বুধবার ১৫ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

জামালপুরে সরিষাবাড়ীর কুলপাল চর এলাকায় সেতু নির্মাণ দাবি

বোরহান উদ্দিন, স্টাফ রিপোর্টার ০৪ মার্চ ২০২৬ ০৯:১১ পি.এম

জামালপুরে সরিষাবাড়ীর কুলপাল চর এলাকায় সেতু নির্মাণ দাবি জামালপুরে সরিষাবাড়ীর কুলপাল চর এলাকায় সেতু নির্মাণ দাবি

৪ ফেব্রুয়ারি জামালপুর জেলার সরিষবাড়ীর জগন্নাথগঞ্জঘাট এলাকার কুলপাল চর খেয়াঘাটে দেওয়া কাঠের ব্রিজ দিয়ে চলাচলের কোনো কমনি নেই। শুকনো মৌসুমে রাত-দিন ২৪ ঘণ্টা চলাচল করলেও বর্ষার মৌসুমের পাঁচ মাস চলাচলে দুর্ভোগ পোহাতে হয়। এ ঘাটে একটি সেতু নির্মাণ হলেই লাখো মানুষের যাতায়াতের দুর্ভোগ লাঘব হবে। তবে মাসাধিককাল সময় আগে ব্রিজ নির্মাণের জন্য নতুন করে পরিমাপ নিয়ে গিয়েছে এলজিইডি। সকল কাগজপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রধান কার্যালয় থেকে সেতু নির্মাণের প্লান পাশ হলেই কাজ শুরুর কথা জানান কর্তৃপক্ষ।
 

 

জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার পশ্চিমপাশ দিয়ে বয়ে গেছে সুবর্ণখালি খাল। ব্রহ্মপুত্র থেকে উপত্তি এটি জামালপুর শহরের পশ্চিম পাশ দিয়ে প্রবাহিত সরিষাবাড়ীর চরপোগলদিঘা হয়ে আওনা ইউনিয়নের কুলপাল চরের মাঝখান দিয়ে বয়ে চলেছে ঐতিহ্যবাহী পুরোনো সুবর্ণখালি নদী। সুবর্ণখালি মূলত ঝিনাই নদী থেকে উৎপত্তি। ব্রহ্মপুত্রের শাখা ঝিনাই নদী ভাটিতে সরিষাবাড়ীতে গিয়ে সুবর্ণখালি নামধারণ করে উপজেলার আওনা ইউনিয়নের জগন্নাথগঞ্জঘাটের কুমারপাড়ায় হয়ে পিংনায় যমুনার শাখায় মিলিত হয়েছে। এর পশ্চিমপাশে আওনা ইউনিয়নের কুমারপাড়া, বাড়ইকান্দি, কাজলগাঁও, স্থলপশ্চিম চরা, আওনা, ঘুইঞ্চা, কুলপাল, দয়ালপুর, পোগলদিঘা ইউনিয়নের চরপোগলদিঘা, দামোদরপুর, শ্যামপুর, গোবিন্দপলট, বিন্নাফৈর, মালিপাড়া, টাকুরিয়া জনবসতিকে দুই ভাগে বিভক্ত করেছে। 
 

 

অপরদিকে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার নিশ্চিন্তপুর, মনসুরনগর, চরগিরিশসহ ৮টি ইউনিয়নের নাটুয়ারপাড়া, লক্ষীপুর, ভেটুয়া, জগন্নাথপুর, সিন্ধুরআটা, রঘুনাথপুর, ছালাল, বারজান, জোরবাড়ি, গুজাবাড়ি, গুয়াখাড়া, জামালপুর জেলার পোগলদিঘা ইউনিয়নের চরপোগলদিঘা, দামোদরপুর, শ্যামপুর, আওনা ইউনিয়নের কুমারপাড়া, স্থল, আওনা, ঘুইঞ্চা, কুলপাল অঞ্চলের হাজার হাজার মানুষ প্রতিনিয়ত এ রাস্তা দিয়েই যাতায়াত করে। ঘাটের ইজারাদার সুনিল চন্দ্র দাস বলেন, কার্তিক মাস থেকে নৌকা চলাচল আস্তে আস্তে পুরোপুরিভাবেই বন্ধ হয়ে যায়। তখন যাতায়াতের জন্য প্রতি বছরই বাঁশ ও কাঠ ব্যবহার করে ব্রিজ তৈরি করা হয়। ফলে ২৪ ঘণ্টায় মানুষ চলাচল করে থাকে।
 

লিটন দাস বলেন, বর্ষা মৌসুমে দ্রুত সময়ে পারাপাড়ের জন্য ইঞ্জিনচালিত নৌকায় পারাপার করা হয়। এ জন্য প্রতি শুক্রবার যাতায়াতকারীদের কাছ থেকে ৫-১০ টাকা উঠিয়ে সহযোগিতা নেয়া হয়। কেউ দেয়-আবার কেউ দেয় না। এটা একান্ত ইচ্ছা যাতায়াতকারীদের। তিনি আরো জানান, যাতারাতকারীদের যেনো কোনো অসুবিধা না হয় ও জন্য কাঠেন ব্রিজের পাশে তোলা হয়েছে ত্রিপালের ছাউনি। ঝড় বৃষ্টিতে আগতরা যেন আশ্রয় নিতে পারে এ জন্যই এ ব্যবস্থা রাখা হয়েছে।
 

বর্ষা মৌসুমে এসব এলাকার মানুষকে নৌকাযোগে কুলপাল ঘাট হয়ে চলাচল করতে হয়। এ সময় কৃষকের উৎপাদিত পণ্য বাজারজাতকরণ করে জগন্নাথগঞ্জ ঘাটে। ব্রিটিশ আমলে স্থাপিত অতিপ্রাচীন এ বাজারে সব ধরনের পণ্য বেচাকেনা হয়। কার্তিক মাস থেকে পানি কমে যাবার ফলে দুর্ভোগ শুরু হয় হাজার হাজার মানুষের। এ অবস্থা চলে আষাঢ় মাস পর্যন্ত। অপরদিকে জগনাথগঞ্জঘাট এলাকায় সুবর্ণখালী নদীর ওপর ব্রিজ নির্মাণের দাবিতে বিভিন্ন সময় মানববন্ধন করেছে এলাকাবাসী।
শিক্ষক দেলোয়ার হোসেন মন্টু বলেন, উপজেলার আওনা ইউনিয়নের জগনাথগঞ্জ ঘাট এলাকার সুবর্ণখালী নদী দিয়ে সরিষাবাড়ী ও কাজিপুর উপজেলার প্রায় ৮টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ বছরের ৬ থেকে ৮ মাস স্থানীয়ভাবে তৈরি বাঁশের সাকো দিয়ে পারাপার হয়ে থাকে। অসুস্থ রোগীদের পারাপার করতে পড়তে হয় বিপাকে। চরাঞ্চলের কৃষি পণ্য পরিবহন করতে সমস্যা হয় কৃষকদের। দীর্ঘদিন ধরে একটি ব্রিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন হচ্ছে না।

 

 

ব্যবসায়ী আব্দুর রাজ্জাক বলেন, বছরের ৬ থেকে ৮ মাস হেঁটে বাঁশের নড়বড় সাঁকো দিয়ে চলাচল করতে হয়। বাকি কয়েক মাস নৌকায় পারাপার দুর্ভোগ পোহাতে হয়। এ স্থানে ব্রিজ নির্মাণে দাবি দীর্ঘদিনের। কুলপাল চরের ব্যবসায়ী শামছুল আলম বলেন, জন্মলগ্ন থেকেই কুলপাল চর খেয়াঘাটে বছরের কয়েক মাস নদী পার হতে হয়। স্থানীয় কৃষক বেলাল হোসেন জানান, যাতায়াতের কারণে তারা সময় মতো হাট-বাজারে ফসল বিক্রি করতে পারেন না। ফলে ফসলে লোকসান গুনতে হয়।
জামালপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী রোজদিদ আহম্মেদ বলেন, জায়গাটি এলজিইডির আওতাভুক্ত। নতুন করে ব্রিজের সকল প্রকার পরীক্ষা নিরীক্ষা করে কাগজপত্র প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। ওপর থেকে অর্ডার আসার সঙ্গে সঙ্গেই দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করা হবে।

 


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

খুলনায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগে পুলিশ সুপারের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।

news image

মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের কর্মকর্তাদের মাঠ-সংযুক্তি ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

news image

মাদারগঞ্জে বাবার সাথে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু

news image

দেওয়ানগঞ্জে কৃষকদের মুখে হাসি: অগ্রাধিকারভিত্তিতে মিলছে সেচের জ্বালানি

news image

গৌরনদীতে মাদকবিরোধী অভিযান: ইয়াবা গিলে পুলিশের হাতে ধরা সানোয়ার

news image

জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় পাথরঘাটায় কৃষি বিভাগ ও যুবকদের সংলাপ

news image

বকশীগঞ্জে নববর্ষ ১৪৩৩ উদযাপনে বর্ণাঢ্য প্রস্তুতি: বসছে পান্তা উৎসব ও মেলা

news image

ঢাকা-বরিশাল মহাসড়কে সাকুরা পরিবহনের বাস পুড়ে ছাই: অলৌকিকভাবে রক্ষা পেলেন যাত্রীরা।

news image

কুড়িগ্রামের রাজিবপুরে সামান্য বৃষ্টিতেই অচল প্রধান সড়ক: সংস্কারের দাবি এলাকাবাসীর

news image

মাদারীপুরে পরিবেশ আইন লঙ্ঘনে ৫ ইটভাটা মালিকের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত; জ্বালানি কাঠ জব্দের নির্দেশ

news image

মতলবে অ্যাডভোকেট ফজলুল হক সরকারের প্রথম মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

news image

জামালপুরে ব্রহ্মপুত্র ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু: নুরুন্দি এলাকায় শোকের ছায়া

news image

মস্তফাপুর বাসস্ট্যান্ডে আধিপত্যের দ্বন্দ্ব নিরসনে এমপি জাহান্দার আলীর উদ্যোগে বৈঠক

news image

জামালপুরে ডিএসবি কর্মকর্তাদের সাথে পুলিশ সুপার ফারহানা ইয়াসমিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

news image

বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়-২০২৬’ সফলভাবে সম্পন্ন

news image

নওগাঁয় জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের পুরস্কৃত করলেন এসপি

news image

নওগাঁয় জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের পুরস্কৃত করলেন এসপি

news image

নেত্রকোণায় জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

news image

জামালপুরে ডিবির বড় অভিযান: ১ হাজার পিস ইয়াবা ও হেরোইনসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

news image

মেলান্দহ ও ইসলামপুর থানা পরিদর্শনে জামালপুরের এসপি ফারহানা ইয়াসমিন।

news image

জামালপুরে চড়া দামে সার বিক্রি: দেওয়ানগঞ্জে ৩ ব্যবসায়ীকে জরিমানা

news image

মতলব উত্তরের বিশিষ্ট সমাজসেবক আবু আহমাদ সরকারের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত

news image

জামালপুরের ইসলামপুরে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যা নাকি অপমানে মৃত্যু?

news image

জামালপুরে গৃহবধূকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত শ্রমিক দল নেতা মানিক

news image

কলমের ছদ্মবেশে মারণাস্ত্র: পুরান ঢাকায় ‘পেন গান’ উদ্ধার, নেপথ্যে বড় চক্র

news image

ভোলার পুলিশ লাইন্সে বিশেষ কল্যাণ সভা: শৃঙ্খলা ও জনবান্ধব পুলিশিংয়ের ওপর ডিআইজি-র জোর

news image

মস্তকবিহীন লাশের রহস্য উদঘাটন: খুলনা রেঞ্জ ডিআইজির বিশেষ সম্মাননা পেলেন পিবিআই কর্মকর্তা

news image

জামালপুর থেকে অপহৃত মাদ্রাসা ছাত্রী নরসিংদীতে উদ্ধার: র‍্যাবের ঝটিকা অভিযানে সাফল্য

news image

মাদারীপুরে জ্বালানি ব্যবস্থাপনা ও নিরাপত্তা জোরদারে মতবিনিময় সভা: তদারকিতে কঠোর প্রশাসন

news image

ডিএমপি ও পুলিশ সদর দপ্তরে একাধিক কর্মকর্তার বদলি