মোছাঃ পারভীন আক্তার, স্টাফ রিপোর্টার ০৫ জানু ২০২৬ ০১:৫২ পি.এম
বকশীগঞ্জে জালিয়াতির দায়ে এমপিও বন্ধ, সেই শিক্ষকই এখন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক
অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিয়োগ পাওয়ার সত্যতা মিলেছে সরকারি তদন্তে, বন্ধ হয়ে গেছে মাসিক বেতন-ভাতা (এমপিও)। অথচ সেই শিক্ষককেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। এর প্রতিবাদে সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা প্রধান শিক্ষকের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন।
স্থানীয়রা জানান- বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ তাঁর আপন শ্যালিকা শরিফা আক্তারকে সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ দেন। অভিযোগ রয়েছে, এই নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম ও ‘ব্যাক ডেট’ ব্যবহার করা হয়েছিল, যা দীর্ঘ ১৬ মাস পর্যন্ত বিদ্যালয়ের অন্য শিক্ষকরাও জানতেন না। পরবর্তীতে এ নিয়ে অভিযোগ উঠলে জামালপুর জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তা পৃথক দুটি তদন্ত পরিচালনা করেন। তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়ায় মাউশি সাবেক প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ ও সহকারী প্রধান শিক্ষক শরিফা আক্তারের এমপিও বন্ধ করে দেয়।
সোমবার বেলা ১১টায় বিদ্যালয় মাঠে আয়োজিত মানববন্ধনে বক্তারা মাউশির এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানান।
বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক আব্দুল মালেক বলেন- “যিনি দুর্নীতির মাধ্যমে নিয়োগ পেয়ে দণ্ডস্বরূপ বেতন-ভাতা হারিয়েছেন, তাঁকে কোন যুক্তিতে প্রশাসনিক শীর্ষ পদে বসানো হলো? আমরা এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানাই।” সহকারী শিক্ষক মাসুদুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন- “একজন বিতর্কিত ব্যক্তি প্রতিষ্ঠানের প্রধান হলে শিক্ষার পরিবেশ ধ্বংস হবে। আমরা দ্রুত তাঁর অপসারণ চাই।”
সাবেক অভিভাবক সদস্য মনিরুল ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন-‘তাঁকে দ্রুত দায়িত্ব থেকে না সরালে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।’
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হাই বলেন- “মাউশি স্থানীয় প্রশাসনের সাথে কোনো পরামর্শ না করেই শরিফা আক্তারকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে চিঠি দিয়েছে। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, আলোচনা সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
মাথাভাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির প্রথম সভা, শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব
মতলব উত্তরে কৃষকদের নিয়ে 'পার্টনার' ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
মতলব উত্তরের পাঁচগাছিয়ায় দারুল উলুম মাদ্রাসার সাংস্কৃতিক অনুষ্ঠান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত
চাঁদপুরে পাঁচগাছিয়া দারুল উলুম মাদ্রাসার বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও ছাত্র সংবর্ধনা অনুষ্ঠিত
জালিয়াতির মামলায় কারাবন্দি আ.লীগ নেতার মৃত্যু: নেপথ্যে শিক্ষক নিবন্ধনের ভুয়া সনদ
চাঁদপুরে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, ইউএনও'র নির্দেশে বহিষ্কার
বেতাগীতে উৎসবমুখর পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু: প্রশাসনের কঠোর নজরদারি।
মাদারীপুরে ৩ লাখ টাকা নিয়ে শিক্ষক উধাও: এসএসসি পরীক্ষা অনিশ্চিত ২০ শিক্ষার্থীর
মতলব দক্ষিণে লিটল স্কলার্স হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল
মতলব উত্তরে স্কুলের রাস্তার ইট উপড়ে ফেলার প্রতিবাদে শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন
ইসলামপুর সরকারি গার্লস স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ইসলামপুর সরকারি গার্লস স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
মতলব উত্তরে আমিয়াপুর মহিলা মাদ্রাসায় পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
মতলব উত্তরে আমিয়াপুর মহিলা মাদ্রাসায় পুরস্কার বিতরণ ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
জামালপুরে কলেজ তহবিল তসরুফ ও নাশকতার অভিযোগ আ. লীগ নেতা মতির বিরুদ্ধে
মেধা ও মননশীলতায় বিশ্ব জয় করবে শিক্ষার্থীরা: আইজিপি মোঃ আলী হোসেন ফকির
মতলব উত্তরে স্কুল ফিডিং কর্মসূচিতে পচা ডিম: স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা, অভিভাবকদের ক্ষোভ
জামালপুরে প্রয়াত আইসিটি শিক্ষকের পরিবারকে আর্থিক অনুদান প্রদান ও দোয়া মাহফিল
পাথরঘাটায় প্রাথমিক শিক্ষক সমিতির 'পকেট কমিটি' ঘিরে তুঙ্গে বিতর্ক: গঠনতন্ত্র লঙ্ঘন ও স্কুল ফাঁকির অভিযোগে ক্ষুব্ধ শিক্ষকরা
বকশীগঞ্জে পরীক্ষা না দিয়েই ফাজিল পাস: এক পরীক্ষার্থীর তিন রকম ফলাফল
বরিশাল শিক্ষা বোর্ডঃ এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডে ছাত্র হয়ে গেলো ছাত্রী
বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক
বকশীগঞ্জে পরীক্ষা না দিয়েই ফাজিল পাস করেছেন এক শিক্ষার্থী
দেওয়ানগঞ্জ মিতালী উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ড. চৌধুরী মাহমুদ হাসান স্যার পেলেন প্রফেসর এমিরিটাস সন্মাননা
দিগপাইত ধরণী কান্ত উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত।
ফরিদপুরে পুলিশ লাইনস্ স্কুল এন্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা- ২০২৬ অনুষ্ঠিত
জামালপুর নান্দিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
জামালপুরে বারুয়ামারী জহুরা খাতুন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাথরঘাটায় মাধ্যমিক শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন, ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ