শোয়েব তাসিন, স্টাফ রিপোর্টার ৩১ জানু ২০২৬ ০৮:৫৬ পি.এম
পাথরঘাটায় যৌথ বাহিনীর অভিযানে দুই চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক
বরগুনার পাথরঘাটায় নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ গাঁজা, নগদ অর্থ ও মাদক ব্যবসার সরঞ্জাম উদ্ধার করা হয়।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুর আনুমানিক ২টা ৪০ মিনিটে পাথরঘাটা নৌবাহিনী কন্টিনজেন্ট এবং পাথরঘাটা থানা পুলিশের সমন্বয়ে এ যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানটি পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের পূর্ব লেমুয়া এলাকায় পরিচালনা করা হয়।
এ সময় চিহ্নিত মাদক ব্যবসায়ী আলম হোসেন আলো (৪৫) (পিতা: মৃত মো. রশিদ, গ্রাম: লেমুয়া) এবং তার সহযোগী আফজাল খাঁ (৫০) (পিতা: মৃত এসকান্দর খাঁ, গ্রাম: পূর্ব লেমুয়া, পোস্ট: লেমুয়া, থানা: পাথরঘাটা, জেলা: বরগুনা)–কে আটক করা হয়।
আটককালে তাদের বসতবাড়ি তল্লাশি করে ১ কেজি ৫০ গ্রাম গাঁজা, মাদক ব্যবসা পরিচালনায় ব্যবহৃত দুটি বাটন মোবাইল ফোন, নগদ ২১ হাজার ৫০০ টাকা এবং একটি ওজন পরিমাপক যন্ত্র উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ রয়েছে। তারা এলাকায় মাদক কারবারের গডফাদার হিসেবে পরিচিত বলে জানিয়েছে এলাকাবাসী।
অভিযান শেষে আটককৃতদের আইনগত প্রক্রিয়ার জন্য পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়। পরে বিকেল সাড়ে ৪টায় যৌথ বাহিনী কন্টিনজেন্টে প্রত্যাবর্তন করে।
এদিকে চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়ে নৌবাহিনী ও পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সংশ্লিষ্টদের মতে, এ অভিযান মাদকবিরোধী কার্যক্রমে যৌথ বাহিনীর ভূমিকা আরও জোরদার করবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় মানুষের আস্থা বাড়াবে।
ধনবাড়ীতে পুলিশি অভিযানে বাড়ির আঙিনা থেকে গাঁজার গাছ উদ্ধার; স্ত্রী গ্রেপ্তার, স্বামী পলাতক
এনজিওর ১ কোটি ২৭ লাখ টাকা আত্মসাৎ: পাথরঘাটায় মাদকসহ গ্রেফতার ম্যানেজার মামুন
মেলান্দহ দুরমুঠ মেলায় মাদকবিরোধী অভিযান: ৫ সেবনকারীকে ১ মাসের কারাদণ্ড
পিরোজপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: পেশাদারিত্বের ওপর গুরুত্বারোপ
ময়মনসিংহে চোরাই মোটরসাইকেলসহ ৮ মামলার আসামি পিয়াল হাসান গ্রেপ্তার
জামালপুরের রশিদপুর আশ্রয়ণ প্রকল্প জনশূন্য: ৫০ ঘরের অধিকাংশেই ঝুলছে তালা
জামালপুরের বকশীগঞ্জে অগ্নিকান্ডে বৃদ্ধের বসতঘর পুড়ে ছাই
চৌরাস্তায় জমি সংক্রান্ত বিরোধে তাণ্ডব: মাদারীপুরে বৃদ্ধের বাড়ি ভাঙচুর ও লুট
কুড়িগ্রামে ১৪২ বোতল ভারতীয় মদ ও ৩১৫টি সিলিন্ডারসহ ব্যক্তি আটক
দেওয়ানগঞ্জে উপজেলা প্রশাসনের অভিযান: তেল মজুত করায় যুবককে জেল
জামালপুরে ১৫ লাখ টাকার মাদকসহ নারী কারবারি গ্রেপ্তার
খুলনায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগে পুলিশ সুপারের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।
মাগুরায় ৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের কর্মকর্তাদের মাঠ-সংযুক্তি ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
মাদারগঞ্জে বাবার সাথে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু
দেওয়ানগঞ্জে কৃষকদের মুখে হাসি: অগ্রাধিকারভিত্তিতে মিলছে সেচের জ্বালানি
গৌরনদীতে মাদকবিরোধী অভিযান: ইয়াবা গিলে পুলিশের হাতে ধরা সানোয়ার
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় পাথরঘাটায় কৃষি বিভাগ ও যুবকদের সংলাপ
বকশীগঞ্জে নববর্ষ ১৪৩৩ উদযাপনে বর্ণাঢ্য প্রস্তুতি: বসছে পান্তা উৎসব ও মেলা
ঢাকা-বরিশাল মহাসড়কে সাকুরা পরিবহনের বাস পুড়ে ছাই: অলৌকিকভাবে রক্ষা পেলেন যাত্রীরা।
কুড়িগ্রামের রাজিবপুরে সামান্য বৃষ্টিতেই অচল প্রধান সড়ক: সংস্কারের দাবি এলাকাবাসীর
মাদারীপুরে পরিবেশ আইন লঙ্ঘনে ৫ ইটভাটা মালিকের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত; জ্বালানি কাঠ জব্দের নির্দেশ
মতলবে অ্যাডভোকেট ফজলুল হক সরকারের প্রথম মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জামালপুরে ব্রহ্মপুত্র ট্রেনের নিচে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু: নুরুন্দি এলাকায় শোকের ছায়া
মস্তফাপুর বাসস্ট্যান্ডে আধিপত্যের দ্বন্দ্ব নিরসনে এমপি জাহান্দার আলীর উদ্যোগে বৈঠক
জামালপুরে ডিএসবি কর্মকর্তাদের সাথে পুলিশ সুপার ফারহানা ইয়াসমিনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাংলাদেশ বিমান বাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়-২০২৬’ সফলভাবে সম্পন্ন
নওগাঁয় জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের পুরস্কৃত করলেন এসপি
নওগাঁয় জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের পুরস্কৃত করলেন এসপি
নেত্রকোণায় জেলা পুলিশের মাস্টার প্যারেড ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
জামালপুরে ডিবির বড় অভিযান: ১ হাজার পিস ইয়াবা ও হেরোইনসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার