দেওয়ান মুরাদুজ্জামান মতলব , চাঁদপুর প্রতিনিধি ০৮ এপ্রিল ২০২৬ ০৪:০৩ পি.এম
মতলব উত্তরে স্কুল ফিডিং কর্মসূচিতে পচা ডিম: স্বাস্থ্যঝুঁকিতে শিক্ষার্থীরা, অভিভাবকদের ক্ষোভ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় প্রাথমিক শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা মেটাতে চালু হওয়া ‘স্কুল ফিডিং’ বা মিড-ডে মিল কর্মসূচিতে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। বুধবার (৮ এপ্রিল ২০২৬) সকালে উপজেলার ওটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে পচা ও দুর্গন্ধযুক্ত ডিম বিতরণ করা হয়। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার সকালে ওটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিলের খাবার হিসেবে ডিম সরবরাহ করা হয়। কিন্তু খাবার হাতে নেওয়ার পরপরই শিক্ষার্থীরা তীব্র দুর্গন্ধ পায়। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আইরিন আক্তার ক্ষোভ প্রকাশ করে বলে, "স্কুলে মিড-ডে মিল দেওয়া হবে শুনে আমরা খুব খুশি হয়েছিলাম। কিন্তু আজকের ডিমে এত দুর্গন্ধ ছিল যে আমরা কেউ খেতে পারিনি। পচা খাবার খেয়ে অসুস্থ হলে তো আমরা পড়াশোনা করতে পারব না। আমরা চাই কর্তৃপক্ষ যেন আমাদের সবসময় টাটকা ও স্বাস্থ্যকর খাবার দেয়।"
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশিকুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তার বিদ্যালয়ে মোট ৩৫৪ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে আজকের সরবরাহের প্রায় ২০০টি ডিমই পচা ছিল। তিনি বলেন, "ডিমগুলোর ওপরের অংশ দেখে ভালো মনে হলেও ভেতরে পচা ও দুর্গন্ধযুক্ত। প্রথম দিকে ভালো খাবার দিলেও এখন ক্রমেই নিম্নমানের খাবার সরবরাহ করা হচ্ছে। এতে শিক্ষার্থীদের স্বাস্থ্যগত ঝুঁকি বাড়ছে। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ভালো মানের খাবার নিশ্চিত করার জন্য অনুরোধ করছি।"
অভিযোগের প্রেক্ষিতে স্কুল ফিডিং কর্মসূচির বাস্তবায়নকারী সংস্থা 'প্রত্যাশী'-এর মতলব উত্তর প্রজেক্ট ম্যানেজার আহাম্মেদ তাসনীন আলম বলেন, "ডিম পচা হওয়ার বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখছি। এমন ঘটনা ঘটে থাকলে আমরা তাৎক্ষণিক সেগুলো পরিবর্তন করে দেব। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক থাকব।"
উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে গত ২৯ মার্চ থেকে মতলব উত্তর উপজেলায় এই কর্মসূচি চালু হয়। শিক্ষার্থীদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে ও পুষ্টি নিশ্চিত করতে খিচুড়ি ও ডিমসহ ৫ ধরনের খাবার দেওয়ার নিয়ম থাকলেও চালুর কয়েকদিনের মাথায় এমন অনিয়মে এই মহৎ উদ্যোগটি প্রশ্নবিদ্ধ হচ্ছে।
৪ মাস পর ইউএনওর হস্তক্ষেপে স্কুলে ফিরলো উজিরপুরের আলোচিত শিশু তুবা
মতলবে জামিয়া ফয়জিয়া মাদ্রাসার নতুন ভবন নির্মাণ পরিদর্শন ও আর্থিক সহায়তা দিলেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান
‘সন্তানকে মোবাইল থেকে দূরে রাখতে আগে অভিভাবকদেরই দূরে থাকতে হবে’: মতলব উত্তরে ইঞ্জিনিয়ার ইস্রাফিল আলম
মতলব উত্তরে নবুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেষ্ঠ শিক্ষক, কৃতি শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটিকে সংবর্ধনা
দেওয়ানগঞ্জের দুর্গম চরাঞ্চলে ইউএনও: চুকাইবাড়ির সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের খোঁজখবর ও মতবিনিময়
সরিষাবাড়ীতে মোর্শেদা ফাউন্ডেশনের শিক্ষা সহায়তা কার্যক্রমের উদ্বোধন ও অফিস চালু
বেতাগীতে ৪০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল বেতাগী জনকল্যাণ পরিষদ
মতলব উত্তরে ৩৮নং শিকারীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাইফুল ইসলাম
প্রাথমিক শিক্ষা ব্যবস্থা পরিচালনায় নতুন নীতিমালা প্রনয়ণ করা হবে : বরিশালে ববি হাজ্জাজ
জামালপুরের বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত ২০৬ জন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান
ঝালকাঠিতে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন ড. জিয়াউদ্দিন হায়দার!
মাদারগঞ্জে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ, পেমেন্ট লিস্ট নিয়ে নানা প্রশ্ন
মাদারগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
নজরুল বিশ্ববিদ্যালয়ে 'হিট' প্রজেক্টের কর্মশালা অনুষ্ঠিত: ক্লাসরুম আধুনিকায়নের উদ্বোধন
ইসলামপুরে সরকারি গার্লস হাই স্কুল এন্ড কলেজের শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা
জামালপুরের সানন্দবাড়ী কলেজের অধ্যক্ষ সিরাজুল ইসলাম এর নিষ্ফলা মাঠের কৃষকের আকুতি
দেওয়ানগঞ্জে কারিগরি শিক্ষা বোর্ডের ২ প্রতিষ্ঠানে পাসের হার শূন্য
জামালপুরে ৪ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোন শিক্ষার্থী পাস করেনি
বরগুনায় ‘জাস্ট ট্রানজিশন ও গ্রিন জবস’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, বরিশালে "বিভাগীয় পাঠক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান" অনুষ্ঠিত!
সানন্দবাড়ী উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন
সরকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল হোসন এর অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা।
দেওয়ানগঞ্জে দুর্নীতি দমন কমিশনের (দুদক) উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
বিইউবিটিতে ‘বিআইইউপিসি সামার ২০২৬’ প্রোগ্রামিং প্রতিযোগিতা আগামী ৮ আগস্ট: বিজয়ী ও অংশগ্রহণকারীদের জন্য বড় সুযোগ
ইসলামপুর মহলগিরী উচ্চ বিদ্যালয়ে নজিরবিহীন জালিয়াতি; রেজাল্ট ছাড়াই শিক্ষক নিয়োগ
ইসলামপুর সরকারি জে জে কে এম গার্লস হাই স্কুলে ৩ দিন ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন
শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় পাথরঘাটায় যুবদের তিন দিনব্যাপী আর্টিভিজম প্রশিক্ষণ শুরু
চীনের KePei এডুকেশন গ্রুপ সফর শেষে দেশে ফিরল ড্যাফোডিল প্রতিনিধি দল: বৈশ্বিক শিক্ষা ও প্রযুক্তিতে নতুন দিগন্ত
জামালপুর আশেক মাহমুদ কলেজে ভুল প্রশ্নে পরীক্ষা: পরীক্ষা কমিটি বাতিল, অধ্যক্ষকে শোকজ
প্রতিষ্ঠাতা শিক্ষক ও ইমাম মাওলানা জহিরুল ইসলাম মাস্টারের অবদান স্মরণে পরিবারের অনুভূতি