাকবে না’
মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেপ্তার
মাগুরা জেলা পুলিশের উদ্যোগে বিবাদমান দুটি গ্রুপের মাঝে সম্প্রীতি সভা অনুষ্ঠিত!
জামালপুরে অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্ত করল পিবিআই: মৃত ব্যক্তি চরপলিশার শাহ জামাল
৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় দেওয়াল ভাঙচুরের অভিযোগ; মতলব উত্তরে ঠিকাদারের বিরুদ্ধে মানববন্ধন
জামালপুরের মাদারগঞ্জে যুবদলের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
দেওয়ানগঞ্জে তীব্র গরমে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু, জনজীবন বিপর্যস্ত
জামালপুরের দেওয়ানগঞ্জে জিঞ্জিরাম নদীতে গোসল করতে নেমে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্থী নিখোঁজ
সানন্দবাড়ী ব্রহ্মপুত্র নদে নিখোঁজ স্কুলছাত্র শাওনের মরদেহ ৩০ ঘণ্টা পর উদ্ধার
রংপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা! পকেটে লেখা— ‘আমার মৃত্যুর জন্য আমি দায়ী’
মাদারগঞ্জে ঈদের ছুটিতে এসে পুকুরের পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
মাদারীপুরে চামড়ার বর্জ্য ফেলে ১০ লাখ টাকার মাছ নিধন, মাথায় হাত চাষীর
মাদারগঞ্জে প্রয়াত যুবদল কর্মীর অসহায় বিধবা স্ত্রীকে ঘর তৈরি করে দিচ্ছে উপজেলা যুবদল
বরিশালে বেপরোয়া বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু
মাদারীপুরে গরুর হাটে যাওয়ার পথে ট্রাকে বজ্রপাত; কিশোরের মর্মান্তিক মৃত্যু, আহত ২
মাদারীপুর ও রাজৈরে প্রধানমন্ত্রীর তহবিল থেকে নগদ অর্থ বিতরণ, পাশে দাঁড়ালেন হেলেন জেরিন খান এমপি
জামালপুরের সানন্দবাড়ী হাটে মহিষের তাণ্ডব: কেড়ে নিল ২ জনের প্রাণ